somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিলিং আন্তর্জাতিক

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা চলতে চলতে...আমরা কি আসলেই চলছি? বুঝি না। আমাদের সাথে অনেক জ্ঞানী লোকজন আছেন, তাহারা আমাদের বুঝায় দিবেন, নো টেনশন। তাই আমরা চলতে থাকলাম। এক সময় আমাদের বিশ্রাম নেবার দরকার পড়লো। এমনিতে এমন চলায় আমরা মোটেই ক্লান্ত নই, আমরা এতেই অভ্যস্ত।
অতঃপর বিশ্রামের উছিলায় আমরা পরস্পর কথা বলা শুরু করলাম - আমি তো গর্ব করে আমার শ্রোতাদের দিকে তাকিয়ে বলেই ফেললাম- জানেন, দেশতো এগিয়ে যাচ্ছে। জাতি হিসাবে আমরা আরো শক্তিশালী হচ্ছি। চেতনায় জাগ্রত আমাদের কেউ আর দাবায় রাখতে পারবে না। শ্রোতারা আমার মুখে উপর থেকে চোখ সরিয়ে পরস্পরের দিকে চাইলেন। বৃদ্ধ দাঁড়িওয়ালা শ্রদ্ধেয় লোকটা গলা খাঁকারি দিয়া স্কুল মাস্টারের মতো বলা শুরু করলেন- “মানবজাতির স্বার্থে আমাদের খুব স্পষ্ট ভাবে বলতে হবে, সবাইকে সাবধান করে দিতে হবে যে, ন্যাশনালিজম অকল্যানের একটা নিষ্ঠুর মহামারী, যা বর্তমান যুগের মানুষের উপর দিয়ে সবেগে প্রবাহিত হচ্ছে এবং তার নৈতিক প্রানশক্তি ক্ষয় করে দিচ্ছে।” এবং তিনি আবারও গলা খাঁকারি দিয়া বললেন- “মানুষ, যে এই যুগের অতিথি, তাকে আমাদের জায়গা করে দিতে হবে এবং আমাদের নিশ্চিত করতে যেন এই যুগের নেশান তার পথে বাধা হয়ে না দাঁড়ায়।”
পাশ থেকে জার্মান দেশীয় মহাকবি বলে উঠলেন- হুম, আমি যথার্থই দেখছি তারা তো আপনার গানকেই জাতীয় সঙ্গীত বানিয়ে লাখো কন্ঠে বিশ্ব রেকর্ড করছে। এবার আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আবারো- “মুক্তিই মানুষের মূল সাধনা এবং এই সাধনার সামনে জাতিতে জাতিতে ভেদের সীমারেখা লোপ পেতে বাধ্য। বিজাতি বিদ্বেষের উদ্ভব সংকীর্ণ বুদ্ধি থেকে। মন যেখানে অপরিণত, এ মনোভাব সেখানে খুব প্রবল। মনের যতো বিকাশ ঘটে এ মনোভাব ততোই দুর্বল হয়ে আসে।”
ওরে বাবা, এইদিকে আমি এমনিতেই কম বুঝি তার উপর আবার জ্ঞানী লোকের এইসব কথা শুনে ঘাবড়ায় গেছি। সবার দিকে তাকিয়ে ঢোক গিলে মুচকি হেসে আমতা আমতা করতে থাকি...। দেখি আরেক কোনা থেকে আরেক বৃদ্ধ খ্যাপা বাউল তার একতারাটা বাতাসে একটা ঘূর্নি দিয়া কহিলেন-

জগৎ বেড়ে জেতের কথা
লোকে গৌরব করে যথাতথা
লালন সে জেতের ফাতা
বিকিয়েছে সাধ-বাজারে

তারপর কিছুক্ষন থাইমা নায়ক প্রসোনজিতের মতো মুচকি হেসে বাতাসে একতারাটা আরো একটা ঘূর্ণি দিয়া আবারো বলিলেন-

জাত না গেলে পাইনে হরি
কি ছার জাতের গৌরব করি
ছুঁসনে বলিয়ে।
লালন কয় জাত হাতে পেলে পুড়াতাম আগুন দিয়ে।

তারপর তিনজনই আমার দিকে পরস্পর মাথা নাঁড়িয়ে কোরাসের সহিত বলে উঠলেন- হে মানব সমাজ সময় এসেছে জাতীয়তা ভুলিয়া আন্তর্জাতিক হবার। আমরা সকলে মানুষ এই পরিচয় দেবার।

এরপর থেকে আমি ফিলিং আন্তর্জাতিক।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×