somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্রুত পেটের মেদ কমাতে ৩ টি দারুণ পানীয়

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গরমের কারণে আমরা অনেকেই নানা ধরণের পানীয় পান করে থাকি। হাতের কাছে পাওয়া বোতলজাত জুস ও সফটড্রিংকস পান করে তেষ্টা মেটাই। কিন্তু বোতলজাত জুসের অতিরিক্ত চিনি এবং সফটড্রিংকসের কেমিক্যাল মেদ বাড়ায় বেশ দ্রুতই। বিশেষ করে পেটের মেদ বেড়ে যায়। গরমে একটু আরাম পাওয়া জন্য এতো বড় যন্ত্রণা নেয়ার তো অর্থ নেই। আবার গরমে স্বস্তি পেতে পানীয় থেকেও দূরে থাকা সম্ভব নয়। তাহলে একটি কাজ করুন না, স্বাস্থ্যকর কিছু পানীয় পান করুন, যা আপনাকে গরমে দেবে স্বস্তি এবং সেই সাথে পেটের মেদ বাড়ানোর চাইতে দ্রুত কমাতে সহায়তা করবে। আজকে জেনে নিন এমনই দারুণ কিছু পানীয় সম্পর্কে।
১। তরমুজের স্মুদি

তরমুজের অ্যামিনো অ্যাসিড মেদ ঝরাতে অত্যন্ত কার্যকরী একটি উপাদান। অন্যান্য পানীয়ের পরিবর্তে ঘরে তৈরি করে পান করতে থাকেন খুব সহজ এই তরমুজের স্মুদি। শুধুমাত্র তরমুজ কেটে ব্লেন্ডারে সামান্য পানির সাথে ব্লেন্ড করে নিন। তরমুজে প্রাকৃতিক চিনি থাকে বলে বাড়তি চিনির প্রয়োজন নেই। যদি আপনি একটি মিষ্টি পছন্দ করেন তাহলে মিশিয়ে নিতে পারেন মধু। এই পানীয় পেটের মেদ দূর করতে বিশেষভাবে কার্যকরী।
২। ডার্ক চকলেট শেক

অনেকেই জানেন না ডার্ক চকলেট ওজন বাড়ায় না বরং ওজন কমাতে সহায়তা করে থাকে। প্রতিদিন একটু ডার্ক চকলেট খাওয়া মেদ কমানোর পাশাপাশি আরও নানা শারীরিক সমস্যা দূরে রাখে। চলুন জেনে নেয়া যাক কীভাবে বানাবেন ডার্ক চকলেট শেকঃ

৪ টি বরফের টুকরো, আধা কাপ দুধ, অর্ধেকটা পাকা কলা, ২ টেবিল চামচ মিষ্টি ছাড়া কোকো পাউডার ও ২ চা চামচ মধু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিন। ব্যস, তৈরি আপনার ডার্ক চকলেট শেক।

৩। আইসড মিন্ট টী

পুদিনা পেটের মেদ কমাতে অনেক ভালো একটি উপাদান, এছাড়াও পুদিনার অ্যান্টিঅক্সিডেন্ট আরও নানা ধরণের শারীরিক সমস্যা দূরে করতে সহায়তা করে। গরমে আরাম পেতে ও সেই সাথে পেটের মেদটা একটু কমিয়ে নিতে পান করতে পারেন আইসড মিন্ট টী।

৩-৪ কাপ পানিতে কয়েক দানা চা পাতা দিয়ে ১ মুঠো পুদিনা পাতা ও ১ ইঞ্চি আদা ছেঁচে দিয়ে জ্বাল করতে থাকুন। ভালো করে জ্বাল হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে নিন। চাইলে কিছুটা পানীয় দিয়ে বরফ তৈরি করে নিতে পারেন। এরপর একটি গ্লাসে মিন্ট টী ঢেলে সাথে এরই তৈরি বরফ বা সাধারণ বরফ দিয়ে পান করুন। মিষ্টি চাইলে মিশিয়ে নিতে পারেন মধু। সাথে মিশিয়ে নিতে পারেন কয়েক ফোঁটা লেবুর রস।

তথ্যঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৬
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×