বিএনপিঃ জন্মই যার আজন্ম পাপ
২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ক্যান্টনমেন্ট এ বিএনপির জন্ম। জিয়া যখন স্বাধীনতার পক্ষের লোকদের দলে ভেড়াতে পারছিলেন না, একাত্তরের পরাজিত শক্তিদেরই কাছে টানলেন। যোদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত কারাবন্দীদের নিঃশর্তভাবে মুক্ত করে দিলেন। গোলাম আজমকে পাকিস্তান থেকে দেশে আসার সুযোগ করে দিলেন, শাহ্ আজিজুর রহমানের মতো কুখ্যাত যোদ্ধাপরাধীকে প্রধানমন্ত্রী করলেন; যে মুক্তিযোদ্ধাদের গাড়ির পেছলে বেঁধে টেনে নিয়ে জবাই করে হত্যা করতো। দেশটাকে মোটামুটি পাকিস্তানের পথে নিয়ে গেলেন। সংবিধান নিয়ে যাচ্ছেতাই খেললেন।
তাঁর স্ত্রী খালেদা জিয়া ক্ষমতায় এসে তাঁর কাজকে আরও একধাপ এগিয়ে নিলেন। আবদুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি মনোনীত করলেন, যেখানে তাঁর (খালেদা জিয়ার) নিজের সংসদ সদস্যরাই ভিন্নমত পোষণ করেছিলেন। কামারুজ্জামান, কাদের মোল্লা, নিজামীদের মতো কসাইদের তাঁর মন্ত্রীসভার মন্ত্রী বানালেন, তাদের হাতে পতাকা তুলে দিলেন; যে পতাকা লাখো শহিদের রক্তে রঞ্জিত। যোদ্ধাপরাধী জানজুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রী হয়ে শোকবার্তা পাঠালেন। '১৫ আগস্টে জন্মদিন উদযাপন শুরু করলেন। মুক্তিযুদ্ধে শহিদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুললেন। সর্বশেষ সংযোজন, যোদ্ধাপরাধীদের আইনজীবী জন কার্লাইলকে নিজের আইনজীবী হিসেবে নিয়োগ দিলেন।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুন