somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংসদ নির্বাচন আদৌ হবে কি?

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কর্তৃক সংবিধানের পঞ্চদশ সংশোধনী প্রণয়ন এই সরকারের আমলে নি:সন্দেহে একটি আলোচিত ঘটনা। এই সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দেয়ার ফলে আগামী সংসদ নির্বাচন কিভাবে, কোন পদ্বতিতে হবে বা আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
মূলত আগামী সংসদ নির্বাচন কোন পদ্বতিতে হবে সে বিষয়টি নির্ভর করছে নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী দল গুলোর আন্দোলনের তীব্রতা কেমন তার ওপর। বিরোধী দল যদি নির্দলীয় সরকারের দাবিতে তীব্র গণ আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়, তাহলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ শেষ মূহুর্তে হলেও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে। আর যদি বিরোধী দলের আন্দোলনে তীব্রতা না থাকে এবং গণআন্দোলন গড়ে তুলতে সক্ষম না হয় তবে ক্ষমতাসীন দল দলীয় সরকারের অধীনেই পাতানো নির্বাচন সম্পন্ন করবে। এতে বিএনপি অংশগ্রহন না করলেও আওয়ামী লীগ তাদের বিরোধী দল দাঁড় করাতে সক্ষম হবে। কেননা তাদের সামনে রয়েছে ১৯৯৬ সালে বিএনপির অধীনে হওয়া সেই নির্বাচনের স্মৃতি, যে নির্বাচনে আওয়ামী লীগ ও জামায়াত অংশ না নেয়া সত্ত্বেও দলীয় সরকারের অধীনে আয়োজন ও সম্পন্ন করেছিল বিএনপি। বিএনপি ১৯৯৬ সালে ক্ষমতায় এসে বিরোধী দলগুলোর তীব্র আন্দোলন ও আর্ন্তজাতিক চাপের কারণে ক্ষমতা গ্রহনের তিন মাসের মাথায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। আমার কাছে মনে হয় বর্তমান সরকারের কর্তা ব্যক্তিদের মাথায় ১৯৯৬ সালের মত দলীয় সরকারের অধীনে একটি পাতানো নির্বাচনের চিন্তা কাজ করছে।
জাতীয়তাবাদী দল বিএনপি’র সরকার গঠনের মত জনসমর্থন থাকলেও আন্দোলন করার মত জনশক্তি নেই। যার কারণে নির্দলীয় সরকারের দাবিতে সরকারকে বারবার আল্টিমেটাম দিয়েও তারা কার্যকর কোন আন্দোলন গড়ে তোলতে সক্ষম হয়নি। অন্যদিকে বিএনপির অন্যতম জোট সঙ্গী জামায়াতের শীর্ষ নেতারা যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের মূখোমূখি। জামায়াত ব্যস্ত রয়েছে তাদের নেতাদের মুক্তির আন্দোলনে। দলটির বিগত কয়েক মাসের আন্দোলন-সংঘাতে দেশে অচলাবস্থা তৈরী হয়েছে। চলমান অস্থিরতা দমনে সরকার পুলিশ বাহিনীকে প্রয়োজনে গুলি ছোড়ার নির্দেশ পর্যন্ত দিয়েছে। মাঠে যোগ করা হয়েছে বিজেবি। ফলে জামায়াত-পুলিশ সংঘর্ষে আশংকাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে প্রাণহানির ঘটনা। পুলিশের গুলি থেকে রেহাই পাচ্ছে না শিশু, নারী, সাধারণ পথচারীসহ আবাল-বৃদ্ধা-বণিতা। দেশের বিভিন্ন স্থানে জারি করা হয়েছে ১৪৪ ধারা। সরকারের উর্ধ্বতন মহল প্রয়োজনে সেনা বাহিনী মোতায়েন করার ইঙ্গিত দিয়েছে।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিরোধী মতকে দমনে সরকার যেকোন কিছু করতে প্রস্তুত। চলমান এ অস্থিরতা নিরসনে সরকার যদি বিরোধী দলের সাথে সংলাপের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্র তৈরী করতে পারে তাহলে আরেকটি এক-এগার’র হাত থেকে রক্ষা পাবে দেশ। প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র।
দেশের মানুষ সব সময় যে কোন সমস্যার শান্তিপূর্ণ সামাধান কামনা করে। বর্তমান ক্ষমতাসীন দল যদি দেশের মানুষের কল্যানের জন্য কাজ করে, তাহলে বিরোধী দলের সাথে আলোচনার মাধ্যমে আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নিয়ে একটি শান্তিপূর্ণ সামাধানে পৌছাবে বলে আমি মনে করি। তাতেই বরং দেশের এবং দেশের মানুষের উপকার হবে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আররিজস বা ত্রুটি বিশিষ্ট মুসলিম দল পথভ্রষ্ট

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৫



সূরাঃ ১০ ইউনুস, ১০০ নং আয়াতের অনুবাদ-
১০০। আল্লাহর অনুমতি ব্যতীত ঈমান আনা কারো সাধ্য নহে এবং যারা বুঝে না আল্লাহ তাদেরকে আররিজস (ত্রুটি/কলংক) যুক্ত করেন।

* তিহাত্তর দলে বিভক্ত... ...বাকিটুকু পড়ুন

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

সংসদের বায়না : ৩০ সেট গয়না

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৪

একসময় এই প্রবাদটি খুব প্রচলিত ছিল, এমনকি পণ্ডিত মহলেও এটি নিয়ে ঠাট্টা-মশকরা করা হতো।
সময় বদলে গেছে; যমুনা নদী দিয়ে বহু জল বয়ে গিয়ে সাগরে মিশেছে।



বাস্তবতার নিরিখে আমাদের সমাজে... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

×