আমরা যারা কিউবি বা বাংলালায়ন বা এধরনের ওয়াইম্যাক্স সার্ভিস ইউজ করে থাকি তারা সবাই ই সাধারনত একটা বিষয় নিয়ে চিন্তায় পড়ে যাই ,আর সেইটা হল ওয়াইম্যাক্স এর Optionsঅথবা কানেকশন ট্যাব এর CINR and RSSI নিয়ে। অনেকেই চিন্তায় পড়ে যাই যে এই দুটো ট্যাব এ যে ভ্যালু দেখান হয় তার মানে কি, আর কোন ভ্যালু টা ভাল আর কোনটা খারাপ। আপনাদের সুবিধার জন্য ব্যপারটি সম্পর্কে একটু জানা যাক

CINR এবং RSSI কোন একটি wireless network এর কোয়ালিটি বা ট্রান্সমিশন এর ক্ষমতা কে বোঝায়। SINR হল carrier to Interference plus noise ratio. এটি একটি নেটওয়ার্ক এর সিগনাল এর কোয়ালিটি কেই বোঝায় । সোজা ভাষায় বলতে গেলে, ধরুন খাবার এর উপর ধূলা পড়া যেরকম , একটা সিগনাল এর জন্যnoise ও সেরকম, জিনিসটার quality টাই নষ্ট করে দেয়। যত কম noise হবে, আপনি সিগনাল ও তত ভাল পাবেন। আর এটা যেহেতু noise এর সাথে ratio, অর্থাৎ ক্যারিয়ার সিগনাল বা আসল সিগনালকে noise এর পরিমান দিয়ে ভাগ করে এই CINR সংখ্যা টা বের করা হয়, তাই এক কথায় যত বেশি CINR তত ভাল সিগনাল পাবেন আপনি। ও বলতে ভুলে গেছি, CINR মাপা হয় dB or decibel e.
সাধারন ভাবে CINR ৮dB (আট)এর কম হলে সেই নেটওয়ার্ক ভাল সার্ভিস দিতে পারবেনা। CINR যদি ১৮-২০dB এর বেশি হয় তাহলে আপনার নেটওয়ার্ক টি খুবই ভাল মানের। ১২-১৬ db এর CINR হলে আপনার নেটটি বেশ ভাল। এর নিচে হলে আপনার ISP চেঞ্জ করে দেখতে পারেন।
এবার আসি RSSI. RSSI হল received signal strength indicator . সোজা বাংলায়, আপনাকে সার্ভার থেকে যে শক্তির signal পাঠানো হল, আর আপনি বাসায় যে শক্তির signal পেলেন তার অনুপাত। আপাত দৃষ্টিতে মনে হয় এইটা যত বেশি হয় তত ভাল, এবং আসলেই তাই, RSSI যত বেশি , আপনার সিগনাল এর শক্তিও তত বেশি । কিন্তু একটা জিনিশ মনে রাখতে হবে, যে এই বেশি- টা কিন্তু মাইনাস প্লাস দিয়েও চিন্তা করতে হবে। যদি আপনি RSSI এর মান +৪০ dBm দেখেন তাহলে এই সংখ্যা যত বেশি হয় তত ভাল।
কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই কিন্তু এই মান টা মাইনাস এ দেয়া হয়- ছবিতে দেখুন
এইক্ষেত্রে আপনার RSSI কম হওয়া মানে সিগনাল এর strength ভাল। সাধারন ভাবে -১০০dBM মানে চরম বাজে সিগনাল। আর -৫০ dBM এর কাছে হলে excellent সিগনাল। আমার সাধারনত ৫০-৬০ এর আশেপাশে থাকে।
তাহলে এখনি দেখে নিন আপনার নেটওয়ার্ক টি কেমন। CINR ১৪ এর উপরে এবং RSSI -50 থেকে -65 এর মাঝে হলে বুঝবেন যথেষ্ট ভাল নেটওয়ার্ক।
*** একটি প্রাসঙ্গিক কথা- অনেকেই হয়ত বলবেন আমার তো CINR/RSSI অনেক ভাল , কিন্তু স্পীড নাই কেন? এর উত্তর হল আপনার নেট এর ক্ষমতা আছে অনেক স্পীড দেবার কিন্তু আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সেইটা আপনার প্যাকেজ অনুযায়ী, লিমিট করে দেয়।
আরেকটি কথা- 512 KbPS= 64KBPS
1MbPS=128KBPS
B=byte KB=kilobyte
আর b=bit Kb=kilobit
আশা করি speed দেখার সময় ব্যপারটা লক্ষ্য রাখবেন।
ভাল থাকুন।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১২ রাত ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



