somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হওয়া এক কবি আল মাহমুদ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"সোনালি কাবিন" এর কবি আল মাহমুদ, জীবনানন্দ দাশ, শামসুর রাহমান, শহিদ কাদরী সহ বাংলা সাহিত্যের অনেক রথী-মহারথীর সাথে যাঁর নাম উচ্চারিত হয়। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি অথচ তাঁর বিদায় হলো অনাদরে, অবহেলায়! তাঁর শবদেহ শহিদ মিনারে নিয়ে যাওয়ার অনুমতি পর্যন্ত মিললো না, তাঁর কবরটাও হলো না বুদ্ধিজীবী কবরস্থানে অথবা কাজী নজরুলের সমাধির পাশে, যেখানে সমাধিস্থ হওয়ার ইচ্ছে ছিল তাঁর।

"মানুষ মরে গেলে পঁচে যায়, বেঁচে থাকলে বদলায়। ক্ষণে-ক্ষণে বদলায়, কারণে-অকারণে বদলায়"। মুনীর চৌধুরীর এ কথাটা মনে হয় উনার ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য। না হলে সারাজীবন বাম-রাজনীতির সমর্থক উনি কেন শেষ বয়সে জামায়াতের ছায়াতলে আশ্রয় নেবেন? ছাত্রশিবিরের স্তুতি গাইবেন, গোলাম আজমের মতো ঘৃণ্য নরপশুকে মহান প্রমাণ করতে চাইবেন? উনার এ বদল কি শুধু দারিদ্র্যের কারণেই? নাকি আদর্শিক কারণও আছে?
অবশ্য ইতিহাসে সারাজীবন বাম-রাজনীতি করে শেষ বয়সে ধর্মাশ্রয়ী হওয়ার ইতিহাস বিরল নয়। পাশের দেশ ভারতের বিখ্যাত গণসঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকাও শেষ বয়সে ডানপন্থার দিকে ঝুঁকে ছিলেন, বিজেপির সাংসদও হয়েছিলেন।

ছিলেন জাসদের গণকণ্ঠের সম্পাদক। বঙ্গবন্ধুর সময় হলেন ইত্তেফাকের। এরপর জিয়া-এরশাদ ঘুরে জামায়াত। অন্যতম শ্রেষ্ঠ একজন কবির এমন পালাবদল আমাদের ইতিহাসে বিরল। এ জন্যই কি আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হলেন?

একজন মানুষের কত অর্থ প্রয়োজন? উনি ধর্মাশ্রয়ী হয়েছেন, এটা দোষের কিছু না। মানুষের বিশ্বাস পাল্টায়। তাই বলে উনি কেন জামায়াতের মতো ঘৃণ্য একটা সংগঠনের সাথে সংশ্লিষ্ট হলেনhttps://www.facebook.com/498619063674828/posts/1147674175435977/?refid=52&_ft_=mf_story_key.2184468408432525:top_level_post_id.2184468408432525:tl_objid.2184468408432525:content_owner_id_new.100006081606221:throwback_story_fbid.2184468408432525:photo_id.2184468378432528:story_location.4:story_attachment_style.photo:thid.100006081606221&__tn__=R? কেন নিজেকে পঁচালেন? ইতিহাসের দায় থেকে জামায়াতের মুক্তি মিলবে না, মিলবে না আল মাহমুদেরও মুক্তি।

তারপরও আশা করি, শুধু কবি হয়েই উনি বেঁচে থাকবেন বইয়ের পাতায়, পাঠক-পাঠিকাদের হৃদয়ে।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×