somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পঙ্গু হাসপাতালের চিকিত্সক ডান-বাঁ চিনতে ভুল করলেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডান পায়ে আঘাত নিয়ে ভর্তি হওয়া জাহাঙ্গীর খানের বাঁ পায়ে রড ঢুকিয়ে চিকিত্সা করেছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) চিকিত্সকেরা। ভুল চিকিত্সা করার জন্য রোগীর স্বজনেরা ব্যাপক অসন্তোষ প্রকাশ করেন। গতকাল মঙ্গলবার চিকিত্সকেরা রোগীর ডান পায়ে অস্ত্রোপচার করেছেন।
গতকাল সাত সদস্যের চিকিত্সক দল জাহাঙ্গীরের শল্য চিকিত্সা করেন। দলের প্রধান আবদুল গনি মোল্লা প্রথম আলোকে বলেন, রোগীর ডান পায়ের ঊরুর হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আর কোমরের বাঁ দিকের অংশে চিড় ধরেছে। অস্ত্রোপচারের পর রোগী আশঙ্কামুক্ত।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি পঙ্গু হাসপাতালে ভুল চিকিত্সার শিকার হন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পাইকপাড়া গ্রামের কণিকা রহমান। বাঁ পায়ের গোড়ালির সমস্যা নিয়ে কণিকা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিত্সক কণিকার ডান পায়ে অস্ত্রোপচার করেছিলেন।
জাহাঙ্গীর খানের মামা মজিদুল হক অপারেশন থিয়েটারের সামনের বারান্দায় বসে প্রথম আলোকে বলেন, গত শনিবার গাজীপুরে একটি পিকআপ জাহাঙ্গীরকে ধাক্কা দেয়, এতে সে ডান পায়ে মারাত্মক আঘাত পায়। আহত জাহাঙ্গীরকে পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চিকিত্সক শরিফুল ইসলাম অস্ত্রোপচার করে বাঁ পায়ে রড ঢোকান।
পরে রোগী ও তাঁর আত্মীয়স্বজন চিকিত্সককে বলেন, আঘাত ডান পায়ে, বাঁ পায়ে নয়। প্রথমে চিকিত্সক সেটা মানতে চাননি, ভুলও স্বীকার করেননি। পরে ওই দিনই বাঁ পা থেকে রড খুলে জাহাঙ্গীরের ডান পায়ে লাগান একই চিকিত্সক।
ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনা জানতে চাইলে হাসপাতালের যুগ্ম পরিচালক ফরিদ উদ্দীন আহমেদ বলেন, বিষয়টি তদন্তাধীন। প্রতিবেদন হাতে পেলে প্রকৃত ঘটনা সম্পর্কে জানা যাবে।
জাহাঙ্গীরের ভাই আলম খান বলেন, তাঁরা রোগীকে পঙ্গু হাসপাতাল থেকে অন্যত্র নিতে চেয়েছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ সুচিকিত্সার প্রতিশ্রুতি দেওয়ার পর তাঁরা থেকে গেছেন।
গতকাল প্রায় আড়াই ঘণ্টা ধরে সাতজন বিশেষজ্ঞ চিকিত্সক জাহাঙ্গীরের শল্য চিকিত্সা করেন। রোগীকে মোট চার ব্যাগ রক্ত দিতে হয়েছে।
তদন্ত কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরের চিকিত্সার শুরু থেকেই বেশ কয়েকটি ভুল হয়েছে। শুরুতে তাঁর বাঁ পা পরিষ্কার করা হয়। অবেদনবিদ বিশ্বনাথ বাঁ পা অবচেতন করেন এবং চিকিত্সক শরিফুল ইসলাম বাঁ পায়ে রড ঢোকান। তবে, এতে রোগীর মারাত্মক কোনো ক্ষতি হবে না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×