
সত্য পথিক যে সামুতে আছেন, এটা ব্লগারদের জন্য এক বিশাল সৌভাগ্য; সামনের পাতায় প্রতিদিনই উনি ২/৩টি বিলিয়ন ডলারের আইডিয়া প্রকাশ করেন। সম্প্রতি উনার কয়েকটি আইডিয়াকে কাজে লাগায়ে কয়েকজন ব্লগার অগাধ সম্পদের মালিক হয়ে গেছেন। ব্লগার রূপক উনার আইডিয়া অনুসরণ করে বিপুল সম্পদ সন্চয় করেছেন; আইডিয়াটি হচ্ছে, আপনি রাতের ডিনার সেরে ফেলবেন ১টি সিংগারা খেয়ে।
উনার আরেকটি হিট আইডিয়া হচ্ছে: বাংগালী স্ত্রীরা দু'হাতে টাকা খরচ করে, স্বামীর আয়ের পরিমাণ নিয়ে চিন্তিত নয়; এই ধরণের স্ত্রীদেরকে থামাতে পারলে মাসে কয়েক হাজার সহজেই বেঁচে যাবে। এই আইডিয়াকে কাজে লাগায়েছেন হয়তো অনেক ব্লগার; আমি সবার নাম জানি না; তবে, একজনের নাম জানি।
জুল ভার্ণ খেয়াল করেছেন যে, আমাদের বিজিবি ( সীমান্ত রক্ষী ) যখন বিএসএফ'এর সাথে লেগে ঠুশঠাসে চলে যয়, বর্ডারের জনতা আমাদের দেশ প্রেমিক বিজিবি'র সাথে যোগ দিয়ে বিএসএফ'কে শায়েস্তা করে। উনি এখন নতুন আইডিয়া দিচ্ছেন যে, বর্ডার বাসীদের উপযুক্ত ট্রেনিং নিয়ে রিজার্ভ হিসেবে রাখতে। ইহা কাজ করবে, কারণ আমাদের বর্ডারের লোকজন বিএসএফ'কে এমদমই সহ্য করে না; কারণ বিএসএফ ভারত থেকে গরু, পেনসিডিল, মসলা, কসমেটিক আনতে দেয় না ও সোনা পাঠাতে দেয় না।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


