somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘মুক্তিবাহিনীই গণহত্যা করেছে’, ‘বলেছেন’ খালেদা

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বহুল আলোচিত কথোপকথন উদ্বৃত করে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা বলেছেন, খালেদা জিয়া দণ্ডিত যুদ্ধাপরাধীদের মুক্তি দাবি করে মুক্তিযোদ্ধাদের গণহত্যাকারী হিসেবে অভিহিত করেছেন।

উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, “খালেদা জিয়া ফোনালাপে বলেছেন, ‘মুক্তিবাহিনীর লোকেরাই গণহত্যা চালিয়েছিল’।”

রোববার গভীর রাতে একটি বেসরকারি টেলিভিশন স্টেশনের একটি অনুষ্ঠানে উপদেষ্টা ইমাম এ কথা বলেন।

শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী যখন তার সরকারি বাসভবনে বসে বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে কথা বলেন সেখানে উপদেষ্টা ইমাম অন্যান্য শীর্ষ আওয়ামী লীগ নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর সামনে উপস্থিত ছিলেন।
দুই নেত্রীর ফোনালাপের বিভিন্ন বক্তব্য তুলে ধরে তিনি এটিএন বাংলাকে বলেন, “বিরোধী দলীয় নেত্রী উচ্চৈস্বরে কথা বলছিলেন, প্রায় সব কথা শোনা যাচ্ছিল।”
দুই নেত্রীর আলোচনার বিষয়বস্তু তুলে ধরার পাশাপাশি ফোনালাপের সময় দু’জনের কন্ঠস্বর ও মানসিক অবস্থা কেমন ছিল তা বর্ণনা করেন তিনি।

তার ভাষ্যমতে, আলোচনার ৩৭ মিনিট জুড়ে প্রধানমন্ত্রী হাসিমুখে শান্তভাবে আলাপ করেছেন। উত্তেজিত হননি। অপরপ্রান্তের সেলফোনধারী বিরোধী নেত্রীর কণ্ঠস্বর স্বাভাবিক ছিল না।

তার অনুমান, তিনি রাগান্বিত থাকতে পারেন বা সেধরনের মানসিক অবস্থায় ছিলেন খালেদা।
আলোচনার এক পর্যায়ে শেখ হাসিনা ২১ অগাস্টে গ্রেনেড হামলা চালিয়ে তাকে হত্যাচেষ্টার বিষয়টি তোলেন খালেদার কাছে।

জবাবে খালেদা, ইমামের বর্ণনামতে বলেন,“সমাবেশে আপনারাই গ্রেনেড নিয়ে গিয়েছিলেন।”

হাসিনাকে উদ্বৃত করে তার উপদেষ্টা বলেন, “আমরা তাহলে গ্রেনেড নিয়ে সুইসাইড করতে গিয়েছিলাম বলে বলতে চান আপনি।”

লাল টেলিফোন ‘বিকল’ থাকার বিষয়টি আলোচনায় ছিল জানিয়ে উপদেষ্টা ইমাম বলেন, প্রধানমন্ত্রীকে বিরোধীদলীয় নেত্রী জানান, তার ফোনটি অনেক বছর ধরে বিকল।

তিনি আরো বলেন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে টেলিফোন সারাতে টেকনিশিয়ান পাঠানো হলে খালেদা জিয়ার বাসভবনে তাকে প্রবেশের অনুমতি দেয়া হয়নি।

ফোনালাপে শেখ হাসিনা খালেদা জিয়াকে ১৫ অগাস্ট জন্মদিন পালনের বিষয়টি মনে করিয়ে দেন বলে জানান উপদেষ্টা ইমাম।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, “আপনি তো আমাদের বাসায় অনেকবার এসেছেন, ছোট রাসেলকে তো আপনি দেখেছেন। তার মৃত্যুদিনে আপনি কিভাবে পারেন কেক কটাতে?”

জবাবে খালেদার বক্তব্য শোনার দাবিকারী উপদেষ্টা বলেন, “তিনি বলেন, ‘আমার জন্মদিনে আমি কেক কাটবো’।”

তখন হাসিনা বলেন, “সেদিন আপনার জন্মদিন নয়, জন্মদিন হলেও……..”

হরতাল দেয়ার আগে সংলাপ শুরুর বেঁধে দেয়ার কথা টেলিফোনে খালেদা অস্বীকার করেন বলেন দাবি করেন এইচ টি ইমাম।

খালেদাকে উদ্বৃত করে তিনি বলেন, “হরতাল শেষ হলে সংলাপের কথা বলেছি আমি।”

সংলাপের প্রসঙ্গে আলাপ এলে বিরোধী দলীয় নেত্রী সকল রাজবন্দীদের মুক্তির দাবি করলে প্রধানমন্ত্রী বলেন, “আপনি সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের মুক্তিও চাইছেন?”

জবাবে মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক প্রয়াত জেনারেল জিয়াউর রহমানের স্ত্রী খালেদাকে উদ্বৃত করে যুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব ইমাম বলেন, “আপনাদের মুক্তিবাহিনীরাই গণহত্যা করেছে। যাদেরকে বিচার করছেন তারা যুদ্ধাপরাধী নয়।”
১৮ দলের মতামত ছাড়া হরতাল প্রত্যাহার করা যাবে না বলে খালেদা জিয়ার বক্তব্যের পর ‘হাসিনা তাকে বলেন, আপনি বললেই সব হয়ে যাবে।’

সর্বদলীয় সরকারের বিষয়ে কয়েকজন বিএনপি নেতার নাম উল্লেখ করে প্রধানমন্ত্রী বিএনপি প্রধানকে বলেন, “আপনার দলে ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ ও এমকে আনোয়ারের মত বাঘা বাঘা লোক আছে।”

শনিবার এক টেলিফোন আলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রীকে সোমবার গণভবনে নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে নির্বাচনকালীন সরকার নিয়ে সংলাপ শুরুর প্রস্তাব দেন।

দীর্ঘ ৩৭ মিনিটের আলোচনায় দুই নেত্রীর মধ্যে আর কী কী বিষয়ে কথা হয়েছে তা নিয়ে জনমনে ব্যাপক কৌতুহল রয়েছে।
https://bdnews24.com
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×