৫০ ওভারের ম্যাচে ক্যারিবীয় ও কিউইদের ধবল ধোলাই এর পর এবার আইরিশদের ট-২০ তে ধবল ধোলাই এর স্বাদ পেল বাংলাদেশের দামাল ছেলেরা। আইরিশরা প্রতিপক্ষ হিসেবে যে খুব খারাপ তা কিন্তু না। বরং বিশ্বকাপে ওদের বিপক্ষে আমাদের হারের রেকর্ড আছে। গতকালের মত আজকের ম্যাচটিও হয়েছে অনেক হাড্ডাহাড্ডি। বরং আমার মতে আজকের ম্যাচটি বেশি কঠিন ছিল। যদিও তামিম ও আশরাফুল অনেক ভাল পর্যায়ে নিয়ে এসেছিল দলকে। তারা ৯ ওভার ২ বল খেলে দলকে এনে দেন ৬২ রানের একটি শক্ত ভিত, কিন্তু তারপরেই ঘটে ছন্দ পতন। নিজের ২৪ ও দলীয় ৬২ রানের মাথায় আশরাফুলের বিদায়ের পর একে একে তামিম, সাকিব, রিয়াদ, জিয়া, নাসিরের বিদায়ের পর মনে হচ্ছিল বাংলাদেশের পরাজয় সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ঠিক এই সময়েই আগমন ঘটে মাশরাফির। বল হাতে মাত্র ১৯ রানে ৪ উইকেট নেয়া মাশরাফি ব্যাট হাতেও জ্বলে ওঠে। মাত্র ১৩ বল খেলে ৩০ রান করে বিদায়ের আগে হাঁকায় ৪টি ছক্কা। যার মধ্যে ৩ টি আসে ১ ওভারেই। মাশরাফি যখন বিদায় নেয় তখন দলীয় সংগ্রহ ১৩৫ রান, হাতে ছিল ৭ বল। জয়টা তখন ঠেঁকায় কে? অধিনায়ক মুশফিক তখনও ক্রিজে ছিল। কিন্তু বিপত্তি ঘটে তখনই যখন ১৯তম ওভারের ৩য় বলে মুশফিক বিদায় নেয়। যদিও তখন প্রয়োজন ছিল মাত্র ৩ রানের। কিন্তু দলটা যখন বাংলাদেশ তখন কোন কিছুকেই যেন বিশ্বাস করা যায়না। অবশেষে সানী আর রাজ্জাক মিলে শেষ ৩ বলে ৩ রান নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যায়। আর সেই সাথে আইসিসি টি-২০ টিম র্যাংকিং এ ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ কে পেছনে ফেলে বাংলাদেশ প্রথমবারের মত ৪ নম্বরে উঠে আসে। অভিনন্দন বাংলাদেশ দলকে, আশা করি তারা তাদের এই সাফল্য আসন্ন টি-২০ বিশ্বকাপেও ধরে রাখতে সক্ষম হবে!!!
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১২ রাত ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



