আমরা কি সম্ভাবনার দিকে এগোচ্ছি না পেছনের দিকে হাঁটছি? গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের মূল বিষয় যেখানে নির্বাচন, সেই নির্বাচনই যদি প্রশ্নবিদ্ধ হয় এবং সংবিধান যেখানে নির্বাচিত হবার কথা বলেছে, সেটি যদি মনোনীত হয় তাহলে যে সরকার গঠিত হয় সেই সরকারের বৈধতা, গণতন্ত্রপ্রিয়তা অথবা কল্যাণকামী চিন্তার কোন সুযোগ থাকার অবকাশ নেই। এই ধরনের সরকারকে মুক্তিযুদ্ধের সরকার বলে চেতনা সৃষ্টি করার চেষ্টা মূলত মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আরো পরিষ্কারভাবে বলা যায়, যে মহল রাজনৈতিক বিভাজনের ক্ষেত্রে বিএনপিসহ সমমনাদের আন্দোলনকে ভিন্নরূপ দেয়ার চেষ্টা করছেন তাদের বোঝা দরকার, আমাদের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলনেরই অংশ ছিল। আরও বলা প্রয়োজন, বর্তমান সরকারকে যারা সমর্থন করতে চাচ্ছেন তারা কি মুক্তিযুদ্ধ না ভারতের পছন্দকেই নিজের পছন্দের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করছেন- স্বাধীনতার এই মাসে অবশ্যই এ প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম প্রভাব ও হস্তক্ষেপ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। এখন যদি আমাদের নির্বাচন, সরকার গঠন, এমনকি আমাদের রাজনৈতিক পছন্দ-অপছন্দের ক্ষেত্রেও কোন বিশেষ দেশের নির্দেশকে মেনে নিতে হয় তাহলে অবশ্যই মৌলিক প্রশ্ন উঠতে পারে। বর্তমান সরকারকে নির্বাচনের ধারাবাহিকতায় আসা সরকার বলা হলেও ওই নির্বাচনকে প্রকৃত নির্বাচন মনে করার কোন কারণ নেই। সম্প্রতি আইন মন্ত্রীর নির্বাচনের বৈধতা নিয়ে মাননীয় হাইকোর্ট রুল জারি করেছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের প্রসঙ্গে মাননীয় হাইকোর্টের রুল রয়েছে। সংশ্লিষ্টদের উদ্ধৃতি দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন সংবিধানগতভাবে সমর্থনযোগ্য নয়। গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রসঙ্গে তো নয়ই বরং সরকার ক্ষমতায় থাকাকে কেন্দ্র করেই কার্যক্রম পরিচালনার দিকে এগিয়ে যাচ্ছে। ডাকাত যেমন রাতের রাজা। রাত পোহালেই তার রাজত্ব খতম হয়ে যায়। আওয়ামী লীগ আজ সেই ডাকাত সেজে নিজেকে রাজা ভাবছে। জনগণ শুধু এখন রাতটি পোহাবার অপেক্ষায় আছে। ডাকাতরা যতই ফুর্তি করুক না কেন, এই রাত অবশ্যি অবশ্যি পোহাবে।
আমরা কি সম্ভাবনার দিকে এগোচ্ছি না পেছনের দিকে হাঁটছি?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।
হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন
এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড
খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

আমাদের হ্যালোইন উদযাপন

আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।