somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অনিকেত বৈরাগী তূর্য্য
বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

ডা. জাফরুল্লাহ মরণোত্তর দেহদান করতে চেয়েছিলেন

২৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় ডা. জাফরুল্লাহ'র গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। '৭১ সালে কয়েকজন মিলে বাংলাদেশ হাসপাতাল প্রতিষ্ঠা করে আহত মুক্তিযোদ্ধাদের সুস্থ করেছেন। স্বাধীনতার পরও বিরাট অবদান রেখেছেন। চেয়েছিলেন মৃত্যুর পরও অবদান রাখতে। তাই তো মরণোত্তর দেহদান করতে চেয়েছেন। তার পরিবারও সম্মত ছিল। কিন্তু বাঁধ সাধেন কয়েকজন চিকিৎসক। তারা তাঁর সম্মানার্থে তার দেহে ছুরি-কাচি লাগাবেন না। এটা কি সম্মান না কি অসম্মান?

পৃথিবীর বহু মানুষ মরণোত্তর দেহদান করেছেন। যদ্দুর জানি, ড. আহমদ শরিফও মরণোত্তর দেহদান করেছেন। তার দেহে ছুরি-কাচি চালানোয় অসম্মান হয়েছে?

একটা সময় ছিল টিভি-যক্ষা-কলেরায় লোকজন মারা যেত। এমনও তো শোনা গেছে যক্ষা হলে রক্ষা নেই। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য যক্ষায় মারা গেছেন। এখনকার যুগে যক্ষা কোনো রোগ?

কলেরায় গ্রামের পর গ্রাম উজার হয়ে যেত। যাকে অনেকেই উলাউঠা রোগ বলে। অথচ কলেরা এখন নিরাময় যোগ্য।

এসব রোগের প্রতিষেধক তৈরি করতে গিয়ে অনেকে প্রাণ হুমকিতে ফেলেছেন। আমরা কি করোনার টিকা আবিষ্কারের ঘটনা জানি না? যারা আবিষ্কার করলেন তাদের দুর্ভোগ দেখি নি? অনেকে নিজের শরীরে টিকা নিয়ে দেখেছেন কার্যকারিতা কেমন? এমন সব দুঃসাহসী কাজ যারা করেন, তাদের তো আমরা মনেও রাখি না। বলি, টাকা দিয়েই তো চিকিৎসা নিই। আমরা ভুলে যাই টাকা খেয়ে মানুষ বাঁচতে পারে না।


মরণোত্তর দেহদানকে ধর্মমতে সমর্থন করা হয় না বোধকরি। এই মরদেহ মাটিতে পঁচলে বা শ্মশানে পোড়ালে আসলে কী লাভ? কোনো কাজে লাগে? স্রষ্টা শাস্তি দিলে তো আত্মাকে দেবেন, শরীরকে দেবেন কি? যারা মরণোত্তর দেহদান করেন, তারা তো মানবকল্যাণে দান করেন, এতে তো স্রষ্টার অখুশি হওয়ার কথা না। তারপরও কেন মরণোত্তর দেহদানকে ভিন্ন চোখে দেখা হয়?
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৪২
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×