somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমকাল দায়ী থাকে মহাকালের কাছে............

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। ৪র্থ বর্ষের ক্লাসে শিক্ষক ঢুকলেন। রোল কলের পর দক্ষিণ জেলা চট্টগ্রামের ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে দক্ষিণ চট্টগ্রামেরই এক ছাত্রের দৃষ্টি আকর্ষণ করলেন। তখনই মাথায় অনেকদিন ধরে ঘুরপাক খাওয়া প্রশ্নটি করেই ফেললাম। শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করে আমার প্রশ্নটি ছিল—২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় ছিল নির্বাচিত রূপে। সেই সময়ে তাদের অনেক অপকর্ম ছিল, যার দায় তাদের ভোট দিয়ে নির্বাচিত করা জনমানুষের উপরও কিছুটা বর্তায়।

কিন্তু এখন সরকার খুবই ফ্যাসিস্ট আচরণ করছে, জনস্বার্থ বিরোধী আইন করছে, সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠছে, আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে; তারপরও কেন আন্দোলনের সময় আওয়ামীলীগের পক্ষে জনস্রোত দেখা যায়? কেন কোন রাজনৈতিক দল আওয়ামীলিগের মতো দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারে না? আর সরকারের এমন আচরনের পরও কেন এদেশের মানুষ আওয়ামীলীগ কে বারবার বিশ্বাস করে মাথায় তুলে? আর নব্বই পরবর্তী দশক থেকে ডালপালা গজানো দেশের মিডিয়াগুলো রাজনৈতিক দলগুলোর এত অপকর্ম প্রচারের পরেও কেন দেশের মানুষ সচেতন হয় না? কেন এই অপশাসন, দুঃশাসন মানুষ মেনে নিচ্ছে.....?

শিক্ষক সামান্য হেসে বলেন-- এই প্রশ্নটার উত্তর আসলে ইতিহাসের সাথে জড়িয়ে আছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামীলীগ এর অবদান অপরিসীম। এই দলটার তৃণমূলে রয়েছে নেতাকর্মী এবং সর্বোপরি মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশের মানুষ আজও ঋণ পরিশোধ ও কৃতজ্ঞতা প্রদর্শন করে যাচ্ছে। বাঙ্গালীদের যারা অকৃতজ্ঞ বলে বেড়ান তাদের জন্য এটা একটা দৃষ্টান্ত হতে পারে। কিন্তু একদিন এই দায় শোধ ও কৃতজ্ঞতা প্রদর্শনের দিন শেষ হবে। তাদের বর্তমান কর্মকাণ্ডের জন্য একদিন তাদের জবাবদিহি করতে হবে। যেমন জবাবদিহি করতে হচ্ছে ‘৭১ এর কর্মকাণ্ডের জন্য জামায়াতকে। ‘৭১ এর মহা পরাক্রমশালী রাজনৈতিকদল জামায়াত কি স্বপ্নেও ভেবে ছিল কোন দিন তার কর্মকাণ্ডের বিচার হবে.....? নতুন প্রজন্মের কাছে তাদের আবারও জবাব দিতে হবে তাদের কৃতকর্মের......?

ঠিক এমনই করে হয়তো কোন একদিন জবাব দিতে হবে সরকারের এমন স্বৈরাচারী আচরণের। সবশেষে শিক্ষক একটি কথা বলেন যা আমাদের মনে দাগ কেটে যায়—“ সমকাল সবসময় মহাকালকে জবাবদিহি করে”।

বাংলাদেশ আওয়ামীলীগ কে বলছি— রাস্ট্র ক্ষমতা দেয়া হয় জনগণের সেবা করার জন্য, গণ মানুষের কন্ঠ রোধের জন্য নয়।

নইলে শিক্ষকের কথারই পুনরাবৃত্তি করতে হয়- “সমকাল সবসময় মহাকালকে জবাবদিহি করে”............!

লাল সালাম...............
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প: আমি ডাক্তার হবো

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১৫

দ্রুত মাছ ধরার জালগুলো গুছিয়ে নেয় মহিউদ্দিন। ইতোমধ্যে অন্যান্য যন্ত্রগুলোও গুছিয়ে রেখেছে একপাশে। “জমির, ও জমির” বলে উঁচুস্বরে ডাকে কিছুক্ষণ পর পর। চারিদিকে মানুষের ছুটোছুটি। সবাই ব্যস্ত। কেউ বড় বড়... ...বাকিটুকু পড়ুন

অভিজ্ঞতা নাকি বাস্তব জ্ঞান!

লিখেছেন সাহাদাত উদরাজী, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×