somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমানুষ

১৭ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'মাল'। আগে 'মাল' বলতে গাধা কিংবা ঘোড়ার পিঠে করে বহনযোগ্য নিন্মশ্রেণির কোন দ্রব্য-সামগ্রী বোঝাতো। তবে বর্তমানে শব্দটার নতুন একটা অর্থ যোগ হয়েছে। বিষয়টা আমাদের জন্য অতীব সুখকর নয় কি! আমাদের ভাষা দিন দিন কেমন সমৃদ্ধির দিকে যাচ্ছে। তবে সুখকর হবে না কেন! একটা ছোট ঘটনা দিয়ে শুরু করি।

আমি তখন কলেজে পড়ি। ইন্টার ফার্স্ট ইয়ারের শেষের দিকে হবে। বাসা ছিল গ্রীনরোড। ঐদিন শুক্রবার ছিল। আমার কলেজ বন্ধ আর প্রায় সবগুলা কোচিংও। তবে শুক্রবারে কেমেষ্ট্রি কোচিং হতো। স্যারের সময় ছিল না, তাই আমাকে শুক্রবারও যাওয়া লাগতো। তবে বেশিরভাগ কোচিং শুক্রবার বন্ধ থাকে। তাই স্টুডেন্টসও কম থাকে অনেক। ফার্মগেটের কনকর্ড টাওয়ারের পাঁচ তলায় স্যারের রুম। বহুতল ঐ দালানটায় কোচিং, হাসপাতালসহ কিছু বেসরকারি অফিসও আছে। তবে বেশিরভাগই কোচিং। আর সপ্তাহে শুক্রবার ছাড়া অন্যসব দিনই স্টুডেন্টসদের খুব আনাগোনা থাকে।

বিকাল চারটার দিকে আমার কোচিং শেষ হলো। আমি লিফটে করে নিচে নামলাম। পাশের লিফট থেকেও তিন-চারজন ভদ্রলোক নামলো। দামী স্যুট, টাই আর জুতা গায়ে জড়ানো। হয়তো কোন ভালো অফিসে চাকরি করে কিংবা ডাক্তার কিংবা অমানুষ।
লিফট থেকে নেমে আমি উনাদের পাশেই হাটছি। হঠাৎ উনাদের মধ্য থেকে কেউ একজন বলে উঠলো,"আজকে তো তেমন 'মাল' দেখছি না।"
প্রথমে এই মালের মানে আমি ঠিক বুঝতে পারিনি। তবে একটু পর আরেকজন বললো,"আজকে তো শুক্রবার। তাই মাল কম, তবে অন্যসব দিন খুব বেশি থাকে।" বাক্যটা শোনার পর বাংলা ভাষার এই শব্দটার নতুন অর্থ আমার বোধগম্য হয়।
বাহ! কত সুন্দর, তাই না!
দিনদিন আমাদের ভাষার ঝুলিকে সমৃদ্ধ করে তুলছি তাও আবার জন্ম দেওয়া নিজের মায়ের জাতকে অপমান করে। হয়তো এই 'মাল' এখন আর আমাদের অপমানবোধে লাগে না। হয়তো আমাদের অপমানবোধ নামক চেতনার যন্ত্রটা অক্ষম হয়ে গেছে। এজন্যই নিজের মা, বোন কিংবা গার্লফ্রেন্ডকে অসম্মান করতে বুক কাঁপে না। একটুও না। আর তাইতো কুত্তা-শেয়ালেরা কামড়ে খাঁমচে খেয়ে নিচ্ছে এই জাতকে।
কোর্ট, টাই আর দামী স্যুটের আস্তরণ যদি আমাদের মানুষ বানাতে পারতো তাহলে 'অমানুষ' শব্দটার জন্ম হতো না। এটাই কি তাদের প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ! তবে এই ভালোবাসা দিনের পর দিন কেমন নির্লজ্জ আর বেহায়া বানিয়ে দিচ্ছে আমাদের। শব্দের এরকম ব্যবহার কি আমরা বাদ দিতে পারি না! নিজের মায়ের জাতকে কি এইটুকু সম্মান দিতে পারি না! আর যদি তা না পারি, তাহলে আবারও বলতে, "আমরা অমানুষ। "
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“গাম্ভী”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৮ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



বছর চার-পাঁচ আগের ঘটনা। পরিবারের সবার ছোট হওয়া সত্ত্বেও তখন নানা গঠনমূলক বিষয়ে আমার গ্রহণযোগ্যতা বেশ তুঙ্গে। কুরবানির ঈদের কয়েক দিন আগে গরু কেনা নিয়ে বাসায় আলোচনা চলছিল।
সেই সময়... ...বাকিটুকু পড়ুন

জুলাই জঙ্গী

লিখেছেন রাজীব নুর, ২৮ শে মে, ২০২৬ রাত ১১:৪৮



শেখ হাসিনার সাথে মূলত প্রতারণা করা হয়েছে।
প্রতারণা করা হয়েছে বাংলাদেশের সাথে। জুলাই জঙ্গীরা নিজেদের জুলাই যোদ্ধা ভাবে। যুদ্ধ কার সাথে করেছে? যুদ্ধ করেছে, পুলিশদের সাথে। তারা পুলিশ হত্যা করেছে।... ...বাকিটুকু পড়ুন

এই রাতে চাই কিছু আত্মহত্যা আর অ্যালকোহল

লিখেছেন হাসান মাহবুব, ২৯ শে মে, ২০২৬ রাত ১:৩৭


বনলতা সেন যারা দেখতে এসেছিল, তারা অনেকেই শেষ করে বের হন নি। প্রথম ত্রিশ মিনিটের মধ্যেই একটি পরিবার চলে যায়। তারা সম্ভবত বনলতা এক্সপ্রেস মনে করে দেখতে এসেছিল।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে মে, ২০২৬ সকাল ৮:৪৮

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন Bangladesh Nationalist Party-BNP সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন নিয়ে যতগুলো লেখা পড়েছি- সবই দলীয় দৃষ্টিকোণ থেকে করা হয়েছে- বললে ভুল বলা... ...বাকিটুকু পড়ুন

জুলাই ভুলে গেছে সবাই, শুধু জুলাই ভোলেনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে মে, ২০২৬ বিকাল ৩:৪৮


জুলাই কোটা আন্দোলনের প্রায় দুই বছর পূর্ণ হতে চলেছে। গত দুই বছরে দেশে অনেক কিছু বদলেছে। সমাজের অনেক কুৎসিত দিক নতুন করে সামনে এসেছে। অনেক মানুষকে নতুন করে চেনা... ...বাকিটুকু পড়ুন

×