somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অনির্বান শিখা
আমি এক ফেরিওয়ালা ভাই।স্বপ্ন ফেরি করে বেড়াই । লাইফ ইজ এ গেম । এখানে জেতাটাই বড় কথা,কিভাবে জিতলেন সেটা নয় । https://www.facebook.com/Dr.Obaydullah

কষ্টেরা খুব কষ্টের (১)

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন অনুভব তার অনুভুতি হারিয়ে ফেলে তখন মানুষ ভীষন রকম প্রাকৃতিক হয়ে ওঠে । মানুষের মন অনেক অদ্ভুত একটা জিনিস । মন নিজেও মনকে বুঝে না । মাঝে মাঝে নিজেই নিজেকেও কোথায় যেন হারিয়ে ফেলি । পদ্মা নদীর ঢেউয়ের মত মন উঠলে ঊঠে । চেয়ে দেখি মনের ভিতর মনের বিরোধ , কোন এক অজানা কারনে অবিরত রক্ত ঝড়ে । কি যেন চায় নাকি কিছু চায় না বোঝা যায় না । মন আসলেই এক জটিল বিষয় ।
মেঘের দেশের মেয়েরা ঘুরে বেড়ায় মেঘে মেঘে । কি সুন্দর । কিন্তু শুধু দূর থেকেই দেখা যায় । কাছে যাওয়া যায়না , ধরা যায়না , ছোয়া যায় না । শুধু রাত জেগে কবিতা লেখা ।সে শুধু উড়েই বেড়ায় মেঘ থেকে মেঘে । মাঝে মাঝে ভিজিয়ে দিয়ে যায় । আমি ভাবি মেঘেরা বুঝি আমায় ভালবাসে , কিন্তু বুঝিনা দিন শেষে আমরা সবাই একা । তবুও মাঝে মাঝে একলা না থাকার অভিনয় করে যাই । আর মেঘের দেশের রাজকন্যারা দেখা দিয়ে হারিয়ে যায় ।
পৃথিবীতে সব চেয়ে কঠিন কাজ মানুষকে ভুলে থাকা । আর তা যদি হয় প্রিয় মানুষ । আপনি যত ভুলতে চাইবেন তত মনে পড়বে । ভালবাসা জিনিসটা অদ্ভুত । অনেকটা দুধ কলা দিয়ে সাপ পোষার মত । কোন এক সময় আপনাকে ছোবল মারবেই । তবে যদি ভাগ্য ভাল হয় সেটা আলাদা কথা । মাঝে মাঝে ভাবি ভাগ্য বলতে কিছু নেই , আবার মাঝে মাঝে মনে হয় ভাগ্য আছে । মাঝে মাঝে মনে হয় আমার ভাগ্য যেদিন লেখা হয়েছিল সেদিন হয়তো কালি ছিল না তার কলমে । নইলে কেন এমন হয় । আমি তার কাছে কেন প্রিয় হতে পারিনা ? হয়তো আমি ছাড়াও প্রানবন্ধুর অন্য কেউ আছে ! নিজের ঘরেও অনেক মানুষ পর । অনেক একা । অনেক অনেক অনেক একা । হাসে,কথা বলে গান গায় কিন্তু বুকের ভিতর অজানা ক্রন্দন । হাসির মাঝেই চিৎকার করে কান্না । বুক ফেটে কান্না আসে বাট কাদতে পারবেন না । ?
আপনি তাকে প্রানের মত ভালবাসেন অথবা তার চেয়ে বেশি । আর সে আপনাকে শোনায় তার ভালবাসার মানুষের কথা । আপনি মুখে হাসি ফুটিয়ে তার কথা শুনেন । বুঝতে দেন না ,কতটা যন্ত্রনার কতটা কষ্টের সেই সময়টা ।
তবে তাই হোক, তোমার ইচ্ছার জয়হোক বালিকা । আমিও যদি পারি গড়ে নেবো নতুন সুর, বেধে নেবো একতারা । একাকি হেটে যাবো বহুদুর । অপেক্ষায় থাকবো । বুকে পাথর বেধে এগিয়ে যাবো । যাকে ভালবেসে যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন সে চলে যাওয়ার পর স্বপ্ন ভাঙ্গার কোন কারন নাই । তাকে ভেবেই আপনি এগিয়ে চলুন । এটা খুব কষ্টের । তবুও আর কি উপায় ।
তাইতো , যা পাখি উড়তে দিলাম তোকে , খুজে নে অন্য কোন বাসা । যেখানে সুখ পাবি আর আমার চেয়ে বেশি ভালবাসা । কেউ যদি সবুজ দুর্বা ঘাসের উপর বসে সোনালি ঘাস ফড়িং আর একঝাক পাখি উড়ে যেতে দেখে আনন্দ পায়, আমি কখনই তার নিরবতায় ব্যাঘাত ঘটিয়ে তাকে বিরক্ত করবোনা । তাই মুক্ত করে দিলাম তোমায় । ঊড়ে যাও নীল দিগন্তে মিশে যাও নীলের মাঝে । যদি তুমি সত্যিই সুখের ঠিকানা খুজে পাও সেটাতেই আমার প্রশান্তি । বার বার তোমাকে ভুলতে চেষ্টা করছি ,কিন্তু পারছিনা । মনে হয় আমার সব কিছুতেই তোমার নীরব উপস্থিতি । তোমার ভালবাসা আমার বুকে বয়ে চলা ভীরু নদী । সে নদীতে সাতরাতে সাতরাতে আমি ক্লান্ত,অবসন্ন । নদীর বুকে ডুবতেও পারছিনা । আবার তীরও খুজে পাচ্ছিনা । কেবল ঢেউয়ের সঙ্গে ভেসে চলেছি । ভালবাসা মানে মুখোশের আড়ালে মুখ ঢেকে কাদা ।
উড়ে উড়ে পাখির ডানা যখন ক্লান্ত হয়ে যায়,তখন সে তার শেষ আশ্রয়ে ফিরে যেতে চায় । তুমিও হয়তো একদিন আবার এই বুকে ফিরে আসবে । যখন তোমায় ভালবাসি বলবো , তুমি আমায় পাগল বলে ডাকবে । আবার অপেক্ষা করবো বেইলি রোডে । কথায় কথায় বিকেল হয়ে যাবে টিএসসি, রমনা,আর সোহরাওয়ার্দী উদ্যানে । হেটে হেটে পারি দিবো বহুপথ । হাত ধরে ঘুরে বেড়াবো রমনা পার্ক । ভিজবো রিকশায় চড়ে । আস্তে করে বলবো ভালবাসি তোমায় ......
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ২:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×