২০০৮ সালের কথা, আমি তখন ইংল্যান্ডর একটি ইউনিভার্সিটিতে মার্স্টাস করতেসি। হলে থাকি। খাই দাই ঘুমাই আর পড়াশোনা করি। আমার ঘর ৪ তলায়। যখন তখন নীচে নাইমা বিড়ি খাই, কি মজা!
একদিন রাত ১১ কি সাড়ে ১১ টার দিকে নীচে নামসি বিড়ি টানতে। আমি আবার সিগারেট বানাইয়া খাই, পয়সা কম লাগে আরকি। যাই হোক আমি আমার শিল্পকর্ম করতেসি

, এই সময় দেখি আমার বয়সি এক ধলা পাবলিক গান গাইতে গাইতে আসতেসে। ব্যাটা আমার বিল্ডিং এর পাশের বিল্ডিং এর দরজায় দাড়াইয়া চাবি বাইর করল তালা খোলার জন্য।
আমি ততক্ষণে বিড়ি ধরাইয়া টানতেসি, ব্যাটা দেখি নানভাবে তালায় চাবি ঢুকানোর চেষ্টা করেতেসে। কিন্তু বারবারই মনে হয়ে লক্ষভ্রষ্ট হইতাসে। আমিও আগ্রহ নিয়া দেখতেসি। হঠাৎ পাবলিক দেখি ভার্টিক্যাল থেকে হরাইজন্টাল হইয়া গেল

! আমিতো অবাক

! কি ব্যাপার??@** যাইয়া ওরে জিগাই 'কি হইসে?' ব্যাটা কয় 'আজকে কিঞ্চিৎ মদ্যপান করেছি।'

আমি মনে মনে কই 'দুনিয়া উদ্ধার করসো'। কিন্তু মুখে কইলাম 'এই জন্যই কি তালা চাবি এক হইতেসে না?'

কয় 'ফুটা খুইজা পাইনা'

বইলাই দেখি সে পুরা বেএখতিয়ার হইয়া গেসে মানে আউট অব ওর্ডার আরকি। আমি আর কি করমু ওর বিল্ডিং এর কলিংবেল টিপলাম, কিছুক্ষণ পর ওর এক দোস্ত আসলো। এরপর আমরা দুইজনে ধইরা ব্যাটারে ৩ তলায় ওর ঘরে দিয়া আসলাম। ততক্ষনে পোলা আবার জাইগা গেছে। কয় 'ক্যাপ্টেন এক পেগ খাইয়া যাও'। আমি আর কিছু না বইলা নীচে নাইমা আসলাম।
এর আগে কখনো মাতালের এই রকম কান্ড দেখিনাই। এখনো এই ঘটনা মনে পড়লে হাসি থামাইতে পারি না

জীবনে আরও কত কিছু যে দেখমু!??