somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইতিহাসের মারপ্যাঁচ

০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জাতীয়তাবাদী হিসেবে স্বাধীন বাংলাদেশের স্থপতিনেতাদের মধ্যে সিরাজুল আলম খান ছিলেন যুবনেতাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী । তবে তিনি ৬ দফার গণতন্ত্রবাদের সমর্থক ছিলেন না । তিনি “দ্বিতীয় ধারার রাজনীতি” নামে সন্ত্রাসবাদী বা তথাকথিত বিপ্লবী রাজনৈতিক পথের অনুসারী ছিলেন ।
তিনি একজন আবেগী ব্যক্তি । ১৯৬২ উত্তর মার্ক্সবাদী হন । একদা ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকায় তিনি গোপনে ছাত্রলীগ-যুবলীগের অভ্যন্তরে মার্ক্সবাদ ছড়ান । পাকিস্তান রাষ্ট্রকাঠামোতে গোপনে তৎপর ছিলেন । স্বাধীনতা উত্তর অনুকূল পরিবেশ পেয়ে প্রথমে মুজিববাদ স্লোগান দিয়ে আওয়ামী লীগ ও সংবিধানে রাষ্ট্র-পরিচালনার অন্যতম মূলনীতি হিসেবে সমাজতন্ত্রকে অন্তর্ভূক্ত করাতে সমর্থ হন ।
চাপ সৃষ্টি করে সমাজতন্ত্রবাদ গ্রহণে বাধ্য করায় তাঁর সাথে বঙ্গবন্ধুর সম্পর্কের অবনতি হয় । বঙ্গবন্ধু একবার “বেশী রাজনীতি শিখেছিস” বলে অসন্তুষ্টি প্রকাশও করেন । এরপর শেখ মনি ও আব্দুর রাজ্জাকও তাঁকে এড়িয়ে চলতেন । বঙ্গবন্ধুও তাঁকে আর সময় দিতেন না । ছাত্রলীগের সম্মেলনকে সম্মুখে রেখে বঙ্গবন্ধু তাঁকে নিজের মতো একটি প্যানেল করতে বলেন । শেখ মনিকেও আরেকটি প্যালেন তৈরী করতে বলেন (এটা উনি জানতেন না) । বিশ্বাস ছিল, তাঁর প্যানেলের প্রাধান্য রেখে ছাত্রলীগের প্যানেল চূড়ান্ত হবে । কিন্তু বঙ্গবন্ধু শেখ মনির প্যানেলটি আওয়ামী সমর্থিত হিসেবে অনুমোদন দেন এবং তাঁকে নিজের প্যানেল নিয়ে আলাদা ছাত্রলীগ ও রাজনৈতিক দল তৈরী করতে বলেন (সিরাজুল আলম খানের কথানুসারে) । “বৈজ্ঞানিক সমাজতন্ত্র” স্লোগান দিয়ে প্রথমে আলাদা ছাত্রলীগ এবং পরে জাতীয় সমাজতান্ত্রিক দলের ব্যানারে সন্ত্রাসবাদী রাজনীতি শুরু করেন । স্বাধীনতাত্তোর ১৯৭২-৭৫ চরম সংকটময় রাজনীতি, স্বৈরমুখী রাষ্ট্রপরিচালনা, রক্ষীবাহিনীর অত্যাচার ও হাজার হাজার খুন ও পরবর্তী ঘটনা প্রবাহের জন্যে বঙ্গবন্ধু শেখ মুজিব, না সিরাজুল আলম খান দায়ী; তা ইতিহাস মূল্যায়ন করবে । তবে সবচেয়ে বেশী দায়ী ছিল স্বৈরমুখী রাষ্ট্র-অবকাঠামো, স্বৈরমুখী প্রতিরক্ষা কাঠামো ও স্বৈরমুখী সাংবিধানিক সরকারব্যবস্থা । এ কাঠামো-ব্যবস্থাগুলো নির্বাচিত সরকার ও প্রশাসনকে উত্তরোত্তর স্বৈরমুখী করেছে, একদলীয় রাজনীতি এনেছে এবং সামরিক শাসন দিয়েছে । একদলীয় রাজনৈতিক ব্যবস্থা, সমাজতন্ত্র ও বেসরকারী ব্যক্তি অনির্বাচিত রাষ্ট্রপতি হলে সামরিক শাসন বিশ্বে নতুন কিছু না ।৪/৫টি থেকে ৯টি আঞ্চলিক ক্যান্টমেন্ট ভিত্তিক হওয়ায় বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামো গণতন্ত্রমুখী হয়েছে । ইউনিয়ন-উপজেলা-জেলা-বিভাগ পুনর্গঠনের ধারাবাহিকতায় ময়মনসিংহ ও কুমিল্লা বিভাগ হলে রাষ্ট্র-অবকাঠামোও সুষম-গণতন্ত্রমুখী হবে । বাংলাদেশ আরও উচ্চমাত্রার সম্মৃদ্ধিশীল রাষ্ট্রে পরিণত হবে। বাকী থাকবে সাংবিধানিক সরকার ব্যবস্থাকে গণতন্ত্রমুখী করা । যে দেশে সংবিধান বিশেষজ্ঞ নামে খ্যাত ডঃ কামাল হোসেন, ব্যারিঃ আমিরুল ইসলাম, ব্যারিঃ মওদুদ, প্রমূখরা “দুইকক্ষ সংসদব্যবস্থা” বুঝেন না, সেখানে খালেদা জিয়া ও শেখ হাসিনা না বুঝলে তেমন কিছু দোষের নয় । তবে সিরাজুল আলম খান রাষ্ট্র-অবকাঠামো, প্রতিরক্ষা কাঠামো, জাতীয় বেতন কাঠামো ও সাংবিধানিক সরকারব্যবস্থার গণতন্ত্রমুখী পুনর্গঠন কর্মসূচী ১৯৮৭ থেকে জাসদের কর্মসূচী হিসেবে অন্তর্ভূক্ত করেছেন । আপনাদেরও স্মরণে থাকার কথা ।
http://dhakarnews.com/index.php/mukto/item/29661-2015-07-02
-04-54-28#sthash.sKn4aBc0.dpuf
Mohiuddin Ahmad
Nizam Mohammad Serajul Alam Khan (74+). Some people used to say that he was a terrorist; some people branded him as a Trotskyte; to some people, he had the image of an agent provocateur and thus was a conspirator; and many people think that he has been a catalyst of destruction and thus earned the name 'Kapalik'. Often I feel that he was a prototype of the pied piper of Hamelin, who led a generation of the youth to a world from where they could hardly return. I know this person for over 45 years. I had opportunities to interact with him on many occasions. Today evening, we talked for over an hour. He unfolded his heart and spoke at length on different pertinent issues. I hope to make a narrative out of this discussion, soon.

মহিউদ্দিন আহমেদের লেখা থেকে নেওয়া
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

×