somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাটপার (শেষ পর্ব) আসুন দেখেনি পৃথিবীর কিছু বার্টপারদের ।

২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইসরায়েলকে ধোঁকা দেওয়ার মতো বিরল ঘটনা ঘটিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন স্যাম। প্রায় ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার লুটে নেওয়ার অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়। স্যাম তার স্কিমে ঘোষণা দিয়েছিল মাত্র ১০ বছরের ব্যবধানে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে ৭.১ বিলিয়ন ডলার ফেরত দেওয়া হবে। বিভিন্ন বিনিয়োগকারী আগ্রহী হয়ে তার এই স্কিমে বিনিয়োগ করে। ইসারায়েল সময়ে সময়ে এই বিনিয়োগের পর উন্নয়নের রিপোর্ট জোগাড় করতে থাকে। প্রতিবারই ইসরায়েলকে বোকা বানিয়ে জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া রিপোর্ট দেখায় স্যাম। ইসরায়েল বিনিয়োগের টাকা ফেরত পাওয়ার আশায় থাকা অবস্থায় হঠাৎ করে উদাও হয়ে যান স্যাম। ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে তিনি নিখোঁজ হয়ে যাওয়ার পর ইসরায়েল এই প্রতারককে চিনতে পারে। বিশ্বজুড়ে এই কুখ্যাত প্রতারককে চিহ্নিত করা হয় স্যাম ইসরায়েল নামে।


স্বর্ণের লোভ সামলানো আসলেই কঠিন। আর সে লোভের ফাঁদে ফেলেই সাধারণ বিনিয়োগকারী নয়, বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরও বোকা বানিয়ে ফেলেন মাইকেল গাজমেন। ১৯৯৩ থেকে ১৯৯৬ সালের মধ্যে তিনি দাবি করেন, স্বর্ণের খনির খোঁজ পেয়েছেন তিনি। এ দাবির পরিপ্রেক্ষিতে, কয়েক টুকরা স্বর্ণ নিয়ে তিনি বিনিয়োগকারীদের কাছে খনি থেকে স্বর্ণ তোলার জন্য লোভনীয় অফার নিয়ে যান। বিনিয়োগের পরিবর্তে বড় অঙ্কের লাভ ফেরত পাওয়ার আশায় বিনিয়োগকারী প্রতিষ্ঠান এখানে আগ্রহ দেখান। তাই মাত্র এক পেনি মূল্যের শেয়ারের দাম বাড়তে থাকে অস্বাভাবিকভাবে। ব্রি-এক্স মিনারেলস এর নামে শেয়ারের পরিমাণ দাঁড়ায় ৬ বিলিয়ন মার্কিন ডলার। শেয়ারের দাম বৃদ্ধির ঘটনা অনুসন্ধান করতে গিয়ে ইন্দোনেশিয়া সরকারের সন্দেহ হয়। এবং জানতে পারে ব্রি-এক্স মিনারেলস এর স্বর্ণ খনি বলতে যে জায়গা রয়েছে সেখানে পাথর ছাড়া কিছুই নেই! আর ৬ বিলিয়ন মার্কিন ডলার গাজমেনের পকেটে।


কার্পেট পরিষ্কার করার ছোট কাজ থেকেই টাকা কামানোর অবৈধ রাস্তায় হাঁটতে শুরু করেন ব্যারি। মাত্র ১৯ বছর বয়সে ব্যবসায় আসা এই ব্যবসায়ী প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিষ্ঠান নিয়ে বাজারে শেয়ার ছাড়তে শুরু করেন। কিন্তু ছোট প্রতিষ্ঠান হয়ে এত টাকার শেয়ার কীভাবে বাজারে আনেন তার পেছনে রয়েছে বড় জালিয়াতি। তিনি নিজেই ভুয়া প্রতিষ্ঠানের নামে ক্রয়পত্র ছাপিয়ে নিজের প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সূত্র রয়েছে বলে বাজারে খবর ছড়িয়ে দেন। এসব ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলারের অর্ডার রয়েছে বলে দাবি করেন তিনি। নিজের প্রতিষ্ঠানকে মাল্টিমিলিয়ন ডলারের করপোরেশন জাহির করে উচ্চমূল্যের শেয়ার দিয়ে বাজার থেকে তুলে নেন প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার। অতি দ্রুত এত দামি শেয়ার বাজারে আসায় তার ওপর গোয়েন্দা তদন্ত শুরু হয় এবং তার জালিয়াতির খবর ফাঁস হয়ে যায়। তাকে গ্রেফতার করে ২৫ বছরের কারাদণ্ড ও ২৬ মিলিয়ন মার্কিন ডলার ফেরত দেওয়ার সাজা দেওয়া হয়
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×