এই ঘটনা অবশ্য আমি আগে জানতাম না । আজই
সকালে জানলাম । জানার পর অবশ্য প্রথমে মন খারাপ হয়েছিল
এই ভেবে যে আমি একজন দুই নম্বার মামার ভাগ্নে ।
তাও তাতে কোন ভেজাল নাই । একদম খাটি অর্জিনিয়াল দুইনম্বার । পরে অবশ্য ছোট ভাই বিষয়টি ভেঙ্গে দিল ।
ঘটনা হলো সকালে ছোট ভাই বলছে ভাইয়া আমাদের মামা শালার পুলায় একদম অর্জিনিয়াল দুইনম্বার । কথা শুনে আমি ছোট
ভাইকে মারতে চাইলাম । পরে ছোট ভাই বলতে লাগল ভাইয়া আমাকে তুমি মারবে কেন ? আমি যা সত্য তাইতো বলছি ।
তখন আমি বললাম আচ্ছা রাজু আমাদের মামা দুনম্বর তুই কেমনে বুঝলি ভেঙ্গে বলতো । পরে রাজু আমারে ভেঙ্গে বললো আমাদের মামারা তিন ভাই । আমি বললাম হ তিন ভাই ।
রাজু কইলো তার মধ্যে মেজ মামার আগে পৃথিবীতে আইছে প্রথমে বড় মামা । আমি কইলাম হ বড় মামা পৃথিবীতে আইছে প্রথমে তার পর দৃত্বীয় হইল মেজ মামা । আবার মেজ মামার পরে
আইছে ছোট মামা আমি কইলাম হ তাও ঠিক আছে ।
তাহলে কি দাঁড়ালো মেজ মামা শুরুতে সে দুই নম্বর শেষে দিক
মানে ছোট থেকে ওপরে উঠলেও সে দুই নম্বরে ।
তার মানে আসলে আমাদের মেজ মামা অর্জিনিয়াল দুই নম্বার মামা
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




