somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ত্বকী হত্যা:শামীম ওসমানের আগাম জামিন নাকচ (কপি - পেষ্ট)

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ পাঁচজনের আগাম জামিনের আবেদন গ্রহণ করেনি হাইকোর্ট। আদালত জামিন না দেয়ার কথা জানালে আবেদনকারীদের আইনজীবী আবেদন ফিরিয়ে নেন।

সোমবার হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি বদরুজ্জামানের অবকাশকালীন বেঞ্চে হাজির হয়ে তারা এ জামিন আবেদন করেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার। রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আমিনুর রহমান চৌধুরী টিকু।

শামীম ওসমান ছাড়া আবেদনকারী বাকি চারজন হচ্ছেন- শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, জহুরুল ইসলাম পারভেজ, মিজানুর রহমান সুজন ও রাজীব দাস।

এ কে এম জহিরুল হক সাংবাদিকদের জানান, ‘ত্বকী হত্যা মামলায় শামীম ওসমানসহ পাঁচজন আগাম জামিনের আবেদন করেছিল। আদালত জামিন না দিয়ে তাদের আবেদন ফেরত দেয়।’

তিনি বলেন, ‘জামিন আবেদনে বলা হয়েছে, মামলার (এফআইআর) শামীম ওসমানসহ আবেদনকারীদের নাম নেই। রাজনৈতিক বিরোধিতার কারণে তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।’

জহিরুল হক আরো জানান, ‘আদালত আবেদন ফেরত দেওয়ার পর তার (শামীম ওসমান) আইনজীবী গ্রেফতার ও হয়রানি না করার আবেদন করেন। এ সময় আদালত বলেন, শামীম ওসমান সংবাদ সম্মেলন করছেন। পুলিশ তো তাকে গ্রেফতার করেনি।সুতরাং আগাম জামিন দেয়ার কোনো কারণ আদালত দেখছে না।’

গত ৬ মার্চ নারায়ণগঞ্জের সাংস্কৃতিক সংগঠক ও গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির ছেলে ত্বকী শায়েস্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। ৮ মার্চ সকাল পৌনে ১০টায় শহরের চারারগোপের শীতলক্ষ্যা নদীসংলগ্ন খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি সারাহ বেগম কবরী, ত্বকীর বাবা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ অনেকেই ত্বকী হত্যার জন্য সরাসরি শামীম ওসমান ও তার পরিবারকে দোষারোপ করে আসছেন।

১৮ মার্চ রাতে ত্বকীর বাবা রফিউর রাব্বি হত্যাকাণ্ডের ঘটনায় শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, যুবলীগ নেতা পারভেজ, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সালেহ রহমান সীমান্ত ও রিফাতকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারের কাছে অবগতিপত্র দেন।

২০ মার্চ পুলিশ এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রিফাত বিন ওসমানকে গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেয়।

অন্যদিকে একই দিন রফিউর রাব্বি পুলিশ সুপারের কাছে লিখিত চিঠি দিয়ে শামীম ওসমানসহ ওই সাত জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চান।

এদিকে নারায়ণগঞ্জের বিশিষ্টজনদের সমন্বয়ে রফিউর রাব্বিকে আহ্বায়ক করে ২০১ সদস্য বিশিষ্ট ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’ গঠন করে এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে আন্দোলন চলছে।

Ref: Click This Link

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×