somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্থহীন সংলাপ

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যায়েদা বেগম-তুইতো মরবি আমাগোরেও মারবি। তোর জন্মটাই কি পাপ কিনা কে জানে?

আমিনা-ছি! তুমি এসব কি বলছ! জন্ম মৃত্যু আল্লাহর হাতে।যে যেমন কম করবে সে তেমন ফল পাবে। এটা পাপ হতে যাবে কেন? ভুল করল হালিম ভাই আর তার খেসারত দিলাম আমি-এটা কোন ধরনের নিয়ম মা?

হালিম-কেউ হেঁসে জিতে কেউ কেঁদে জিতে-জিতাটাই মূখ্য।মা তুমি নিজে একটা অপদাথ বলেই আমিনাকে অপদাথ ভাবতে পারছো।

রাগে যায়েদা বেগমের চোখ মুখ লাল হয়ে ওঠল। কোন কথা না বলেই রুমের ভিতরে চলে গেল।

হালিম-মা!ক্ষুধায় মরি মরি অবস্থা!গোস্বা অভিমান ভুলে দ্রুত খাবার দিন।

যায়েদা বেগম-হালিম!মায়ের সাথে মুখে মুখে তক কর। বেয়াদবির একটা সীমা থাকা চাই।তুমি গোল্লায় যাবে না জাহান্নামে যাবে যেখানে ইচ্ছা যাও, এনিয়ে ভাবার মানসিকতা আমার নেই।তুমি আগেতো খুব ভদ্র ছিলো! কার পিছ ধরে যে এমন ডানপিটে আর বেপরোয়া হয়ে ওঠলে। আগে কি ছিলে আর এখন কেমন হয়েছ! মানুষ কিভাবে এত সহজে বদলাতে পারে?

হালিম-আমি ঠিকই বলেছি মা। আমরা ভাইবোন। অথচ আমার সাথে এত ভাল ব্যবহার করো আর আমিনার সাথে খারাপ ব্যবহার করো।ওর সাথে তোমার ব্যবহার দেখলে মাঝেমাঝে মনে হয় তুমি মানুষতো নও যেন ভয়ংকর কোন পশু। বিষধর সাপের মতো স্বভাব, যেন কোন এক নরখাদক দানব। শযতানের চেয়েও জটিল আর জানোয়ারের চেয়েও অধম।–তারপরও তোমার কাছে আসি! ও মেয়ে হয়ে জন্মেছে বলেই তুমি তার সাথে যা ইচ্ছা তা করতে পারনা। স্রস্টা সইবেনা।

যায়েদা বেগম-আমি না মরলে কি আর তোদের পেরেশানি দূর হবে।যখন চোখের পানি শুকিয়ে যায়, কান্নায় বুকটা ফেঁটে চৌচির হবে তখন বুঝবি। মায়ের অভিশাপ নয় আশিবাদেই মঙ্গল বুঝলি।

হালিম- এসব কেন বলছ মা তুমি। দু:খ কষ্টের ভয় দেখাচ্ছো।কান্নায় ভয় নেই। পানি পানিই। সেটা বৃষ্টির পানি, ঝণার পানি, চোখের পানি-যাই হোক।রক্ত,খেজুরের রস, আখের রস-সবই তরল।ভিন্নতা কি তবে স্বাদে,গন্ধে,রুপে নাকি অথে,কাজে? আমি অনেক সময় গরীব শ্রমিকের ঘাম, প্রতিবাদী বিপ্লবীর রক্ত, অসহায়ের চোখের অশ্রুকে এমন মূল্যহীন হতে দেখেছি যে ফলের রস, বেল বা লেবুর শরবত কিংবা গাভীর দুধকে অতটা মূল্যহীন হতে দেখিনি। তারপরও এইযে ভিন্নতা, নানান বৈচিত্র-এজন্যেই সৃষ্টিজগত এত জটিল, এত সুন্দর।তবে এই সুন্দরের মাঝে কতযে অসুন্দর লুকিয়ে আছে তা ভাবতেই গা শিহরিয়ে ওঠে।

আমিনা-ভাইয়া তুমি যতই গলা ফাঁটায়ে চিৎকার করনা কেন ঐ বদলোকটার কানে ঢুকবেনা।হয়ত! স্রস্টা শুনবে, ফেরেশতা শুনবে, পশুপাখি শুনবে, গাছগাছালিও শুনবে কিন্তু মা শুনবেনা। মার শরীরটা বাস করে আমাদের সবচেয়ে কাছে কিন্তু আত্মাটা থাকে যোজন যোজন দূরে, দূর থেকে বহুদূরে।সেটা আসমানের থেকেও দূরে, চন্দ্র সূয থেকেও দূরে-এক অজানায়।আর আমিতো আর তার পেটের কেউ নই?

হালিম-মানুষ মানুষই। তোর মা নেই তাই এতিম বলে সব সহ্য করবি কেন?

আমিনা-আমি সব মেনে নিতে পারি। এখন আর দু:খ কষ্টের অনুভূতিও নেই।যার যে কাজ সে কাজই তার করা উচিৎ।যে যেটা বলার উপযুক্ত তার সেটাই বলা উচিৎ।যে যেটা পাবার যোগ্য সে সেটা পাবার জন্যেই আশা করতে পারে। বেমানান ও অযৌক্তিক আশা আসলে হতাশা বাড়ায়, আয়ু কমায়।মূলটা রেখে শাখা প্রশাখা নিয়ে ব্যস্ত হওয়া বুদ্ধিমানের কাজ নয়। কেউ জিততে জিততে হেরে যায় আর কেউ হারতে হারতে জিতে যায়।সে যাগগে, একটা কথা বলব ভাইয়া রাখবি? তুই ফরিদাকে বিয়ে কর্। ওর মনটা খুব ভালো।

হালিম-মন থাকে ভেতরে। তার রুপ রস গন্ধ সবই অজানা। সহজে বুঝার সাধ্যই বা কি? তাই মনটা কেমন তা জানার আগে রুপ চেহারা সম্পকে জানতে চাই। ভেতরটা দেখে যেহেতু বাহিরটা অনুমান করার সুযোগ নেই সেহেতু মুখশ্রী বিবেচনা জরুরী।শরীরটাকে বিচার বিশ্লেষণ ছাড়া মনটাকে সম্পূণরুপে বুঝাটা খুব বেশি সহজ কাজ নয়।কেননা মনের অবস্থান তো শরীরের ভেতরেই।

আমিনা-রুপ যাই থাকুক-ওতো উচ্চশিক্ষিত,ধনাঢ্য পরিবারের মেয়ে।

হালিম-তুমি আমাকে বলতে পার, লিখতে পার, শুনাতে পার, দেখাতে পারবে কিন্তু আমি বুঝতে না চাইলে তুমি বুঝাতে পারবেনা।তোমার জ্ঞান যদি তোমাকে দুনীতিবাজ বানায় আর আমার মূখতা যদি আমাকে সৎ যিন্দেগী যাপনে সাহায্য করে তবে আমার মূখতাই আমার অহংকার।মনে রাখবে, ১ এর পর ০ দিলেও তার মূল্য আছে।১ ছাড়া শূণ্য মূল্যহীন। তেমনি মানুষ হলেই কেবল বাকি অজনের মুল্য আছে। কিন্তু সেই মানুষটাই না হয়ে যা কিছুই হন-ইঞ্জিনিয়ার, ডাক্তার,ব্যরিস্টার,মন্ত্রী,এমপি, সচিব, অধ্যাপক-এর কোন মুল্য নেই।

আমিনা-আসলে আমাদের দুভাইবোনের ভাগ্যটাই এমন যে, আমরা যা চেয়েছি তা পাইনি আর যা পেয়েছি তা চাইনি।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×