somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপিবিহীন বন্ধ্যা রাজনীতিতে টনিক হয়ে কাজ করেছে চলতি চতুর্থ উপজেলা নির্বাচন।

০১ লা মার্চ, ২০১৪ সকাল ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপিবিহীন বন্ধ্যা রাজনীতিতে টনিক হয়ে কাজ করেছে চলতি চতুর্থ উপজেলা নির্বাচন। জনবিচ্ছিন্ন যেসব বামপন্থী আওয়ামী লীগের নৌকায় সওয়ার হয়ে দলকে ডোবানোর এজেন্ডা হাতে নিয়েছিল তারাই এখন আবার উল্টো কথা বলতে শুরু করেছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসের প্রতিটি বাঁক ফেরানো ঘটনায় যুক্ত ঐতিহ্যবাহী দল হিসেবে আওয়ামী লীগ এখন কোন দিকে যাবে সেটাই দেখার বিষয়। একতরফাভাবে অনুষ্ঠানের পেছনে যুক্তির অভাব সরকারি দলের কম ছিল না। কিন্তু সাধারণ মানুষের ভাবনায় সেসব যুক্তি স্থান পায়নি। দলকানা বুদ্ধিজীবী, দলাসক্ত মিডিয়ার কল্যাণে সরকারি দল সব কিছু নিজেদের অনুকূলে নেয়ার যে পরিকল্পনা নিয়েছিল তা হোচট খেয়েছে।
গত পাঁচ বছরে অবিরাম প্রচারণার ফলে যে আওয়ামী লীগ পাহাড়সমান জনপ্রিয়তায় শিক্ত ছিল, এখন সেখানে ধস নেমেছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ গোটা জাতিকে বিভক্ত করায় উসকানি দিয়েছে। জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের অধিকার কেড়ে নেয়ায় উপজেলাপর্যায়ে স্থানীয় সরকারের নির্দলীয়-নিরপে নির্বাচন হওয়া সত্বেও সাধারণ মানুষ পূর্ণ মাত্রায় তার সদ্ব্যবহারের চেষ্টা করেছে। এমনকি এ নির্বাচনে সরকার প্রশাসনকে ব্যবহার করেও কাক্সিক্ষত সুবিধা আদায় করতে পারেনি। বাংলাদেশে ৭০ ও আশির দশকে ভোটারবিহীন কারচুপির নির্বাচনের যে ধারা চলে আসছিল নব্বই দশক থেকে তাতে গুণগত পরিবর্তন আসে। কিন্তু বর্তমান সরকারের অধীনে জনগণের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সে আশা ফিকে হয়ে যায়। উপজেলা নির্বাচনে জনগণ তার জবাব দেয়ার চেষ্টা করেছে। বৃহস্পতিবার দেশের ৫২টি জেলার ১১৫টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ১১২টি উপজেলার ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এতে বিএনপি-জামায়াত জোট ৬২টি উপজেলায় নির্বাচিত হয়েছে। এর মধ্যে বিএনপি ৫৪টি ও জামায়াত ৮টি উপজেলায় নির্বাচিত হয়েছে। অন্য দিকে ক্ষমতাসীন সরকারের দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ৪৫টি উপজেলায় বিজয়ী হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ ৪৪টি ও জাতীয় পার্টি একটি উপজেলায় বিজয়ী হয়েছে। এ ছাড়াও দুই উপজেলায় স্বতন্ত্র প্রার্থী, এক উপজেলায় ইউপিডিএফ সমর্থিত ও তিন উপজেলায় জনসংহতি সমিতি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। কেন্দ্র দখল ভোট জালিয়াতির পরও এগিয়ে বিএনপি- জামায়াত জোট। শত প্রতিকূলতার পরও বিএনপির বেশি উপজেলায় জয় প্রমাণ করে জনপ্রিয়তায় তৃণমূলে দলটি ক্রমশ আওয়ামী লীগকে আরও ছাড়িয়ে যাচ্ছে। আওয়ামী লীগের কৃপায় অনেক দল সংসদে গেলেও বাংলাদেশের তৃণমূলে এইসব দলের যে কোন অবস্থান নেই তা আরও একবার প্রমাণিত হয়েছে। নির্বাচনে দখল উৎসবের পরও বিএনপি-জামায়াত সমর্থকরা বেশি উপজেলায় জয়ী হয়েছেন। প্রকৃত ভোট হলে ফল কী হতো এতেই তা অনুমান করা যায়। তথ্যসুত্র: প্রত্রিকাসমূহ
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

×