গুগল স্ট্রিট ভিউয়ে যুক্ত হলো বাংলাদেশ
জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের বিশেষ প্রযুক্তি স্ট্রিট ভিউয়ে যুক্ত হলো বাংলাদেশ। বিশেষ ধরনের ক্যামেরাসংবলিত এ গাড়ি দেশের বিভিন্ন স্থানের ছবি তুলবে ও গুগল ম্যাপে এর অবস্থান তুলে ধরবে। গত শনিবার রাজধানীর একটি হোটেলে এ গাড়ির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দেশে গুগলের এ কার্যক্রমে সহায়তা দিচ্ছে বাংলাদেশ সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গুগলের দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের পলিসি অ্যান্ড গভর্নমেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান অ্যান লেভিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পর্যটন ও বেসামরিক বিমান চলাচল সচিব খোরশেদ আলম চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান।
জানা গেছে, গাড়িটি গুগল ম্যাপস স্ট্রিট ভিউয়ের জন্য ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ছবি সংগ্রহ করবে। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, স্ট্রিট ভিউয়ের বিভিন্ন অ্যাপ্লিকেশন বাংলাদেশে জনকল্যাণে গুগল স্ট্রিট ভিউয়ে যুক্ত হলো। বাংলাদেশের নানা ধরনের প্রয়োজন মেটাতে এটা সহায়তা করবে। যে কোনো দুর্যোগের সময় অথবা অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে এটি সহায়ক ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
গুগলের দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের পলিসি অ্যান্ড গভর্নমেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান অ্যান লেভিন বলেন, ঢাকায় স্ট্রিট ভিউ ড্রাইভিং চালু করায় স্ট্রিট ভিউয়ের ছবি বাংলাদেশের ব্যস্ত রাস্তাকে নতুন আঙ্গিকে দেখার সুযোগ করে দেবে। ফলে বৈদেশিক বিনিয়োগ ও পর্যটক আকৃষ্ট করবে। তিনি আরও বলেন, একটি উন্নত ও বিস্তারিত মানচিত্র ব্যবসা-বাণিজ্য, ভোক্তা ও বৃহত্তর অর্থনীতির নানা ধরনের বাস্তব সুবিধা এনে দিতে পারে। আগামীতে বাংলাদেশে গুগল আরও অনেক সেবা কার্যক্রম শুরু করবে বলে আশা প্রকাশ করে অ্যান বলেন, বাংলাদেশের অর্থনীতিতে একটি দীর্ঘমেয়াদি অবদান রাখার লক্ষ্যে গুগল তার স্ট্রিট ভিউয়ের মতো অনলাইন মানচিত্র প্রযুক্তি নিয়ে এসেছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ২০০৭ সালে স্ট্রিট ভিউয়ের কার্যক্রম শুরু হয়। বিশ্বের আরও ৪০টি দেশে গুগলের এই স্ট্রিট ভিউ সেবা চালু রয়েছে। এর প্রতিটি গাড়িতে রয়েছে ৩৬০ ডিগ্রি প্যানারমিক ক্যামেরা। ব্যবহারকারীকে তার নিকটবর্তী এলাকার প্যানারমিক একটি চিত্র তুলে ধরার মাধ্যমে সহজেই কোনো জায়গার দিকনির্দেশনা পেতে সাহায্য করে গুগলের এ সেবা।
তথ্যসূত্র-
Click This Link
সভ্যতার দাবাখেলা-ইতিহাস
ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।