somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অনিকেত বৈরাগী তূর্য্য
বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

খালেদা জিয়ার রায় নিয়ে মানুষ এত দ্বিধা-বিভক্ত কেন?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে মামলায় খালেদা জিয়ার বিচারে কারাবাস হওয়ার কথা, কারও কারও মতামতের ভিত্তিতে বুঝতে পারলাম; এ মামলায় বড়জোর অর্থদন্ড হওয়ার কথা- কারাবাস না। আইন সম্পর্কে আমার ধারণা কম। তাই কিছু বলতে পারছি না। যুক্তিতর্কের ভিত্তিতে আদালতই সঠিক সিদ্ধান্ত দিতে পারে।

খালেদা জিয়ার বিচার হওয়া উচিত আসলে আরও বিভিন্ন কারণে। যদ্দুর জানা যায়, জিয়া তেমন সহায়সম্পত্তি রেখে যাননি। জেনারেল এরশাদ তাকে এবং তার সন্তানদের জন্য কিছু বরাদ্দ করেছিলেন। সে সবের মাধ্যমে উনি মোটামুটি ভালো থাকতে পারেন। এত এত সম্পদ হওয়ার কথা না। এগুলোর তদন্ত হতে পারে।

তারেক রহমানের কুকীর্তি সম্পর্কে সবাই মোটামুটি ধারণা রাখেন। খালেদা জিয়ার বিচার হওয়া উচিত একে মানুষ না করতে পারার কারণে। কোকোর জন্য কষ্ট হয়। বেচারা বিদেশ বিভূঁইয়ে মারা গিয়েছেন। দেখার মতো কেউ ছিলো না। লাশটা যখন দেশে আনা হলো, নিষ্ঠুর মা দেখতেও গেলেন না। গণতন্ত্র উদ্ধার করার জন্য তিনি অফিসে স্বেচ্ছা বন্দি রইলেন। কী গণতন্ত্র উদ্ধার করলেন কে জানে! আমার ধারণা, কোকোর আত্মা খালেদা জিয়াকে কখনোই ক্ষমা করবে না। কারণ, মাকে শেষ দেখা দেখার অতৃপ্তি নিয়ে তিনি মারা যান।

৫ জানুয়ারির নির্বাচন নিয়ে দেশে যে অরাজকতা তৈরি হয়েছিলো, মানুষকে পুড়িয়ে মারা হয়েছিলো, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়েছিলো- এগুলোর জন্য উনার ফাঁসি হওয়া উচিত ছিলো। ২১ আগস্ট গ্রেনেড হামলার কারণে উনার ছেলেরও ফাঁসি হওয়া উচিত ছিলো। রাজাকারদের মন্ত্রী-এমপি বানানোর কারণেও উনাদের ফাঁসি হওয়া উচিত ছিলো কয়েকবার। বাংলাদেশ বলে পার পেয়ে গেছেন।

খালেদা জিয়ার বিচার নিয়ে লোকজন এখন বিভক্ত। এক ধরণের অনিশ্চয়তা তৈরি হয়েছে চারদিকে। আওয়ামীলীগপন্থিরা খুব খুশি আর বিএনপিপন্থিরা বেজায় নাখোশ। এমন হওয়ার কি হওয়ার কথা ছিলো? কেউ দুর্নীতি করলে, অপরাধ করলে শাস্তি পাবে -এটাই তো স্বাভাবিক। আওয়ামীলীগপন্থিদের এত লম্ফঝম্প কেন? তারা কি নির্দোষ? তাদের কি চুরি-চামারি নেই? শেয়ার ধস, হলমার্ক, ডেসটিনি, ব্যাংক-বীমা সহ সকল ক্ষেত্রে তাদের এত দুর্নীতি, এগুলো চোখে পড়ে না?
আর বিএনপি পন্থিরা দেখছি খালেদা জিয়ার অপরাধের বিপরীতে আওয়ামীলীগের কুকীর্তি ঢাল হিসেবে ব্যবহার করছেন। এক অন্যায় দিয়ে অন্য অন্যায়কে জাস্টিফাই করা যায়? তারা তো পাশাপাশি সকল অন্যায়ের শাস্তি দাবি করতে পারে। নাকি তাদের নেতারা ধুয়া তুলসিপাতা? বিএনপির ইতিহাস কি মানুষ ভুলে গেছে?
বিএনপিঅলাদের কাছে অবশ্য বেশি চাওয়ারও থাকে না। তারা যোদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রেও নিরপেক্ষতা দাবি করে। যারা যুদ্ধের সময় কোন মুক্তিযোদ্ধাকে জীবিত পেলে ছাড়েনি, তাদের জন্যও সুবিচার চায়। এসব অন্যায় তো তাদের কাছে মামুলি ব্যাপার।

পাকিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্র, তারাও দুর্নীতির জন্য প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে আর আমরা মোটামুটি ভালো অবস্থানেই আছি তবু রাজনীতিকদের বিচার করতে পারি না, দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে যেতে পারি না। চুরি-চামারি করলেও আমার নেতা তোমার নেতা বলে সমর্থন দিয়ে যাই। তিন দশক করে একেকজনকে দলের সভানেত্রী করে রাখি। এর চেয়ে লজ্জার কী আছে?
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×