সরকারি চাকরির পরীক্ষায় কারা ভালো করে? হিসেব করে দেখা গেছে বিজ্ঞানের ছাত্ররা ভালো করে। মেডিকেল, বুয়েট ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিসিএসের বেশিরভাগ জায়গা দখল করে বসে আছে। এবারের বিসিএস রিটেনে হায়ার ম্যাথ থেকে প্রশ্ন করেছে অনেক। ব্যবসা বা মানবিকের ছাত্ররা কেমনে পারবে? তাদের তো গণিত নিয়ে এত চর্চা নেই।
চলার মত ইংলিশ সবাই পারে কিন্তু গণিত সবাই পারে না, বিজ্ঞান সবাই পারে না, তথ্য প্রযুক্তি সবাই পারে না। এই যুগে এসব জানা বেশি দরকার। ব্যাংক বা প্রাইভেট পরীক্ষায়ও গণিত দরকার, বিজ্ঞান দরকার, তথ্য দরকার।
দেশ এখন ডিজিটাল। সব জায়গায় কম্পিউটার লাগে। কম্পিউটারে দক্ষতা না থাকা মানে পিছিয়ে পড়া। মানবিক বা ব্যবসা নিয়ে যারা পড়ে তারা যে ভালো করে না তা কিন্তু না। তবে সংখ্যাটা কম। ভূরি ভূরি গ্রাজুয়েট বের হয় ফি বছর। কয়জনের চাকরি হয়? ঢাবি সহ বহু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুইসাইড করে ভালো চাকরি না পেয়ে। কেন করে? প্রতিযোগিতায় টিকতে পারে না। বিজ্ঞান ছাড়া অন্য শাখা থেকে টেকা কষ্টকর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

