somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভ্র কীবোর্ড দিয়ে আরবি লেখার সহজ উপায়

১৭ ই মে, ২০১৫ সকাল ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলহামদুলিল্লাহ!
ফোনেটিক স্টাইলে আরবী লেখার জন্য অভ্র কিবোর্ডের নতুন একটি লেয়াউট এখন আপনাদের সামনে উপস্থিত!

আরবী বিশ্বের সর্বাধিক প্রচলিত ভাষা সমূহের একটি। তার ওপর মুসলিম হিসেবে আমাদের নিকট আরবী ভাষার রয়েছে বিশেষ একটি অবস্থান।
ব্লগ-ফেসবুকে লেখালেখি কিংবা সার্চ ইঞ্জিনে অনুসন্ধানের কাজে আরবী লেখা বর্তমান বিশ্বের ইন্টারনেট ইউজারদের কাছে নিত্যদিনের প্রয়োজনীয় একটা বিষয়। সমগ্র ইন্টারনেট বিশ্বের কথা বাদ দিয়ে শুধু বাংলাদেশের দিকে খেয়াল করলেও দেখা যাব এদেশে ইসলামিক মাইন্ডের তরুণদের মাঝে এর প্রয়োজন অপরিসীম। প্রায়শই আমাদের আরবী লেখার দরকার পড়ে। এছাড়া এটি প্রয়োজন পড়তে পারে মাদারাসা স্কুল কলেজ অথবা ভার্সিটির দপ্তরে শিক্ষকমণ্ডলীর প্রশ্নপত্র তৈরির কাজে। আর অনেকের মত যদি আপনিও অনলাইনকে দাওয়াহ ইলাল্লাহ-এর একটি অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়ে থাকেন তবে আপনার সুবিধার্থে এই কি-লেয়াউট হতে পারে সর্বক্ষনের সঙ্গী।

Kyo Arabic…!

ক’দিন আগে পিসিতে আরবী লেখা নিয়ে বেশ পেরেশানিতে ছিলাম। উইন্ডোজের ডিফল্ট আরবী লেয়াউট থাকলেও সেটা দিয়ে লেখা বেশ দুঃসাধ্য। অনলাইনে বেশ কিছু আরবি লেখার সফটওয়ার কিংবা লেয়াউট পেলেও মনের মত একটাও হচ্ছিল না। হঠাৎ খুঁজতে খুঁজতে সেদিন Arabic-91 নামে একটা মিশরীয় আরবীর কিবোর্ড লেয়াউট পেলাম, যেটাকে একদম ইংলিশ টু এ্যারাবিক বলা যায় না। আবার না বলাও যায় না।
সত্য বলতে কি! arab-key.com এর Arabic-91 লেয়াউট থেকে উৎসাহী হয়েই এই অভ্র লেয়াউটটি ডিজাইন করা হয়েছে।

আশা করছি ছোট্ট এই প্রচেষ্টা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে।

জানিয়ে রাখা ভালোঃ উইন্ডোজে আরবি লেখার জন্য আপনাকে আলাদা কোনো ফন্ট সেটআপ দেয়ার প্রয়োজন পড়বে না, মাইক্রোসফটের বিখ্যাত Times New Roman অথবা Traditional Arabic দিয়েই আপনি নিশ্চিন্তে আরবী লেখতে পারবেন। এছাড়া আরও স্টাইলিশ আরবী ফন্ট এর প্রয়োজনে অনুগ্রহ পুর্বক কোনো সার্চ ইঞ্জিনের সহায়তা নিন।

যেভাবে ব্যবহার করবেনঃ-

১. প্রথমে Kyo Arabic.avrolayout ফাইলটি ডাউনলোড করে নিন।
Download Link Mediafire Link Google Drive

২. ডাবল ক্লিক করে ইন্সটল দিন। কোনো এ্যাকসেস পারমিশন চাইলে সম্মতি দিন।

৩. আপনার পিসি রিস্টার্ট দিন। অথবা শুধু আপনার অভ্রু কিবোর্ড বন্ধ করে পুনরায় চালু করুন।

৪. এবার লেয়াউট লিস্ট থেকে Kyo Arabic সিলেক্ট করুন।

Arabic Typing by Avro-1

ex: Select from system tray icon

৫. প্রয়োজনে Show active keyboard layout অপশনে গিয়ে লেআউট দেখে নিন।

Arabic Typing by Avro-2

ex: kyo arabic beta 1.1 version preview

৬. এবার নিশ্চিন্তে আরবী লেখুন
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×