somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমি মিন্টু
এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।n

ফেসবুক ইউজারদের জন্য একটি ভালো খবর

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের একজন সুপরিচিত জ্যেষ্ঠ সাংবাদিক নবেন্দু গুহ এর কাছ থেকে সাতসকালে তার ফেসবুক বন্ধুদের কাছে পৌছিয়েছিল একটা অশ্লীল ভিডিও লিঙ্ক । যারা মি গুহকে চেনেন ও জানেন তারাতো সবাই এক প্রকার অবাক হয়ে গেলেন একী কান্ড মি গুহের ফেসবুক লিঙ্কে এগুলো কি ? পরে অবশ্য কারোই বুঝতে বাকী থাকলো না যে এ কাজ মি গুহের না । আরো কারোরই বুঝতে বেশী সময় লাগে নি যে নিশ্চই হ্যাকারদের পাল্লায় পড়েছেন মি গুহ । তবুও বহু বন্ধুকে ফোন করে বা মেসেজ পাঠিয়ে ওই লিঙ্ক খুলতে বারণ করে দিলেন মি গুহ ।
এমন ইন্টারনেট ব্যবহারকারী বোধহয় খুব কমই আছেন যারা অন্তত একবারের জন্যও পাসওয়ার্ড ভুলে যান নি । এক হিসেব মতে ইন্টারনেট ব্যবহারকারীদের গড়ে ২৬টি করে বিভিন্ন পরিষেবার পাসওয়ার্ড মনে রাখতে হয় । তাই ভুলে যাওয়াই স্বাভাবিক । তবে হ্যাকারদের পাল্লায় পড়া হোক বা পাসওয়ার্ড ভুলে যাওয়াই হোক এখন এগুলোর হাত থেকে বোধহয় কিছুটা স্বস্তি পাবেন ইন্টারনেট ব্যবহারকারীরা ।
খড়্গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনলজির কম্পিউটার সায়েন্স বিভাগের বিজ্ঞানীরা এক নতুন ধরনের পাসওয়ার্ড তৈরীর পদ্ধতি উদ্ভাবন করেছেন সম্প্রতি নাম দেওয়া হয়েছে ( অ্যাক্টিভপাস ) ।


এই পদ্ধতিতে কোনও একটি নির্দিষ্ট পাসওয়ার্ড থাকবে না । প্রতিবার লগ ইন করার সময়ে তৈরী হবে নতুন নতুন পাসওয়ার্ড । আর তার জন্য সফটওয়্যারটি তথ্য সংগ্রহ করবে ব্যবহারকারীর ফোন থেকেই বলছিলেন যে বিজ্ঞানী দলটি তৈরী করেছে অ্যাক্টিভপাস সেটির প্রধান হলেন অধ্যাপক নিলয় গাঙ্গুলি । তার কথায় পাসওয়ার্ডের মূল উদ্দেশ্য হল সঠিক ব্যক্তিকে চিনে নেওয়া । আমিই সেই ব্যক্তি কি না তা জানতে আমাদের মোবাইল ফোনই তার সঠিক ও সেরা উপায় কারন আমরা সারাদিনে মোবাইলে যা যা করি তা আমি ছাড়া অন্য কেউ জানেন না । তাই ফোনে আমি কী কী করেছি তার থেকে তথ্য সংগ্রহ করে কয়েকটি প্রশ্ন করবে অ্যাক্টিভপাসওয়ার্ড ।
যেমন আগের রাতে শেষ ফোনটি আপনার কোন বন্ধু করেছিলেন অথবা কাল কোন জনপ্রিয় শিল্পীর গান আপনি ডাউনলোড করেছিলেন এধরনেরই তিনটি প্রশ্ন করবে সফটওয়্যারটি । প্রশ্নগুলো এমন ভাবে করা হবে যে কাজগুলো শুধু ব্যবহারকারী ই মনে রাখতে পারবেন অন্যদের জানার কথা নয় । দুটো সঠিক উত্তর দিতে পারলেই আপনি পাস অর্থাৎ আপনার জন্য একটা পাসওয়ার্ড তৈরী করে দেবে সেটি । উত্তর মনে না পড়লে সঠিক জবাবের আভাসও দিয়ে দেবে এই সফটওয়্যার। আই আই টি খড়্গপুরের কমপ্লেক্স নেটওয়ার্ক রিসার্চ গ্রুপের প্রধান মি গাঙ্গুলির কাছে জানতে চেয়েছিলাম ফোনে কী করা হচ্ছে কার সঙ্গে কখন কথা বলা হচ্ছে এটা তো ব্যক্তিগত গোপনীয় বিষয় ।
সফটওয়্যারটি এই তথ্য জেনে নেওয়ার ফলে সেই গোপনীয়তার সঙ্গে আপস করা হবে না ? গোপনীয় তথ্য সংগ্রহ করবে ঠিকই কিন্তু যেহেতু সফটওয়্যারটা ক্লাউড বেস্ড নয় অর্থাৎ সেই তথ্য কোনও সার্ভারে জমা হচ্ছে না ব্যবহারকারীর ফোনেই থাকছে তাই গোপনীয়তার সঙ্গে আপস করার কোনও সম্ভাবনা নেই বলছিলেন মি গাঙ্গুলি । ৭০ জন ইন্টারনেট ব্যবহারকারী অ্যাক্টিভপাস পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছেন । যার মধ্যে ৯৫% সঠিক উত্তর দিয়ে পাসওয়ার্ড পেয়েছেন । কিন্তু এখনই ব্যাঙ্ক বা অন্যান্য আর্থিক লেনদেনের জন্য অ্যাক্টিভপাস ব্যবহার করা হবে না শুধু সোশ্যাল মিডিয়া বা সিনেমা ডাউনলোড করার ওয়েবসাইট প্রভৃতির জন্যই শুরু করা যেতে পারে । বেশ কিছু সংস্থার সঙ্গে এ ব্যাপারে কথাবার্তা চলছে বলে জানিয়েছেন মি গাঙ্গুলি।

তথ্যঃ দেশের বিভিন্ন সংবাদ পত্র
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×