তবু চাঁদ ওঠে
পুরুষ বীর্যের ঘনত্ব নিয়ে
আদিম শীতল নিঃসঙ্গ চাঁদ
এই শহরে
এই শহরে
এক সময়ে রিক্সার টুং টাং শব্দ মিলিয়ে গেলে সঙ্গী হয়
ল্যাম্পপোষ্টের আলো
তখনও দেখি চাঁদটাকে হরেক তারের জঞ্জালে ঝুলতে
পাহারাদারের বাঁশির শব্দের ছন্দে ছন্দে
দৈনিক জীবন জীবিকার গন্ধ ছাপিয়ে
শরীরের ঘামের গন্ধ নিয়ে মানুষ বাঁচে
খোঁজে চাঁদের কলঙ্ক
রদ্ধ নবসৃষ্টিতে
শুধু সে বা তারা জেগে থাকে
শব্দহীন গোরস্থানে
খোলা জানালার পাশে দাঁড়িয়ে
দেখে নারিকেলের পাতায় চাঁদের আলোর ঝিলিক
মুহূর্তে তা হয়ে যায় উদ্ধত তরবারি
চাঁদের কসম খেয়ে
কারা যেন দিখন্ডিত করতে চায়
নগর সভ্যতাকে
ধ্বসস্তুপের কিনারায় দাঁড়িয়ে
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১১ ভোর ৪:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


