somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমি মিন্টু
এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।n

সকলের একজন প্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ তার কিছু কথা পর্ব ৩

২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সকলের একজন প্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ তার কিছু কথা পর্ব ১

সকলের একজন প্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ তার কিছু কথা পর্ব -২

রিয়াজ অভিনিত ২০০৯ সালে মুক্তি পায় প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান পরিচালিত প্রথম চলচ্চিত্র এবাদত । রিয়াজের বিপরীতে এখানে অভিনয় করেন অভিনেত্রী শাবনূর । ছবিটি ব্যবসায়িক সাফল্য না পেলেও রিয়াজ অনেকের কাছে তার অভিনয় জন্য প্রশংসিত হয়েছেন । এফআই মানিক পরিচালিত রোমান্টিক চলচ্চিত্র চিরদিন আমি তোমার । এখানে রিয়াজের বিপরীতে ছিলেন চিত্র নায়িকা পূর্ণিমা এবং রোমানা । এখানে রিয়াজ একজন মানসিক রোগীর চরিত্রে অভিনয় করেছেন । এটি এটিএন বাংলা প্রযোজিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র । ২০১০ সালে মুক্তি পায় মোহাম্মদ হোসেন জেমী পরিচালিত বাজাও বিয়ের বাজনা । এই চলচ্চিত্রে রিয়াজের বিপরীতে অভিনয় করেন চিত্র নায়িকা অপু বিশ্বাস । এটি রিয়াজ অপু বিশ্বাস জুটি অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র । শাহীন সুমন পরিচালিত জমিদার চলচ্চিত্রটিও মুক্তি পায় একই বছর । এটিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্র নায়িকা পূর্ণিমা ।
২০১১ সালের মুক্তি পায় কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এর মধুমতি উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র মধুমতি । এখানে রিয়াজ মধুমতি উপন্যাসের মূল চরিত্র আনু এর ভূমিকায় অভিনয় করেন । এটিতে তার বিপরীতে অভিনয় করেছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা ২০০৮ এর চ্যাম্পিয়ন ইশরাত জাহান চৈতি । চলচ্চিত্রটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা শাহজাহান চৌধুরী । এরপর মুক্তি পায় চাষী নজরুল ইসলাম পরিচালিত দুই পুরুষ । এটিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্র নায়িকা মৌসুমী এবং নিপুন । মুশফিকুর রহমান গুলজার পরিচালিত কুসুম কুসুম প্রেম সাথে আছেন মৌসুমী এবং ফেরদৌস । এছাড়াও শাহিন সুমন পরিচালিত কে আপন কে পর ছবিটিতে তিনি একটি গানে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত হন । ২০১২ সালের প্রথম দিকে মুক্তি পায় নজরুল ইসলাম পরিচালিত বন্ধু তুমি আমার চলচ্চিত্রটি । এখানে তার বিপরীতে অভিনয় করেন চিত্র নায়িকা পূর্ণিমা । ২০১৩ সালে মুক্তি লাভ করে ঐতিহাসিক গল্পে গাজী মাহবুব এর পুননির্মিত চলচ্চিত্র শিরি ফরহাদ যার বিপরীতে ছিলেন চিত্র অভিনেত্রী শাবনূর ।এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম এবং চলচ্চিত্রটি নির্মানে প্রায় ছয় সাত বছর সময় লেগেছিল ।
২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পায় লোভে পাপ পাপে মৃত্যু। এটি পরিচালনা করেন সোহানুর রহমান সোহান । এই চলচ্চিত্রে সুদর্শন অভিনেতা হিসেবে পরিচিত আমিন খান প্রথম খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন । তাছাড়াও তার উল্লেখযোগ্য ছবি গুলো হলো এস এ হক অলিক এর এক পৃথিবী প্রেম রিয়াজের বিপরীতে পূর্ণিমা, এ জেড ফিরোজ পরিচালিত মাধবী বিপরীতে আছেন রোমানা ।

দীর্ঘ পাঁচ বছর বিরতি দিয়ে আবারো চলচ্চিত্রে অভিনয়ে ফিরেলেন অভিনেতা রিয়াজ । আর এসেই সুইটহার্ট নামের একটি চলচ্চিত্রে তিনি অতিথি চরিত্রে অভিনয় করবেন । ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় এই চলচ্চিত্রে আরও অভিনয় করবেন বিদ্যা সিনহা সাহা মীম এবং বাপ্পি চৌধুরী । দীর্ঘ বিরতির পর অক্টবর ২০১৪ এ রিয়াজ এবং শাবনূর জুটি হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন সালাউদ্দীন লাভলুর জনম জনমে চলচ্চিত্রে । তাছারাও ২০০৫ সালে তারা দুজন এই নির্মাতার মোল্লা বাড়ীর বউ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন । রিয়াজ কয়েকজন অভীনেত্রীর সাথে জুটি বেঁধে কাজ করেছেন । তাতে সে জনপ্রিয়তা এবং সফলতা পেয়েছেন ও একইসাথে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে রেখেছেন তার অসামান্য অবদান । বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর এর সাথে রিয়াজের প্রথম এবং সফল জুটি গড়ে উঠেছে । বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে এই জুটির রয়েছে অসংখ্য দর্শক নন্দিত চলচ্চিত্র । আরেক জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমার সাথেও গড়ে উঠেছে রিয়াজের আরও একটি সফল জুটি । এই জুটিও বাংলাদেশ চলচ্চিত্রপ্রেমীদের উপহার দিয়েছেন বেশ কিছু ভালো চলচ্চিত্র । তাছাড়াও রিয়াজ বেশ কয়েকজন অভিনেত্রীর সাথে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন । কিন্তু এগুলো তেমন সফল হয়নি ।

সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×