
হবিগঞ্জে ছাত্রী লাঞ্ছনাকারী সেই যুবককে গ্রেপ্তার করা হয়েছে । প্রকাশ্যে রাজপথে ছাত্রীকে লাঞ্ছনা করার দৃশ্য ফেসবুকে ভিডিও আপলোড করার পর সারা বাংলাদেশজুড়ে এই নিয়ে তোলপাড় শুরু হয় । গতকাল দুপুর ১টায় সদর মডেল থানায় শহরতলি রিচি গ্রাম থেকে ইউপি মেম্বারসহ মুরুব্বিরা বখাটে রুহুল আমীনকে নিয়ে সদর মডেল থানায় আসেন । এ সময় তাকে পুলিশ গ্রেপ্তার করেন ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজিম উদ্দিন চৌধুরী রুহুলকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন । নির্যাতিতা মেয়েটি হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী । অন্যদিকে রাহুল হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের জুনিয়র স্কুল নবম শ্রেণির ছাত্র । প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় রুহুল ওই ছাত্রীকে চরথাপ্পর মারে রুহুল । স্থানীয়রা জানায় হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার এতিমখানা সড়কের মোবারক হোসেন নামে এক ব্যক্তির ভাগ্নে রুহুল আমিন রাহুল কিছুদিন আগে প্রেমের প্রস্তাব দিলে মেয়েটি তা প্রত্যাখ্যান করে । এতে সাড়া না পেয়ে রাহুল মেয়েটিকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে মেয়েটিকে উত্ত্যক্ত করতো । বিষয়টি জানতে পেরে কিছুদিন আগে মেয়েটির এক নিকটাত্মীয় রাহুলকে চর থাপ্পর মারেন । এতে রাহুল ক্ষিপ্ত হয়ে গত ২৬ আগস্ট বিদ্যালয় ছুটির পর বাসায় যাওয়ার সময় ওই মেয়েটিকে চর থাপ্পর মারে । এসময় রাহুল মেয়েটির যে স্বজন তাকে পিটিয়েছেন তার হাত পা কেটে ছাত্রীটির কাছে পাঠানোর হুমকি দেয় । এ ঘটনার ভিডিও চিত্র ১ সেপ্টেম্বর ফেসবুকে ছড়িয়ে পড়ে । এ ঘটনায় পরে পুলিশ অভিযান চালিয়ে রাহুলকে আটক করে ।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



