somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিটামিন 'এ' ক্যাপসুল নিয়েদুর্নীতি হচ্ছে এক দশক ধরে !!!!

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভিটামিন 'এ' ক্যাপসুল নিয়েদুর্নীতি হচ্ছে এক দশক ধরে

আবুল খায়ের

ভিটামিন 'এ' ক্যাপসুল নিয়ে দুর্নীতি ও অনিয়মের ঘটনা এবারই প্রথম ঘটেনি। গত দশ বছর ধরে একটি শক্তিশালী সিন্ডিকেট ভিটামিন 'এ' ক্যাপসুল সরবরাহের নামে অনিয়ম ও দুর্নীতি করে আসছে। শতভাগ ভিটামিন 'এ' ক্যাপসুল বিদেশি কোন প্রতিষ্ঠানের কাছ থেকে সরবরাহের কথা বলে সিন্ডিকেটটি ৪০ ভাগ সরবরাহ করে বিদেশ থেকে। বাকি ৬০ ভাগ দেশীয় নিম্নমানের ও ভেজাল ভিটামিন 'এ' ক্যাপসুল সরবরাহ করে আসছে। এভাবে সিন্ডিকেটটি কোটি কোটি টাকা আত্মসাত্ করেছে।
এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক গতকাল রবিবার বলেন, আজ সোমবার ভিটামিন 'এ' ক্যাপসুল সংক্রান্ত তদন্ত কমিটির রিপোর্ট হাতে আসতে পারে। রিপোর্ট পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে ওই সিন্ডিকেট শনাক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতর সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ওষুধাগারের (সিএমএসডি) কিছু কর্মকর্তা ও সরবরাহকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত সিন্ডিকেট। শক্তিশালী এই সিন্ডিকেটটি গত ১০ বছর ধরে একচেটিয়াভাবে ভিটামিন 'এ' ক্যাপসুল সরবরাহ করে আসছে। সিন্ডিকেটের কোটি কোটি টাকার ভাগ বড় দুই রাজনৈতিক দলের প্রভাবশালী কয়েকজন নেতার পকেটেও যায়। এছাড়া দরপত্র প্রক্রিয়ার সঙ্গে জড়িত কমিটিসমূহের কিছু কর্মকর্তা এবং মন্ত্রণালয় ও অধিদফতরের কয়েকজন কর্মকর্তার কাছে টাকার ভাগ একইভাবে পৌঁছে যায়।
এ বছর ভিটামিন 'এ' ক্যাপসুল সরবরাহের কাজটি ওই সিন্ডিকেটের হাতছাড়া হয়ে যায়। ফাঁস হয়ে যায় তাদের ভিটামিন 'এ' ক্যাপসুল নিয়ে দুর্নীতি ও অনিয়মের পুকুরচুরির ঘটনা। মূলত দরপত্রের মাধ্যমে যে বিদেশি কোম্পানি ভিটামিন 'এ' ক্যাপসুল সরবরাহের কাজ পায়, তাদের এ দেশীয় এজেন্টরাই সিন্ডিকেটের সদস্য। বিভিন্ন বছর প্রয়োজনীয় ভিটামিন ক্যাপসুলের ৪০ থেকে ৫০ লাখ ক্যাপসুল ঠিকই বিদেশ থেকে আনা হয়। বাকি ক্যাপসুল এ দেশীয় নিম্নমানের ও ভেজাল ক্যাপসুল বিদেশি কোম্পানির কৌটা ও লেভেল লাগিয়ে সরবরাহ করে থাকে।
এ বছর এই সিন্ডিকেটের হাত হয়ে ভিটামিন 'এ' ক্যাপসুল সরবরাহের জন্য মনোনীত হয়েছে ভারতীয় অলিভ হেলথ কেয়ার কোম্পানি। প্রতিষ্ঠানটি প্রায় ৫১ লাখ ভিটামিন 'এ' ক্যাপসুল কেন্দ্রীয় ওষুধাগারে সরবরাহ করে। বিভিন্ন জেলার সিভিল সার্জন সূত্রে জানা যায়, এ বছর তিনটি প্রতিষ্ঠানের ভিটামিন 'এ' ক্যাপসুল তাদের কাছে কেন্দ্রীয় ওষুধাগার থেকে সরবরাহ করা হয়। এরমধ্যে এক কোটি ৫৭ লাখ ভিটামিন 'এ' ক্যাপসুল ছিল কানাডার ব্যানারের তৈরি। মেসার্স এসএস সায়েন্টিফিক কর্পোরেশনের মাধ্যমে ২০১১ সালে ব্যানারের এই ক্যাপসুল কেন্দ্রীয় ওষুধাগারে সরবরাহ করা হয়। গ্লোব ফার্মাসিউটিক্যালসের তৈরি ২৫ লাখ ভিটামিন 'এ' ক্যাপসুল ওই একই বছরে কেন্দ্রীয় ওষুধাগারে সরবরাহ করা হয়েছিল। ওই বছরের ভিটামিন 'এ' ক্যাম্পেইনে ওই দুই কোম্পানির ভিটামিন 'এ' ক্যাপসুল ব্যবহার করেও বিপুল পরিমাণ ক্যাপসুল থেকে যায়। এই তিন প্রতিষ্ঠানের ভিটামিন 'এ' ক্যাপসুল গত মঙ্গলবার জাতীয় ভিটামিন 'এ' ক্যাম্পেইন দিবসে শিশুদের খাওয়ানো হয়।
এ বছর ভিটামিন 'এ' ক্যাপসুল সরবরাহের কাজ হাতছাড়া হয়ে যাওয়া সরবরাহকারী প্রতিষ্ঠানটি ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম নস্যাত্ করার ষড়যন্ত্রে লিপ্ত। একটি গোয়েন্দা সংস্থা ওই সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রধানের মোবাইল ফোনের কললিস্ট ও ই-মেইল পরীক্ষা করে নিশ্চিত হয় গত মঙ্গলবার ভিটামিন 'এ' নিয়ে ফেসবুকে ও মাইকিং করে গুজব ছড়ানোর সঙ্গে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টতা রয়েছে। এ ব্যাপারে আরো অনুসন্ধান চলছে। নকল ও ভেজাল ভিটামিন 'এ' ক্যাপসুল উক্ত সরবরাহকারী প্রতিষ্ঠান কেন্দ্রীয় ওষুধাগার থেকে দেশব্যাপী সরবরাহ করেছে বলে জানা গেছে

Ref: Daily Ittefaq. 18 March 2013.
Link: Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×