ব্লগে বহুত কিসিমের বনি আদম দেখলাম! বিজ্ঞানী, মুক্তচিন্তক, গবেষকদের প্রতি তাদের তীব্র ঘৃণা। সভ্যতাকে বহুদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার পরও এই আদমদের কাছে তারা খারাপ।
ফারাওকে নিয়ে একজন একটা পোস্ট দিয়েছিলেন। খুবই সাধারণ চিন্তা-ভাবনা। লেখক যেমন পেরেছেন, বোঝাতে চেয়েছেন। পুরোপুরি বোঝাতে পারেননি। পোস্টটি আমার খুব বেশি ভালো লাগেনি, আবার খারাপও লাগেনি। যে জিনিসটা ভালো লেগেছে, সেটা হলো, জানার একটা তাগিদ তার মাঝে আছে। যদিও পূর্ববর্তী কিছু পোস্ট বা মন্তব্য দেখে ছাগসম্প্রদায়ভুক্ত মনে হয়েছে কিংবা এই পোস্টে রিপ্লাইও ঠিকমতো দিতে পারেননি, তারপরও তার জানার ইচ্ছেকে সাধুবাদ জানাতে হয়।
খারাপ লাগলো এ কারণে যে সংঘবদ্ধভাবে সবাই এর ওপরে ঝাঁপিয়ে পড়লো। বেচারার তো কান্নাকাটির যোগাড়! ব্লগ ছেড়ে চলে গেছেন মনে হয়।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




