somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধের গান

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১য়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণার অন্যতম মূল একটা উৎস ছিল মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রচিত গণসঙ্গীত৻ গণ জাগরণের এই সঙ্গীত রচনা ও পরিবেশনায় সেসময় অসামান্য অবদান যাঁরা রেখেছিলেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাংলাদেশের বহু সঙ্গীত রচয়িতা, সুরকার-গীতিকার ও শিল্পী৻ সেই সময়ের আবেগ আর উদ্দীপনার ঢেউ তখন স্পর্শ করেছিল প্রতিবেশি পশ্চিমবাংলার বহু মানুষকেও৻ বিশেষ করে পশ্চিমবাংলার সঙ্গীতজগতকেও ব্যাপকভাবে উদ্বুদ্ধ করেছিল ৭১য়ের স্বাধীনতা যুদ্ধ৻ রচিত হয়েছিল স্মরণীয় কিছু গান।

মুক্তিযুদ্ধের চেতনাকে উদ্দীপ্ত রেখেছিল যেসব দেশাত্মবোধক গান, সেইসব গানের বাণী আর সুরে যেমন ছিল সাহসের কথা, যুদ্ধ জয়ের সম্ভাবনার মন্ত্র, তেমনি ছিল দেশমাতৃকার মুক্তির জন্য আকুতি। এসব গান সমানভাবে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ রেখেছিল মুক্তিযোদ্ধাদের এবং পাশাপাশি অবরুদ্ধ জনগণকে। স্বাধীনতা যুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে প্রেরণার উৎস হিসাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র।


বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উত্তাল দিনগুলোতে প্রেরণার উৎস হিসাবে কীধরনের গান কলকাতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গোপন কার্যালয় থেকে বাজানো হত, কীভাবে শুরু হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই প্রচার কার্যক্রম তা ছিল দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে৻ কিন্তু চট্টগ্রামে কীভাবে প্রথম স্থাপিত হয়েছিল বিপ্লবী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র৻ সেকথা রয়েছে তৃতীয় পর্বে।

বিপ্লবী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্র্রথম পর্যায়ে অনুষ্ঠান সম্প্রচার হয়েছিল ২৬ থেকে ৩০শে মার্চ পর্যন্ত৻ দ্বিতীয় পর্যায়ে এই বেতার কেন্দ্রের সম্প্রচার হত ভারতে আগরতলার তিনটি জায়গা থেকে৻ এরপর তৃতীয় পর্যায়ে গিয়ে কিছুটা পাকাপাকিভাবে সম্প্রচার শুরু হল কলকাতায় বালিগঞ্জ সার্কুলার রোডের স্টুডিও থেকে৻ সে পর্যায়ের শুরু ২৫শে মের বিকালবেলা৻ সেই পর্যায়ের সম্প্রচার, এবং সেসময়কার গানের পটভূমি নিয়ে চতুর্থ পর্ব।

স্বাধীনতা যুদ্ধের সময় ভারতে পশ্চিমবঙ্গের অস্থায়ী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশের যেসব মানুষ তাদের মনোবল চাঙ্গা রাখতে শিবিরি শিবিরে গান গেয়ে বেড়াতেন বাংলাদেশের বেশ কিছু শিল্পী৻ তাদের মধ্যে একজন ছিলেন মাহমুদুর রহমান বেনু৻ পাশাপাশি সীমান্ত এলাকায় মুক্তিযোদ্ধাদেরও তারা গান শোনাতেন৻ কীভাবে তারা গান গাইতেন, কী ছিল তাদের প্রেরণা?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×