খাঁচার ভেতরে যে প্রান থাকে সে প্রানের থাকে পরিচয়
খাঁচাকে ছাড়িয়ে গেলো যে আত্না,
সব আত্না কি এক আত্না নয়?
সব আত্নার পরিচয় ঘুঁচে যায় কখন?
সপ্ন আর বাস্তবতার?
দিন-রাত্রি, আলো-আঁধার, শব্দ-শব্দহীনতার
ভালো-মন্দের?
যাবতীয় সকল ভেদাভেদির, বেদ-পুরান-কুরআন জ্ঞান জানার বুঝার?
তখন তো থেমে যায় সকল সময় অথবা
সময়ই শুরু হয় তখন থেকে
সকলই কেবল অনিশ্চয়তা, নিশ্চয়তা পাবো কি?
নিশ্চিত সত্য?
আমরাতো এটাও জানি যে,
সত্য+মিথ্যা আপেক্ষিক।
তাহলে?
তাহলে কি কেবল অপেক্ষা?
এক নিশ্চিতের, অসীমের এবং....
চিরন্তনের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


