somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা ভাষার দুর্গতি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তানি আমলে, ১৯৫২ সালে, বুকের রক্ত দিয়ে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করা হয়েছিল। বাংলা হয়েছিল পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা। এরপর ১৯৭১ সালে, স্বাধীনতা অর্জনের পর বাংলা হয়েছে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রভাষা। কিন্তু শুদ্ধ ও সুন্দর করে এই ভাষা বলা ও লেখার ব্যাপারে আমাদের এখনও যত্ন নেই। আমরা যথেচ্ছভাবে এই ভাষায় কথা বলছি। লিখছিও। প্রয়োগরীতি একেবারেই মানছি না। ফেব্রুয়ারি মাস এলেই বাংলা ভাষা নিয়ে খুব কথা হয়। আবেগের কথা। ক্ষোভের কথাও। কিন্তু তাতে ভাষা শিক্ষার ব্যাপারে আমাদের আগ্রহ বাড়ছে না। এই ভাষাকে আয়ত্ত করতে আমরা অনেকেই চেষ্টা করি না। আমরা অধিকাংশজনই ভুল বাংলা লিখি। ভুলগুলোর প্রতি কেউ দৃষ্টি আকর্ষণ করলেও আমরা কান দিই না। লজ্জা পাই না আমাদের ভুলের জন্য। অথচ এর অন্য চিত্রও আছে। আমাদের দেশেরই হাসান আজিজুল হক। নির্ভুল, সুখপাঠ্য গদ্য লেখেন। একই কথা খাটে হায়াৎ মামুদের সম্পর্কেও। আল মাহমুদ আর আবদুল মান্নান সৈয়দ প্রধানত কবি হলেও চমৎকার গদ্য লিখতেন। এখনও সুন্দর লিখতে পারেন সৈয়দ শামসুল হক আর রফিক আজাদ। কিন্তু আমরা তাদের লেখার দিকে মনোযোগ দিই না। আমাদের লেখায় প্রভাব পড়ে ভাষায় যাদের কোনো দখলই নেই তাদের লেখার।
আমরা অনেকেই অভিধান এবং ব্যবহারবিধির বই দেখি না। বাংলাদেশে অভিধান আর ব্যবহারবিধির বই তেমন নেইও। অভাবটা সেদিন ধরা পড়ল শাহাবুদ্দীন নাগরীর ফোন পেয়ে। নাগরী সুপরিচিত লেখক। জানতে চাইলেন, স্বত্ব বানান কী? জ্ঞানেন্দ্রমোহন দাশের অভিধানে স্বম্ব বানান স্বত্ব। কিন্তু বাংলা একাডেমীর অভিধানে নাকি সত্ব। কোনটা গ্রহণ করব আমরা।
আমাদের পত্রপত্রিকায় এমনসব ভুল বেরোয় যা শিশুদেরও সাজে না। দুটো শব্দের কথাই ধরা যাক। অজ্ঞাত আর পরবর্তী। অজ্ঞাত মানে যা জানা নয়। লেখা হচ্ছে অচেনা অর্থে। পরে অর্থে লেখা হচ্ছে পরবর্তীতে। এমন আরও অনেক আছে। তবু কেউ কেউ ভুলগুলো শনাক্ত করার চেষ্টা করেন। চেষ্টা করেন তা দূর করবার। এই কাজে নিয়োজিতদের মধ্যে রয়েছেন সাযযাদ কাদির। প্রয়োজনীয় একটি বই, বাংলা বানানে ভুল (আগামী প্রকাশনী)। লেখক মোহাম্মদ আমীন। তাকে ধন্যবাদ। ভাষা শহীদ এবং ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতে হলে ভাষাটা ভালো করে শিখতেই হবে। সামান্য চেষ্টা করলেই তা সম্ভব। আসুন, আমরা ভাষার জন্য শ্রম দিই, তার দুর্গতি মোচন করি।
রেটিং দিন :
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অধঃপতন

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই মে, ২০২৬ রাত ২:৪৪



কারিনা কায়সার এখন জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছেন। একটা তরুণ মেয়ে। বয়স ত্রিশের আশেপাশে। একজন কনটেন্ট ক্রিয়েটর। আরেকটা বড় পরিচয় হলো তিনি বাংলাদেশের জাতীয় ফুটবল দলের কিংবদন্তি খেলোয়াড়... ...বাকিটুকু পড়ুন

শততম পোস্টে আমিই একমাত্র ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ১২ ই মে, ২০২৬ সকাল ৮:৩৫

আমার শততম পোস্টে আজ আমিই একমাত্র ব্লগার। জানালা দিয়ে পশ্চিমের স্বচ্ছ আকাশে শুকতারা দেখছি।
নিউইয়র্ক সময় অনুযায়ী এখানে রাত ১০.৪৬ মিনিট, তারিখ ১১ই মে ২০২৬
তাপমাত্রা +৬ ডিগ্রী সেলসিয়াস
বাংলাদেশ তারিখ ১২ই... ...বাকিটুকু পড়ুন

১৯৪৬ঃ দ্যা গ্রেট ক্যালকাটা কিলিং

লিখেছেন কিরকুট, ১২ ই মে, ২০২৬ সকাল ৯:০৬

১৯৪৬ সালের আগস্ট। ব্রিটিশ ভারত তখন স্বাধীনতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। কিন্তু স্বাধীনতার স্বপ্নের ভেতরেই জমতে শুরু করেছে বিভাজনের কালো মেঘ। ধর্ম, রাজনীতি ও ক্ষমতার হিসাব এক ভয়াবহ বিস্ফোরণের দিকে এগোচ্ছিল। সেই... ...বাকিটুকু পড়ুন

ইচ্ছে করে

লিখেছেন বাকপ্রবাস, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৮

ইচ্ছে করে ডিগবাজি খাই,
তিড়িং বিড়িং লাফাই।
কুমারী দীঘির কোমল জলে
ইচ্ছে মতো ঝাপাই।

রাস্তার মোড়ে সানগ্লাস পরে
সূর্যের দিকে তাকাই,
সেকান্দর স্টোর স্প্রাইট কিনে
দুই-তিনেক ঝাঁকাই।

ঝালমুড়িতে লঙ্কা ডাবল,
চোখ কচলানো ঝাঁঝে,
ছাদের কোণে যাহাই ঘটুক,
বিকেল চারটা বাজে।

ওসবে আমার... ...বাকিটুকু পড়ুন

মায়া বড় কঠিন বিষয় !

লিখেছেন মেহবুবা, ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪০


মায়া এক কঠিন বিষয় ! অনেক চেষ্টা করে জয়তুন গাছ সংগ্রহ করে ছাদে লালন পালন করেছি ক'বছর।
বেশ ঝাকড়া, সতেজ, অসংখ্য পাতায় শাখা প্রশাখা আড়াল করা কেমন আদুরে... ...বাকিটুকু পড়ুন

×