
আজ এক পত্রিকায় দেখলাম ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের বহির্বিভাগের মেডিসিন ব্লক থেকে নাকি চার জন নারী পকেটমারকে ধরেছেন হাসপাতালের কর্তৃপক্ষ । দুপুরের দিকে তাদের আটক করা হয় । আটককৃত নারী পকেটমাররা হলেনঃ
১। আয়েশা বেগম ২৫ বছর বয়স ।
২। রাবেয়া ৩০ বছর বয়স ।
৩। জুয়েনা ২৫ বছর বয়স ।
৪। নাজমা আক্তার ২৬ বছর বয়স ।
তাদের সকলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধরমণ্ডল গ্রামে । আটকদের মধ্যে তিনজনের সঙ্গে শিশুও আছে ।
মেডিসিন ব্লক এলাকায় এক রোগীর ভ্যানিটি ব্যাগের চেইন খুলে টাকা নেয়ার সময় তাদেরকে ধরা হয় ।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



