somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কীটপতঙ্গ খাইতে মন চায়...কেনো?

১৩ ই জুন, ২০১৩ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কীটপতঙ্গ খেয়ে বিশ্বের খাদ্যসঙ্কট নিরসনের যে আহ্বান জানিয়েছে জাতিসংঘ, সেক্ষেত্রে পথপ্রদর্শকের ভূমিকায় রয়েছে থাইল্যান্ড। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) গত মঙ্গলবার এক গবেষণায় জানিয়েছে, পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করা হলে তা বিশ্বের খাদ্যসঙ্কট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এফএও জানায়, ২০৫০ সালের মধ্যে পোকামাকড়কে খাবার হিসেবে গ্রহণের পরিমাণ ৬০ শতাংশ বাড়বে।
ওই গবেষণাটি মূলত পরিচালিত হয় থাইল্যান্ডে। থাইল্যান্ডে প্রায় ২০০ প্রজাতির কীটপতঙ্গ খাওয়া হয়। শুধু ঝিঁঝি পোকা চাষ করেই থাইল্যান্ড তিন কোটি ডলার আয় করে থাকে। এফএওর প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ লোক বা প্রায় ২০০ কোটিরও বেশি মানুষের খাদ্যাভ্যাসে পরিণত হয়েছে কীটপতঙ্গ।
প্রতিবেদনে বলা হয়, ভিমরুল, কেঁচো এবং এ ধরনের পোকামাকড়গুলো মানুষ এবং গবাদিপশুর খাদ্য হিসেবে এখনও তেমনভাবে কাজে লাগানো যাচ্ছে না।
এফএওর ফরেস্ট ইকোনোমিকসের পরিচালক এভা মুয়েলার বলেন, ‘আসল বার্তা হলো—কীতপতঙ্গ খাও। পোকামাকড় সবখানেই আছে, এগুলোর প্রজনন ক্ষমতাও ভালো, পরিবেশগত প্রভাবও কম। এদের মধ্যে পুষ্টিগুণ, ফ্যাট এবং খনিজ উপাদানও অনেক বেশি।’
জনগণের প্রাণীজ আমিষের ১০ শতাংশই কীটপতঙ্গ থেকে আসে। শূককীট এবং ভাজা উইপোকা বেশ সুস্বাদু।
প্রতিবেদনে বলা হয়, কীটপতঙ্গ চাষাবাদের মাধ্যমে বিশ্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়। গুবরেপোকা, ফড়িংসহ নানা কীটপতঙ্গ এখন ইউরোপের রেস্তোরাঁয় পাওয়া যায়।
পৃথিবীতে এখন ১৯০০ প্রজাতির কীটপতঙ্গ ভক্ষণ করা হচ্ছে। এর মধ্যে গুবরেপোকা, গুটিপোকা, পিঁপড়া, মৌমাছি, ভিমরুল, ফড়িং, পঙ্গপাল, ঝিঁঝি পোকা ইত্যাদি অন্যতম।
কীটপতঙ্গের খাদ্যমানও বেশ ভালো। ১০০ গ্রাম গরুর মাংসে যেখানে আয়রনের পরিমাণ ৬.০ মিলিগ্রাম সেখানে ১০০ গ্রাম পঙ্গপালে আয়রন আছে ৮.০ থেকে ২০ মিলিগ্রাম।

তথ্যসূত্র-
Click This Link
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৩ সকাল ১১:২৬
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×