নতুন একটা ব্লগ লিখতে হবে। ভাবলাম কি নিয়ে লেখা যায়! শেষ পর্যন্ত মনে হল একটা গল্প লিখে
ফেলি। জানি ভাল হয়নি, তবুও লিখে আনন্দ পেলাম
গল্পটা এরকম-
“নায়লা, কি অদ্ভুত সুন্দর একটা নাম। তোর বেবির এত সুন্দর একটা নাম দিয়েছিস ভাবতেই
পারছিনা। “
“কেন? এইটাতে অবাক হওয়ার কি আছে? “
“মানে তুইতো ছিলি ক্লাসের সবচেয়ে বড় হুজুরনী। তুই এরকম আধুনিক নাম রাখবি এইটা একটু
আশ্চর্যের ব্যাপার আর কি!”
“দেখ ফাইজলামি করবিনা। পছন্দ হয়েছে তাই রেখেছি, ব্যস।“
“আচ্ছা বাবা ঠিক আছে। জানিস আমার একটা কাজিনের নাম নায়লা। এখন অষ্ট্রেলিয়া তে আছে। পি
এইচ ডি করছে। বিয়ের কথা বার্তা ও চলছে।“
“বাহ ভালই তো। তা তুই এখন কি করছিস?”
“আরে এখনো স্কলাস্টিকা তেই আছি। পিচ্চি পোলাপান দের পড়াতে পড়াতে বুড়ি হয়ে যাচ্ছি, হাহা”
“ আরো কয়েক বছর থাক, আমার বেবিকেও তো পড়াতে হবে!”
“এইনা হলে আধুনিক মা? বাচ্চার বয়স ২ মাস হতে না হতেই স্কুলের চিন্তা, স্কুলে ভর্তি করে কি
বিয়ের চিন্তা শুরু করবি?”
“করতেও পারি, বলা যায়না!”
“তোর হাজব্যান্ড কই? প্রোফেসর সাহেব কে অনেক দিন দেখিনা”
“প্রফেসর আর কই থাকবে, ইউনিভারসিটি থেকে ফেরেনি এখনো।“
“তাহলে তো আজকে আর দেখা হলনা!”
“কেন এত তাড়হুড়া কিসের? আর ঘন্টাকয়েক থাক ?”
“না-রে, একটু ব্যাংক এ যেতে হবে । দেরি হলে প্রব্লেম হবে। আসব-নে আবার কয়দিন পরে। বেবি
কে কয়দিন পরপর দেখা না দিলে পরে দেখা যাবে আমাকে চিনেইনা !”
“আচ্ছা যা তাহলে। দাড়োয়ান কে বল ট্যাক্সি ডেকে দেবে।“
“রাখ তোর ট্যাক্সি। আমি তোর মত ফার্মের মুরগি না। এইটুকু রাস্তা হেঁটেই চলে যাব। শোন পারলে
আজকে ফোন দিস। তুই তো জীবনেও ফোন করিস না!”
“আচ্ছা করবনে, যা!”
নীলার বাসা থেকে বের হয়ে অবন্তী ফুটপাথ ধরে হাঁটতে থাকে। আজ ওর মনটা বেশ ভাল। প্রতি
মাসের এই দিনটিতেই ওর মন ভাল থাকে কারন এই দিন ওর স্কুলের বেতন নেয়ার দিন। এই
দিনটিতেই নিজের ইচ্ছেমত একটা দুটো জিনিস কিনতে পারে ও। আসলে ওর শোপিস কেনার একটা
সখ আছে। ওর সারা ঘর আর বসার ঘর নানা রকম শোপিস দিয়ে ভরা। প্রতি মাসের এই দিনেই ও
টাকা তুলে সারাদিন মার্কেট এ ঘুরে বেড়ায় ফুরফুরে মন নিয়ে।
কিন্তু আজকে মনে হয় সেটা আর হলনা। ব্যাঙ্ক বন্ধ হতে আর আধা ঘন্টা বাকি। তার উপর ব্যাঙ্ক এ
সবসময় ই লাইন থাকে। আজকে আর টাকা তোলা যাবে বলে মনে হচ্ছেনা!
ব্যাঙ্ক এ গিয়ে অবন্তী হাফ ছেড়ে বাঁচলো। ভিতরে তেমন ভীড় নেই। টাকা তুলে বাইরে এসে রিকশা
নিতে যাবে এমন সময় নামলো ঝমঝম করে বৃষ্টি।
এমনিতে বৃষ্টিতে ভিজতে খুব পছন্দ করে অবন্তী। কিন্তু আজ তার এত বিরক্ত লাগলো যে বলার না!
মুহূর্তেই ভিজে একাকার হয়ে গেছে ও। এই ভেজা কাপড় নিয়ে ঘোরাফেরা করলে নির্ঘাত
নিউমোনিয়ায় ধরবে। অগত্যা আর কি করা, বাসার দিকে রওনা দিলো ও।
বাসায় এসে দেখে আরেক অবস্থা। মা-বাবা বাইরে কোথাও গেছেন কিন্তু জানালা লাগিয়ে যাননি।
বৃষ্টিতে পুরো ঘর-দোর ভিজে একাকার। তাড়াতাড়ি জানালা লাগিয়ে একটা কাপড় দিয়ে ঘর-দোর মুছে
গোসলে ঢুকল ও। এতখন ভেজা কাপড়ে থাকায় শীত শীত লাগছিল। শাওয়ার ছেড়ে দেখে পানি হাল্কা
গরম। এত আরাম লাগছিল যে বলার না। প্রায় এক ঘন্টা ধরে গায়ে পানি লাগিয়ে ড্রেস চেঞ্জ করে ওর
ঘরে এসে ইজিচেয়ারে গা এলিয়ে দিল। পরিবেশ তা এতই আরামের যে একটু পরেই ঘুমে ওর চোখ
বন্ধ হয়ে আসল।
ঘুম যখন ভাঙল তখন চারদিক অন্ধকার হয়ে এসেছে। মা-বাবা সেই যে বাইরে গেছেন, এখনও
ফেরার নাম নেই! অবন্তী উঠে বসে মা-কে ফোন করল। ওঁরা এখন জ্যামে বসে আছেন।
ঘন্টাখানেকের মধ্যেই এসে পড়বেন।
কিচেনে গিয়ে এক কাপ কফি বানিয়ে নিয়ে এসে ড্রইং রুমে বসল ও। এই সময় এ টিভিতে পর পর
দুইটা সিরিয়াল দেখে ও। টিভি ছেড়ে সোফায় এসে বসতে না বসতেই মোবাইল ফো› বেজে উঠল।
“হ্যালো ¯¬ামালাইকুম, কে বলছেন?”
“ তোর মাথা বলছি”
“কে , নীলা?”
“হ্যাঁ, কি করিস তুই?”
“এইত একটা সিরিয়াল দেখছিলাম। তুই কি করিস”
“ আমার কি আর করার টাইম আছে? বাবু ঘুমিয়ে আছে তাই একটু জিরিয়ে নিচ্ছি। জেগে থাকলে
তো আর দম ফেলার টাইম পাওয়া যায়না!”
“হুম, প্রোফেসর সাহেব কই?”
“ও গেছে একটু বাজারে, কিছু জিনিস না আনলেই নয়”
“হুম ভালই তো। সুখেই আছিস তোরা!’
“আর সুখ! বুঝলি বিয়ে করিস না, বিয়ে মানেই একশ একটা না দুইশ দুইটা ঝামেলা। তুই সবচেয়ে
মজায় আছিস। কোন ঝামেলা নেই কিছু নেই। “
“ তা বলতে পারিস, আমার বিয়ে টিয়ে করার ইচ্ছা নাই। কিন্তু মা-কে সেইটা বোঝা গিয়ে। পুরা গুষ্ঠি
শুদ্ধ সবাই মনে হয় আমার জন্য পাত্র খুঁজছে। আমি স্ট্রেইট বলে দিয়েছি এইসব ঝামেলায় আমি
নাই!”
“হাহা ভালই ত হবে অনেক দিন বিয়ে খাইনা। “
“ংযঁঃ ঁঢ়! যাই হোক বাদ দে। তোর কথা বল!”
“আমার আর কথা কী? ... এই রে বাবু উঠে গেছে, রাখিরে পরে আবার ফোন দিব নে।“
“আচ্ছা, খোদা হাফেজ”
মোবাইল টা রেখে দিয়ে আবার সিরিয়াল এর দিকে মন দিল অবন্তী। সিরিয়াল গুলার কোন আগা মাথা
নাই। কোন একটা জিনিস কে এমন ভাবে পেঁচায় যে পরে ওই জট কিভাবে খুলবে সেইটা মনে হয়
নিজেরাও জানেনা। সব গুলাতেই মোটামুটি পারিবারিক কলহ নিয়ে কাহিনী। তাও শুধু সময় কাটানোর
জন্য দেখা আর কী!
সিরিয়াল দেখা শেষ হলে নিজের ঘরে ঢুকে বিছানায় বসল ও। কয়েকটা পরীক্ষার খাতা দেখা বাকি
আছে। লাল কলম আর মার্কশীট নিয়ে বিছানায় পা ছড়িয়ে বসল ও।
খাতা দেখা যখন মাঝপথে তখনি কলিং বেলের শব্দ। মা বাবা ফিরে এসেছেন। দরজা খুলে দিয়ে
আবার বিছানায় এসে বসল ও।
এ বাসায় ও, মা আর বাবা এই তিনজন ই থাকে। অবন্তীর বড়ভাই বিয়ে করে স্টেটসে সেটলড। এ
বাসায় এখন এ তিনটি প্রানীর ই বাস। সকালে একটা ছুটা বুয়া এসে কাপড় ধুয়ে আর ঘর ঝাট দিয়ে
যায়। বাবা রিটায়ারড আর্মি অফিসার। এখন তো আর তেমন ব্যস্ততা নেই তাই মা-বাবা মাঝে মাঝেই
এখানে অখানে ঘুরতে যান। অবন্তীকেও সাধেন অনেক কিন্তু অবন্তী সময় পায়না তেমন। আর তার
চেয়ে বড়কথা ওর আÍীয় স্বজনের বাসায় যেতে ভাল লাগেনা। একা একা ঘুরে বেড়ানোই পছন্দ ওর।
খাতা দেখা শেষ করে পিসি এর সামনে বসল ও। ফেসবুক টা একটু চেক করা দরকার। একটা দুইটা
টুকটাক কমেন্ট আর স্ট্যাটাস আপডেট না করলে মনটা কেমন যেন খুতখুত করে।
ও ফেসবুকে রিসেন্ট কমেন্টস গুলো দেখছিল এমন সময় আবার বেজে উঠল কলিং বেল।
“অবন্তী মা, দেখত কে এল।।“ রান্নাঘর থেকে মা বলে উঠলেন
উঠে গিয়ে দরজা খুলতেই ভুত দেখার মত চমকে উঠল ও। শিহাব দাঁড়িয়ে আছে।।
“কি আশ্চর্য! তুই এই সময়ে?”
“প্রব্লেম কি? মাত্র ৯ টা বাজে! এখন তো ঢাকা শহরে সন্ধ্যা ও হয়নি। জানিসনা, ঢাকা শহরে সন্ধ্যা
হয় রাত বারোটার পরে!”
“ফাইজলামি রাখ, ব্যাপার কি? এত রাতে আসার মানে কি?”
“যাহ তাহলে যাই গিয়ে, হঠাৎ তোর কথা মনে হল, ভাবলাম একটা দেখা দিয়ে যাই। তা তোর যে
মূর্তি তাতে আজ চলে যাওয়াই ভাল।‘
“আরে না এসেছিস যখন বস। তোর কি জীবনেও বুদ্ধিশুদ্ধি কিছু হবেনা? এইটা একটা আসার টাইম
হল?”
মুখে এতকিছু বললেও মনে মনে বেশ খুশি অবন্তী। সিহাব ইউনিভার্সিটি থেকেই ওর বন্ধু। বেশ
কাছের বন্ধু। একটু বোকাসোকা বটে কিন্তু খুব খুব খুব ভাল মনের মানুষ। ওর সাথে কথা বললে মনে
হয় জগতে মনে হয় খারাপ কিছুই নেই। যখন ই অবন্তীর মন খারাপ হয় তখন সিহাবের সাথে কথা
বললেই ওর মন ভাল হয়ে যায়।
রান্নাঘর থেকে মা বেরিয়ে আসতে আসতে জিজ্ঞেস করলেন-“কে এল রে অবু?”
“আন্টি ¯¬ামালাইকুম”
“ওয়ালাইকুম সালাম। কি খবর সিহাব, এত রাতে?”
“এমনি ই আসলাম আন্টি। অনেকদিন আপনাদের খবর টবর নেয়া হয়না!”
“তাই বল, আমি আরো ভাবলাম কোন খারাপ খবর নাকি।“
“নাহ আন্টি কি যে বলেন।“
সিহাব ড্রইং রুমে সোফায় বসতে যেতেই অবন্তী বলে উঠল-“ ওই, ড্রইং রুমে বসছিস কেন? তুই কি
আমাদের মেহমান নাকি? আয় আমার ঘরে এসে বস”
অবন্তীর রুমে ঢুকে ধপ করে ওর খাটে বসে পড়ল সিহাব। তারপর বিছানায় রাখা পরীক্ষার খাতার
থেকে একটা হাতে নিয়ে চোখ বুলাতে বুলাতে বলল- “ তারপর মাস্টারনী? দিনকাল কেমন চলছে?”
“এই তো চলছে আরকি। আজকে ভাবলাম একটু ঘুরতে বেরুব, তা বৃষ্টি টা দিল সব মাটি করে!”
“আরে ধুর বৃষ্টি হয়ে ভালই হয়েছে। যা গরম পড়েছিল এই কয়দিন!”
হাত থেকে হঠাৎ খাতা টা রেখে উঠে দাঁড়াল সিহাব। জানালার গ্রীল ধরে কিছুক্ষন তাকিয়ে রইল
বাইরের দিকে, তারপর অবন্তীর দিকে তাকিয়ে বলল-“ আসলে বাসায় বসে থাকতে ভাল লাগছিলনা,
তাই চলে আসলাম। ভাবলাম তোর সাথে কিছুক্ষন গল্প করে আসি।“
“ভালই করেছিস আসলে, আমারো বোরড লাগছিল”
আবার বিছানায় এসে বসল সিহাব তারপর বলে উঠল-“ অবু তোর মনে আছে আমি তোকে আমার
একটা ফ্রেন্ড এর কথা বলেছিলাম?”
“কে ? তোর গার্লফ্রেন্ড? বলিস নি ত!”
“আরে গার্লফ্রেন্ড না, মানে তোর মত আর কি, গার্ল আর ফ্রেন্ড । কিন্তু প্রচলিত অর্থের গার্লফ্রেন্ড না।“
“ও বুঝলাম, ওই যে একটা মেয়ের কথা বলেছিলি। তিথী তাইনা?”
“হ্যাঁ। বুঝলি তিথীর কথা হঠাৎ মনে পড়ছিল। অনেক দিন কথা হয়না ওর সাথে।“
“কেন? ঝগড়া টগড়া নাকি?”
“না আসলে তেমন যোগাযোগ রাখা হয়নি, ব্যাপার ছিল।“
“কি ব্যাপার?”
“আছে অনেক ঘটনা। তোকে আরেকদিন বলব।“
“আরে বলনা এখনি। আরেকদিন তোর মনে থাকবেনা!”
“শুনবি? পরে কিন্তু বলতে পারবিনা তোকে বোর করেছি!”
“বলবনা। এখন বল।“
সিহাব কিছুক্ষন চুপ করে বসে থাকল। তারপর শুরু করল-
“তিথীর সাথে আমার পরিচয় কলেজের ফার্স্ট ইয়ারে। ও আমার সেকশনে ছিলনা, ছিল এ সেকশনে।
তুই তো জানিস ই যে আমি মেয়েদের সাথে তেমন আগ বাড়িয়ে কথা বলিনা। তো ওর সাথেও
প্রথমদিকে তেমন কথা হয়নি। অনেক ফ্রী মাইন্ডেড মেয়ে ছিল। তাই ওকে নিয়ে আবার বেশ কিছু
গুজব ও ছড়াত। আমি সেইসব গুজব বিশ্বাস ও করতাম না আবার অবিশ্বাস ও করতাম না। মানে
তেমন পাত্তা দিতাম না আরকি।
তো একদিন আমার অন্য একটা মেয়ে বন্ধুর কি যেন একটা দরকার ছিল। ওর আবার তখন নেট
ছিলনা, তাই আমাকে তিথীর হটমেইল আইডি টা দিয়ে বলল তিথী একটা ফাইল পাঠাবে আমি যেন
ওটা রিসিভ করে সেভ করে রাখি। ও পরে আমার থেকে নিয়ে নেবে।
তো আইডি অ্যাড করে ফাইল টা নেবার সময় টুকটাক কথা বার্তা হল। সেই থেকে শুরু। আমি
আবিষ্কার করলাম তিথী খুব ভাল একটা মেয়ে। অনেক ফ্রী মাইন্ডেড আর ইমোশনাল। আস্তে আস্তে
আমাদের মধ্যে বেশ ভাল বন্ধুত্ব গড়ে উঠল। ওর বাসার ঠিকানা শুনে আবিষ্কার করলাম আমার বাসা
থেকে সেটা বেশ কাছেই। ওর সাথে গল্প করতে বেশ ভাল লাগত আমার। ও ওর অনেক কাহিনী
বলত আমাকে।
একদিন সন্ধ্যা বেলায় চা খেতে খেতে চ্যাট করছি এমন সময় ও হঠাৎ লিখল- “ তুই আমার বাসায়
আয়”
আমি তো অবাক –“এই ভর সন্ধ্যা বেলায় তোর বাসায় আসব মানে? তা ছাড়া তোর বাসা আমি
চিনিওনা”
“আরে চিনা একদম সোজা , আমি ডিরেকশন বলে দিচ্ছি, আর তুই বললে ড্রাইভার আঙ্কেল কে
পাঠাই তোকে নিয়ে আসার জন্য। আয় না আয় না প্লিজ?”
“আরে পরে আরেকদিন সকালে আসব নে”
“না প্লীজ তুই এখনি আয়, আমার মন ভাল নাই, প্লীজ আয়”
“আরে... আচ্ছা পাগল মেয়ে তো! তুই দেখি পুরা তারছিড়া।“
“ওকে আমি পাগল। এখন প্লীজ প্লীজ আয়।“
“...... আচ্ছা দেখি।”
মনেমনে ভাবলাম আচ্ছা ঝামেলায় পড়লাম তো! তারপর মনে হলে থাক গিয়ে দেখি, মন খারাপ
কেন।
ঠিকানা খুঁজে ওর বাসায় পৌঁছে কলিং বেল চাপতেই দরজা খুলে দিল ও। আমি বললাম-“নে , এসে
গেছি এইবার বল, কেন এত জরুরি তলব?”
“কিছুইনা, গল্প করার জন্য আসতে বললাম!”
“আরে গল্প তো করছিলাম ই।“
“এখানে বসে করি গল্প। টাইপ করতে করতে হাত ব্যথা হয়ে গেল। “
কি আর করা ঘন্টা খানেক ওখানে থেকে গল্প করে রাতে খেয়ে আসতে হল। তিথী ওর মা আর ওর
ছোটভাই থাকে ওই বাসায়। আঙ্কেল চাকরিসূত্রে বাইরে থাকেন।
তো এরপর থেকে প্রায়ই ওর বাসায় যাওয়া হত। ও ও আসত আমার বাসায়। আর আসত হঠাৎ
হঠাৎ । একদিন আমি দুপুরে ঘুমাচ্ছি এমন সময় চোখে হঠাৎ পানির ঝাপ্টা।। ধড়মড় করে উঠে বসে
দেখি ফাজিলটা মাথার ধারে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। আমি উঠতেই বলে উঠল-“ আর কত
ঘুমাবি?”
“আরে , আর কত মানে, মাত্র ২০ মিনিট হল ঘুমিয়েছি”
“ভাল হয়েছে এখন ওঠ। “
“ধুর তিথী, মাত্র কাচা ঘুমটা ভাঙ্গালি!”
“চলনা বাইরে ঘুরে আসি!”
“বাইরে কই যাবি?”
“এই টিএসসির দিকে। চল ওঠ”
জানতাম না উঠে উপায় নেই। ও আমাকে বাইরে নিয়েই ছাড়বে! কোন রকমে তৈরী হয়ে বেরিয়ে
পড়লাম ওর সাথে। বললে বিশ্বাস করবিনা, অনেক মজা হয়েছিল ওইদিন।
এইরকম ঘুরতে বের হয়ে ও আমার সাথে অনেক গল্প করত। ওর ফ্রেন্ডদের কথা, ছোটবেলার কথা
বলত। ওর একটা খুব ক্লোজফ্রেন্ড আছে, রুম্মান। রুম্মানকে নিয়ে ও অনেক কথা বলত। ওর কথা
শুনে আমার মনে হয়েছিল ও রুম্মান কে অনেক পছন্দ করে, কিন্তু রুম্মান ওকে অতটা পছন্দ করেনা
অথবা করলেও সেইটা বাইরে বুঝতে দেয়না।
তো এইভাবেই দিনগুলো চলছিল। এমন সময় তিথি আমাদের ই এক ক্লাসমেট সাজিদ এর সাথে
রিলেশনশিপে জড়িয়ে গেল। সাজিদ খুবই ভাল এবং ভদ্র একটা ছেলে। তার উপর তিথী যখন
আমাকে বগলদাবা করে সাজিদের সামনে নিয়ে গিয়ে সাজিদকে বলল-“ শোনো, এ হল আমার অতি
প্রিয় বান্ধবি সিহাব। ওকে কিন্তু তোমাকে তোয়াজ করে রাখতে হবে । না হলে খবর আছে” তখন
বান্ধবি বলায় অবাক হলেও গর্বে কেন যেন বুকটা দুই হাত ফুলে গেল। সাজিদ ওদিকে অবাক হয়ে
আমার দিকে তাকিয়ে আছে। বোকাবোকা একটা হাসি দিয়ে বললাম –“ইয়ে মানে বন্ধু আরকি,
তিথীটার কথা বার্তার কোন ঠিক নাই!”
ভালই চলছিল তিথীর প্রেম। মাঝে মাঝেই আমাকেও যেতে হত ওদের সাথে। সবসময় যে যেতে ভাল
লাগত তা নয় কিন্তু তিথী ঠিকই আমাকে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যেত!
তো এর মাঝে সাজিদ বিদেশে একটা স্কলারশিপ পেয়ে গেল। যাওয়ার আগে তিথীকে গিফট করে গেল
খুব সুন্দর একটা আংটি। ঠিক হল পড়াশুনা শেষ করে পরে এসে ওরা বিয়ে করবে।
এর মাঝে শুরু হল ঝামেলা। সাজিদের বাসার মানুষজন মনে হয় ব্যপারটা ভাল ভাবে নেয়নি। তাদের
কেউ তিথী কে ফোন করে বলে দিল যাতে ও সাজিদের সাথে কোন স¤পর্ক না রাখে। পুরা সিনেমাটিক
কাহিনী বুঝলি! তিথী এই কথা শুনে সাজিদ কে ফোন করে সব বলল। সাজিদ আর তিথীর মাঝখানে
এই নিয়ে কথা কাটাকাটি ও হয়ে থাক তে পারে। বলেছিনা, তিথী খুবই ইমোশনাল টাইপের ।
একটুতেই সাত পাঁচ ভেবে বসে থাকে! সাজিদ এই দিক দিয়ে অনেক বেশি বাস্তববাদী।
একদিন বাইরে গিয়েছি, বাসায় এসে দেখি সাজিদের ৩০ থেকে ৪০ টা মিসড কল। অবাক হয়ে ওকে
কলব্যাক করতেই ও যেটা বলল সেটা শুনে আমার রক্ত হিম হবার মত অবস্থা। আগের দিন রাতে
নাকি ওদের মাঝে ভালরকম কথাকাটাকাটি হয়েছে। তিথী ওকে বলেছে ও সুইসাইড করবে। আজ
সকাল থেকে ও ফোন ও ধরছেনা । সাজিদ আমাকে খুব করে রিকোয়েস্ট করল আমি যেন একটু
খোঁজ নিয়ে ওকে জানাই!
আমার তো পুরো মাথা খারাপ হবার দশা। তিথী যেরকম মেয়ে তাতে উলটাপালটা কিছু করে ফেলা
কিছুতেই অসম্ভব নয়। তাড়াতাড়ি ছুটে গেলাম ওর বাসায় গিয়ে দেখি যা ভয় করেছি ,তাই! একসাথে
১৮ টা ঘুমের অষুধ খেয়েছে তিথী। ও আর ওর আÍীয় দের সাথে তাড়াতাড়ি ছুটে গেলাম
হাসপাতালে।
প্রায় এক সপ্তাহ মরার মত পড়ে থাকার পরে ধীরে ধীরে ভাল হয়ে উঠল তিথী। প্রায় প্রতিদিন ই
যেতাম হাসপাতালে। দেখতাম হাসিখুশি প্রাণোচ্ছল মেয়েটা কেমন ঝরা পাতার মত জীর্ণ হয়ে পড়েছে।
যাই হোক ক্রমেই আগের মত হয়ে উঠল তিথী। সাজিদের সাথে ওর ব্রেকআপ হয়েছিল আর সেই
কারনেই ওর সুইসাইড এটে¤পট। সাজিদ কেও আমি তেমন দোষ দিতে পারিনা। হাজার হোক জীবন
টা তো আর সিনেমা নয়, অনেক কিছুই এইখানে করা যায়না ইচ্ছা থাকলেও।
এর মাঝে ওর সেই পুরনো বন্ধু রুম্মান এর সাথে ধীরে ধীরে ওর স¤পর্ক গড়ে উঠল। রুম্মান কোন
এক কারনে সাজিদ কে দুই চোখে দেখতে পারতনা। রুম্মান এর সাথে স¤পর্ক গড়ে উঠার পর পর
আমার সাথে তিথীর দুরত্ব ধীরে ধীরে বাড়তে লাগলো, কারন তিথী ও ছাড়া অন্য কোন ছেলের সাথে
কথা বলে এইটা রুম্মান ভাল চোখে দেখতনা। তা ছাড়া সত্যি বলতে কি আমিও রুম্মান ছেলেটা কে
তেমন পছন্দ করতাম না।
তো এইভাবে আস্তে আস্তে কথা বার্তা কমে গেল। বলতে গেলে আমিই কমিয়ে দিলাম। আমার
কথাবার্তা কমানোর কারনে যদি একটা স¤পর্ক টিকে থাকে তো থাকুকনা। তা ছাড়া ও তো আমার
কাছের বন্ধু , ওর কষ্ট তো আমি নিজে দেখেছি, নিজে অনুভব করেছি। অনেক ইমোশনাল মেয়ে তাই
অনেক কষ্ট পেয়েছে। এখন না হয় একটু সুখী হোক।“
সিহাব উঠে দাঁড়াল-“ শুনেছি এখন ওরা ভালই আছে। অনেক দিন ওর সাথে কথা হয়না। আজকে
তিথির বার্থডে। উইশ করতে গিয়েও করলাম না। এইজন্য মনটা খারাপ।“
“মন খারাপ করিস না রে, ও ভাল আছে এটাই তো সবচেয়ে বড় কথা”
“অবু, একটা কথা রাখবি? তুই যখন বিয়ে করবি আমার সাথে কথা বন্ধ করে দিবিনা তো?”
“ধুর কি যে বলিস! আমার বিয়ে করতে দেরি আছে”
“আচ্ছা আজ আমি যাই, অনেক রাত হয়ে গেল। “
সিহাব অবন্তীর বাসা থেকে বের হয়ে রাস্তা ধরে হাঁটতে লাগল। অবন্তী জানালার ধারে এসে তাকিয়ে
দেখল নিয়ন বাতির আলোয় হেঁটে যাওয়া এক যুবক কে।
বুকে ভালবাসার সমুদ্র ধরে রাখা এক মানুষ কে!
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১২ বিকাল ৩:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



