ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো একসময়। এখন কী বলা হয় জানি না। গত একশো বছরে ক'জন রবীন্দ্রনাথ, নজরুল, জসীম উদদীন তৈরি করেছে? ক'জন বিজ্ঞানী তৈরি করেছে? ছাত্রদল, ছাত্রশিবির এবং ছাত্রলীগ নামক সংগঠনের আড়ালে সন্ত্রাসী তৈরি করা হয়েছে, যারা দিনদিন অরাজকতা সৃষ্টি করে খবরের শিরোনাম হয়েছে।
**দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলা যাবে না। বলতে হলে ভালো সিজিপিএ থাকতে হবে? ভালো রেজাল্ট মানেই কি ভালো ছাত্র? সিজিপিএ ধুয়ে কি পানি খাবে? যদি ভালো মানুষই না হলো, শিক্ষার কী দাম?
***ডাক্তারদের সমালোচনা করা যাবে না, বিসিএস ক্যাডারদের সমালোচনা করা যাবে না। কারণ, তারা দেশের প্রাণ। সকল প্রকার দোষ-ত্রুটির উর্ধ্বে। সমালোচনা করতে হলে নিজে ডাক্তার, বিসিএস ক্যাডার হতে হবে?
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




