somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অগ্নিসংযোগকারীদের আত্মীয়স্বজনেরা কি পথেঘাটে চলাচল করে না?

০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২৮ অক্টোবরের পর থেকে সারাদেশে দফায় দফায় অবরোধ চলছে। লোকজন মানছে না, তাই গাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে। গতকাল রাজধানীর তাঁতীবাজারে, বনানীর কাকলি পুলিশ ফাঁড়ির সামনে, শ্যামলিতে, ঝিগাতলায়, মিরপুরে বাসে আগুন দেওয়া হয়েছে। এর আগেরদিন বাংলামোটর, মিরপুরসহ আরও অনেক জায়গায় আগুন দেওয়া হয়েছে। আজকেও একটু আগে খবর দেখলাম শাহজাদপুরে এক বাসে আগুন দেওয়া হলো।

এগুলো তো গেল কেবল রাজধানীর চিত্র। জেলা-উপজেলা পর্যায়ের অগ্নিসংযোগের বিষয়গুলো আর নাই বা বললাম। এই যে আগুন দেওয়া হচ্ছে, মোটামুটি বেশিরভাগ যাত্রীবাহী বাস। অনেক বাস আবার রাস্তায় দাঁড়ানো অবস্থায় থাকে। নিরীহ সেসব বাসও রেহাই পাচ্ছে না অগ্নি-সন্ত্রাস থেকে। কয়েকদিন আগে খবরে দেখলাম এক লোক অবরোধে বিরক্ত হয়ে নিজের গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে।

এসব বাসে আগুন দেওয়ার ঘটনা সোশ্যাল মিডিয়ায় দেখানো হলে সমর্থকের অভাব নেই। অনেকে মন্তব্যে দেখি বলে, এরা হরতাল-অবরোধে গাড়ি বাইরে বের করে কেন? এক চালক বললেন, গাড়ি বের না করলে খাব কী? উনার গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই খবরের মন্তব্যেও দেখলাম এক প্রজাতির ইতর হাসির রিয়েক্ট দিচ্ছে। বেচারা গাড়ি বের করেছে পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, অথচ গাড়িটা জ্বালিয়ে দিয়েছে। সে উপার্জন না করলে কি ভেটকানো ইতরেরা খাবার এনে দিত?

আচ্ছা, এরা কারা? এরা কি বাইরে বের হয় না? এদের কি কাজকর্ম নেই? এদের কি দূর-দূরান্তে যেতে হয় না? যদি বের হয়, যদি কাজকর্ম থাকে, যদি দূরে কোথাও যেতে হয়; এদের গাড়িতেই যদি আগুন ধরিয়ে দেওয়া হয় আর পরিবারের সদস্যদের যদি এভাবে পুড়িয়ে মারা হয়; এদের অনুভূতি কেমন হবে?

কী যেন একটা লেখা পড়লাম সেদিন। কে যেন লিখল, বাপের টাকায়, পাপের টাকায় আর চেয়েচিন্তে খাওয়া লোকেরা অভাবের ঝাঁজ বোঝে না। আসলেই এরা নিজেরা উপার্জন করে খেলে কী করবে বা কী প্রতিক্রিয়া জানাবে, তা বুঝেশুনে করত নিশ্চয়ই!

গতকাল এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সে একটা কলেজের সামনে ব্যানার টানিয়েছে, সেখানে লেখা, রাষ্ট্র মেরামতের কাজ চলছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। আচ্ছা, আগুন জ্বালিয়ে, গাড়ি পুড়িয়ে কেমন ধরনের রাষ্ট্র মেরামত চলছে? ঢাকা ভার্সিটিতে অনেক ভবনে ছাত্রদল তালা লাগিয়ে দিয়েছিল, কোথায় যেন দেখলাম তালায় সুপার গ্লু লাগিয়ে দিয়েছে। এরা কি শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ করে রাষ্ট্র মেরামত করবে? রাষ্ট্র চালাবে অশিক্ষিত গুন্ডা-বদমাশেরা?

আওয়ামী লীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেবে না বোঝা যাচ্ছে। যেভাবে খুশি তাদের চাপ দিয়ে নির্বাচন করুক। সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা হচ্ছে কেন? যে মানুষটার উপার্জনের একমাত্র মাধ্যমে অটোরিকশা, সেটা জ্বালিয়ে দিয়ে কী এমন রাষ্ট্র মেরামত করা হবে? জনগণ কি বিএনপির শাসনামল চোখে দেখেনি? তারা কী এমন রসগোল্লা যে জনগণ তাদের পছন্দ করে ক্ষমতায় বসাবে?

আমেরিকার সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে, দেশ উদ্ধার করবে। ভালো কথা। আমজনতার জীবন হুমকিতে ফেলার অধিকার তো তাদের নেই। জনগণ কেন দুই দলের রেষারেষিতে পড়ে বেঘোরে প্রাণ হারাবে?

এসব হরতাল-অবরোধে জনগণের সায় কতটুকু? এমনিতে জিনিসপত্রের দামে জনজীবন দিশেহারা; তার ওপর এসব গণ্ডগোলে ভোগান্তি আরও বেড়েছে। পারলে এসব নিয়ে আন্দোলন করে জনসমর্থন গড়ে তুলুক। জনগণকে ক্ষেপিয়ে কীভাবে ক্ষমতায় আসবে?

ছবি: যুগান্তর
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৭
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×