
না, তুমি পদ্ম নও-
তুমি তো আধ ফোটা একটা রজনীগন্ধা
না, তুমি চাঁদ নও-
তুমি তো নক্ষত্রখচিত উজ্জ্বল আকাশ
না, তুমি বৃষ্টি নও-
তুমি তো সবুজ বুকের অঝর ঝরনা
না, তুমি অসাধারণ নও-
তুমি তো প্রকৃতির বুকের এক অপার অপরূপ
তুমি নও কোন সুদর্শন সিন্ধু-
তুমি তো ভোরের ঘাসের এক ফোটা শিশিরবিন্দু
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





