মানুষের চেয়েও ভালো স্মৃতিশক্তি শিম্পাঞ্জির!
মানুষের থেকেও নাকি ভালো স্মৃতিশক্তি শিম্পাঞ্জির! অন্ততপক্ষে স্বল্পকালীন স্মৃতির ক্ষেত্রে মানুষের থেকে এগিয়েই আছে এই শাখামৃগরা। লাইভসায়েন্স জানিয়েছে, স্বল্পকালীন স্মৃতির ক্ষেত্রে মানুষের তুলনায় শিম্পাঞ্জিদের এগিয়ে থাকার ইঙ্গিত দিয়েছে জাপানি বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণা। বিডিনিউজ।
জাপানি বিজ্ঞানীরা শিম্পাঞ্জিদের স্বল্পকালীন স্মৃতিশক্তির প্রমাণ দেন যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স-এর বার্ষিক সম্মেলনে। উপস্থিত বিজ্ঞানীদের অ্যায়ুমু নামের একটি শিম্পাঞ্জির ভিডিও দেখান তারা। অ্যায়ুমুকে প্রথমে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলো এলোমেলোভাবে দেখানো হয়। এরপর সংখ্যাগুলো ঠিক যে ক্রম অনুসারে দেখানো হয়েছিল, ঠিক সেই ক্রম অনুসারেই সংখ্যাগুলোকে চিহ্নিত করতে সক্ষম হয় অ্যায়ুমু। ১ থেকে ১৯ পর্যন্ত সংখ্যাগুলোর সঙ্গেই শিম্পাঞ্জিটির পরিচয়টাও বেশ ভালোই। উর্ধ্বগামী ক্রমঅনুসারে সংখ্যাগুলোকে চিহ্নিত করতে পারে সে। অ্যায়ুমুকে উল্টোপাল্টা করে নয়টি সংখ্যা দেখার পর ঠিক ওই ক্রম অনুসারে সংখ্যাগুলোকে সাজাতে পারলেও খুব কম মানুষই এই কাজটি করতে পারে। যারা পারেন তাদের বেশিরভাগই ভোগেন স্যাভেন্ট সিনড্রোমে। স্যাভান্ট সিনড্রোমের শিকার ব্যক্তিদের মধ্যে এমন অতিমানবীয় ক্ষমতা থাকলেও এদের বেশিরভাগই ভোগেন একাধিক মানসিক রোগে। স্বল্পকালীন স্মৃতিশক্তি পরীক্ষা করতে ছয়টি শিম্পাঞ্জির ওপর পরীক্ষা চালান বিজ্ঞানীরা। এর মধ্যে ছয়টি শিম্পাঞ্জিই একই রকম ক্ষমতা দেখায়। বিজ্ঞানীরা ধারণা করছেন বন্য প্রকৃতিতে টিকে থাকতে শিম্পাঞ্জিদের অনেকখানি সহযোগিতা করে এই স্বল্পকালীন স্মৃতিশক্তি।
তথ্যসূত্র-
Click This Link
সভ্যতার দাবাখেলা-ইতিহাস
ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।