somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবার কমন শত্রু আওয়ামী লীগ

২৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শেখ হাসিনা সবসময় তেলবাজ সাংবাদিকদের দ্বারা বেষ্টিত থাকতেন। তেলবাজ নেতাকর্মীরাও বোধহয় তার পছন্দ ছিল। দেশে কী হচ্ছে, না হচ্ছে, সে সম্পর্কে তার ধারণাই ছিল না। সামান্য কোটাবিরোধী আন্দোলন উনার পক্ষে সামলানো কোনো বিষয়ই ছিল না।আন্দোলনটাতে যে তৃতীয় একটা পক্ষ ঢুকে গেছে, এটা উনি বোঝেছিলেনও, কিন্তু কোনো পদক্ষেপ নেননি। ধরাকে সরা জ্ঞান করলে যা হয় আর কী! উনার এত এত নেতাকর্মী; এদেরকে যদি শুরু থেকেই মাঠে নামিয়ে রাখতেন আর পরিস্থিতি কোনদিকে যাচ্ছে সেদিকে সতর্ক নজর রাখতেন, তাহলে তার এমন পরিস্থিতি হতো না। উনার আফসোস কি মরার আগে কমবে?

যাহোক, শেখ হাসিনা নেই, কিন্তু তার অনেক নেতাকর্মী দেশে রয়েছে, সমর্থক রয়েছে যারা তার জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। আর দুধের মাছিরা সব পালিয়েছে। এই যে নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা, এরা আসলে কী পান? বিএনপিকে শেখ হাসিনা ১৬ বছরে পিষে মেরেছেন। বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই যে জেল খাটেনি। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন একবারও কি মনে হয়নি উনি একসময় থাকবেন না, তখন দলের কী হবে? মনে হলে নিশ্চয়ই বিকল্প কাউকে রাখতেন।

বিএনপি আওয়ামী লীগকে সুদে-আসলে পুষিয়ে দিচ্ছে। তবে তারাও আওয়ামী লীগের মতো টাকা খেয়ে হাইব্রিডদের দলে সুযোগ দিচ্ছে। গণেশ উল্টে গেলে এরা পল্টি নেবে বলাই বাহুল্য। বর্তমানের সরকারে এমন অনেকেই আছেন, যারা আওয়ামী লীগের গুণগ্রাহী ছিলেন, গিরগিটির মতো রঙ বদলে ফেলেছেন। বিএনপির অনেকে ১৬ বছর জেল-জুলুম সহ্য করেছেন, এখন তেমন সুবিধা করতে পারছেন না হাইব্রিডদের ভিড়ে।

চাঁদাবাজদের হাত বদল হয়েছে, চাঁদাবাজি কমেনি। জমিদখল-সন্ত্রাস কমেনি। যে বাক-স্বাধীনতার তোয়াজ তুলে আওয়ামী লীগের মুণ্ডুপাত করা হয়েছে, এখন বাক-স্বাধীনতার মায়রে বাপ হয়ে গেছে। আজকেও কয়েকজনের চাকরি গেল ২৪ নিয়ে প্রশ্ন করায়। এখন ৭১ নিয়ে প্রশ্ন তোলা যাবে, শহিদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা যাবে, কিন্তু ২৪ নিয়ে প্রশ্ন তোলা যাবে না। তুললেই চাকরি তো যাবেই, গণপিটুনিতে মরতে হবে। শেখ হাসিনার অপরাধ জামায়াতের চেয়েও বেশি মনে হয়। যারা দেশটাই চায়নি, তারা এখন স্বাধীনতা শেখাচ্ছেন। ৭১ এর কথা স্মরণ করলে যারা লজ্জা পান, তারা এখন বড় যোদ্ধা।

আজকে অভিনেতা সিদ্দিককে মারধর করা হলো। শেষে পুলিশে সোপর্দ। তার অপরাধ কী ছিল? সে কয়টা খুন-ধর্ষণ করেছে? অথচ দেশের বড় বড় অপরাধীরা মুক্তি পেয়ে যাচ্ছে, সেদিকে খবর নেই। শুধু আওয়ামী লীগ করলেই দোষ। মনে হয় সব অপরাধ এখনও আওয়ামী লীগই করে যাচ্ছে।

তোষামদি এখনও হচ্ছে, অপরাধও হচ্ছে, কিন্তু হইচই নেই। রাখাইনকে করিডোর দেওয়া নিয়েও হইচই নেই, নতুন করে রোহিঙ্গা প্রবেশ নিয়েও হইচই নেই। আসলে যা বুঝলাম, আওয়ামী লীগকে সবার সাথে লড়তে হয়েছে, এখন সবাই মিলে খাচ্ছে, আর লড়ছে এক আওয়ামী লীগের বিপক্ষে। সবার কমন শত্রু আওয়ামী লীগ।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:০৭
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেঁচে থাকাই পরম বিস্ময়

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২৩


পথেঘাটে ঘুরিফিরি, যেকোনো সময়
পটল তুলতে পারি গাড়ির ধাক্কায়।
মাঝেমধ্যে থাকি এমনও আশঙ্কায়,
নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে
মাথা ফেটে রক্তক্ষরণে প্রাণটা যায়!
এমন পরিণতিতে লোকে দুঃখ করে।
গাড়ি, ট্রেন, প্লেন, হয়তোবা ইস্টিমার
দুর্ঘটনায় প্রাণটা চলে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মা'কে লেখা প্রীতিলতার শেষ চিঠি

লিখেছেন ইসিয়াক, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৯




আমায় তুমি পিছু ডেকো না'গো মা
আমার ফেরা সম্ভব  না।
দেশ মাতৃকায় উৎসর্গিতা আমি
আমি তো সেই ক্ষণজন্মা! 

আমায় তুমি আশীর্বাদ করো মা,
মোছো তোমার চোখের জল।
নিপীড়িতদের আর্তনাদ শুনছো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

×