somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘ভ্যানে কেউ উঠতে চায় না’

১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মো. মাসুম বিল্লাহ, মনিরামপুর থেকে: রত্নেশ্বরপুর গ্রাম। ৮৫ ঊর্ধ্ব নফর আলী এখনও ভ্যান চালিয়ে জীবন-জীবিকা নির্বাহ করছেন। তার ভ্যানে কেউ উঠতে চায় না। জোরে চালাতে পারেন না বলে সবাই নানা কথা বলেন। বড় ছেলে হাফেজ আলী (৫০) দিনমজুর, মেজো ছেলে আবুল হোসেন (৪৬) খুলনায় রিকশা চালায়, সেজো ছেলে শাহাবুদ্দীন (৪) চৌগাছায় ভ্যান চালায়, ছোট ছেলে আবদুর রউফ (৪০)। মেয়ে নাছিমা খাতুন গৃিহণী। ছিলেন ডানপিটে স্বভাবের। বাবা ছদম গাজী (মৃত) ও মা আছিরন বিবিকে (মৃত) বলে যুদ্ধে যান তিনি। নাম লেখালেন মুজিব বাহিনীতে। উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালী গ্রামের জনৈক হাতেম আলীর সঙ্গে হাকিমপুর সীমান্ত দিয়ে বশিরহাট সাতচুড়া ও চাঁপাবাড়ীয়া যুদ্ধ ক্যাম্প থেকে কে. এম. শফিউল্লাহ ও ক্যাপ্টেন (পাইলট) ফজলুর রহমানের নেতৃত্বে প্রাথমিক ও চূড়ান্ত প্রশিক্ষণ শেষ হয়। এরপর শুরু হয় শত্রুবধের পালা। ক্যাপ্টেন ফজলুর রহমানের নেতৃত্বে ঝিকরগাছার উজ্জ্বলপুর, বাকড়া, মনিরামপুরের ডুমুরখালী, রাজগঞ্জ, চণ্ডিপুর ও কেশবপুরের চিংড়া-সাগরদাঁড়ি এলাকায় যুদ্ধে অংশ নেন তিনি। ডুমুরখালী যুদ্ধের সময় ২ দিন ধরে না খাওয়া ছিলেন। তাই যুদ্ধের পরের দিন ওই অঞ্চলের তাজপুর ও বালিয়াডাঙ্গা গ্রামবাসী খাবারের ব্যবস্থা করেন। এমন সময় ঝাঁপা গ্রামের বদরুদ্দিনের সঙ্গে তাদের দেখা হয়। তারা বদরুদ্দিনকে আটকে রাখেন। কিন্তু সতীর্থ ঝাঁপা গ্রামের মুক্তিযোদ্ধাদের অনুরোধে ছেড়ে দেয়া হয় তাকে। বদরুদ্দিন ছাড়া পেয়েই রাজগঞ্জ রাজাকার ক্যাম্পে খবর দেয়। রাজাকাররা পাকিস্তানিদের সঙ্গে নিয়ে বালিয়ডাঙ্গা গ্রামে থাকা মুক্তিযোদ্ধা গৌরীপুরের জামাল উদ্দীন, হানুয়ারের জামসেদ আলী ও কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের আবদুল খালেককে হত্যা করে। তিনি বলেন, আটঘরা গ্রামের রাজাকার কমান্ডার মোবারক আলীর তার আপন ভগ্নিপতি ও ভাইকে ধরে নিয়ে বাঁধাঘাট ব্রিজের ওপর গুলি করে হত্যা, প্রতিবেশী আবদুস সালামকে নির্যাতন করে হত্যা, রাজাকার-আলবদর ও শান্তিবাহিনী মশ্বিমনগর ইউনিয়নের ভরতপুর গ্রামে শরণার্থী নারীদের সম্ভ্রম লুটে নেয়ার দৃশ্য, সতীর্থ মুক্তিযোদ্ধাদের হারনোর লোমহর্ষক স্মৃতি আজও ভুলতে পারেননি। কিন্তু বাড়ি এসে ফিরে পেলেন রাজাকারদের নির্যাতনে অর্ধমৃত পিতা-মাতা-স্ত্রী ও পুঁড়িয়ে দেয়া ভস্মীভূত ঘরবাড়ি। এবার জীবন যুদ্ধে নামলেন তিনি। প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য নিয়ে কিনলেন পুরনো একটি ভ্যান। কোনরকম মাথা গোঁজার মতো তুললেন ছনের ঘর। কয়েক বছর আগে পৈতৃক ভিটা ছেড়ে উঠছেন বাগবাড়ীয়া গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের ব্যারাকে। আর সেই থেকে চলছে এই ভ্যান। এটাই তার জীবন-জীবিকার একমাত্র অবলম্বন। কোন চাওয়া পাওয়া নেই তার। নফর গাজী বলেন, ‘দ্যাশ স্বাধীন করবার জন্যি যুদ্ধে গিলাম, দ্যাশ পাইছি। আগে কামলা দিয়ে (দিনমজুর) সংসার চালাতাম। আর এহন ভ্যান চালাইয়ে খাচ্ছি।’

Source: Manab Zamin
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×