somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরনো দিনের স্মৃতি নিয়ে আজকের প্রতিজ্ঞা

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেউ কি পারবে আমাকে ফিরিয়ে দিতে ছেলেবেলার দিনগুলো
শৈশবের উচ্ছাস, কৈশরের উদ্যাম- আনন্দমুখর ছিল
সবুজ শ্যামল প্রকৃতির মাঝে মুক্ত বিহঙ্গের মত ছুটেছি
উদার আকাশের নিচে নিমল বাতাসে স্বাধীনতার স্বাদ পেযেছি

সে যে কী ভীষণ দুরন্তপনা আর ক্ষেপ্যামি
দাও ফিরিয়ে সেই প্রাণচাঞ্চল্য চাইনা আজকের জ্যাঠামি
সুখানুভূতি আর প্রশান্তির শিহরণ কোথায় হারিয়ে গেল
পাখির কিচির মিচির, কবুতরের বাকবাকুম শুনা নাহি আর হল

জোৎস্না রাতে ওঠানে মাদুর পেতে প্রাণখোলা আসর বসেনা
বড় চাচ্চুর দরাজ গলায় পুথিঁ পড়ার স্বর ভেসে আসেনা
ভূত পেত্নীর গল্পশুনার রাতের অনুভুতি আর পাবনা
আমগাছের ছাযায় মাদুর পেতে লেখাপড়াটাও হবেনা

উচ্চস্বরে আবৃত্তি আর অভিনয়; সেই অঙ্গভঙ্গি আর হবেনা
ঝড়ের দিনে সবাই মিলে আম কুড়ানোর সুখও পাবনা
গাছে উঠে পাকাঁ কাঠাল পাড়া, ইচ্ছেমতো খেয়ে যাওয়া
জঙ্গলে গাছে লুকানো, খুঁজে না পেয়ে আম্মুর পেরেশান হওয়া

বাইসাইকেল নিয়ে বেড়ানো, এখান থেকে সেখানে
কলাগাছের ভেলায় ভাসা,মন যেথা চায় ওখানে
বৃষ্টির পানিতে ভেজা,পা পিছলে কাদাঁয় পড়া
দলবেধে বষার পানিতে গোসল, হৈচৈ করা

বাদামী টানা, দুধের টানা, তিলের টানা, নইট্যা টানা
তারা বিস্কিট, বেবি লজেন্স;লাঠি লজেন্স-বলতে মানা
সহপাঠীদের সাথে পিটি আর জোরসে নামতা বলা
ঝড় বৃষ্টি বাদলা দিনেও ছাতা মাথায় মেঠোপথে চলা

কত দীঘ পথ পাড়ি দিয়ে আজ এখানে এসে দাড়িয়েছি
বড়ফুফুর জোরসে ধরে গোসল করানো কি ভুলেছি
আমার শরীরে সরিষার তৈল মাখাতে আম্মুর কিযে কষ্ট
শত্রু ছিলনা, সবাই বন্ধু, মিলেমিশে একসাথে থাকায় সচেষ্ট

নতুন জামা কাপড় পড়ে ঈদগাহে যেতাম ঈদের দিনে
বাতাসে আতরের সুঘ্রাণ, মনে আনন্দ, পা ফেলতাম তকবির ধ্বনি শুনে
আবৃত্তি, তেলাওয়াত, গান-মাইকে চড়িয়ে পড়ত আকাশে বাতাসে
পেতাম অফুরন্ত প্রাণশক্তি, দারুণভাবে তৃপ্ত হতাম পরস্পরকে ভালবেসে

মেঘলা আকাশ দেখে ঝড় বৃষ্টির ভয়ে দৌড়ে ফিরতাম ঘরে
সওদা কিনতাম কামালিযাচালা হাটে; কত সুখ স্মৃতি ধরে ঘীরে
সবার চোখ ফাঁকি দিয়ে ডাংগুলি আর মাবেল খেলার মজা
বৃষ্টিতে ভিজে ফুটবল খেলা: কদমাক্ত শরীরেও ফুরফুরে মনটা তাজা

পিচ্ছিল মাঠেও লবনদারি, গোল্লাছুট, হাডুডু খেলেছি
খেলতে যেয়ে ব্যথা পেয়ে, সঙ্গীর সঙ্গে ঝগড়া করে-কেদেছি
লুকুচুরি খেলতে যেয়ে বড়দের বাধাঁ নিশেধ পেয়ে-থামিনি
জোৎস্না আপু বিয়ের পরে শ্বশুরবাড়ি চলে গেলেও ফিরিনি

বিশাল তেতুল গাছটা আছে, তেতুল খাবার মানুষও আছে
জাম গাছটাও কালের স্বাক্ষী হয়ে মাথা উচু করে দাঁড়িয়ে আছে
আজও কেউ ঢিল ছুড়ে,কোন্টা দিয়ে কিংবা গাছে ওঠে-পাড়ে
আমিও আছি অন্য কোথাও, অন্যরুপে-স্মৃতি আছে সাথে তাই মনে পড়ে

ছিপ দিয়ে মাছ ধরেছি, বালিয়াটায় নানুর বাড়ি যেয়ে
বষার দিনে নৌকায় চড়ে শাপলা তোলেছি-নৌকা বেয়ে
ধাধাঁ কৌতুকে মাতিয়ে রাখত বাকি ভাই; আজ আর নেই
মেঝো মামার কাঁধে চড়ে নানুর বাড়ি: বেড়ানোর দিন নেই

আমাকে মৌলভী কাকার বেত্রাঘাত, ছোটফুফুর কান্না
পিটুনি আর ধমকের ভয়, প্রাণে নাহি সয়-আর না
আমলকি,বড়ই,খেজুর,বংকই.করমচা,কামরাঙ্গা খেয়েছি
কাচা পাকা আম ভতা আর আচার খেয়ে তৃপ্তির ডেকুর গিলেছি

পশ্চিম পাশ্বের পুকুরটা আছে,পূব পাশ্বের লেবুর বাগান নেই
লালটুকটুকে গাভিটা নেই;মায়ের হাতের তৈরি দুধ-ঘি-দই নেই
সাদা কালো ডোরাকাটা সেই বিড়ালটা নেই,হাঁস মুরগির ছুটাছুটি নেই
বাড়ির চারপাশে থাকা গাছের আম , কাঠাল, কলা,বড়ই-সেই স্বাদ আর নেই

রমজানে মসজিদে খতম তারাবিহ পড়া;মাদানী হুজুরের হৃদয়স্পশী বয়ান
সেই খলিফা ভাই আজ এজগতে নেই,ফজরে ডাকতেন যিনি-এক মৃত্যুহীন প্রাণ
ইতিকাফে বসা খাদ্যপ্রেমিক ফয়েজ ভাইকে ঘীরে আনন্দ আজ স্মৃতি হয়ে আছে
তিনিও পারি জমিয়েছেন পরজগতে;হাস্যরস-কৌতুক-ঠাট্টা-সুদূর অতীত হয়ে গেছে
কাক ডাকা ভোরে মতি ভাইয়ের হাত ধরে মসজিদ পানে ছুটেছি
খাজা বাবার হৃদয়স্পশী তেলাওয়াত,রুহানী সাহেবের সুমধুর কণ্ঠ-স্মরণ রেখেছি
পীরজী সাহেবের সাথে জড়ানো কত শত কথা-আজ আর নাইবা বললাম-ভুলিনি।

‘এরশাদ জেলের ডালভাত কেমন লাগে’ বলে সফি হুজুর আর ক্ষেপাবেনা
চিরদিনের জন্যে চলে গেছেন তিনি,এজগতে আর ফিরে আসবেনা
কায়দা থেকে ছিবরা, হানারচালা থেকে জুম্মাপাড়া-প্রাণখোলা হাফেজুদ্দীন মুন্সি
দড়ানীপাড়া জামে মসজিদ সংলগ্ন মক্তব আজো কালের সাক্ষী হয়ে আছে-শুনছি

আজও আছে অনেক কিছুই আগের মত;অনেক কিছু পাল্টেও গেছে পুরোটা
আগে বৈদ্যুতিক লাইট নয় হারিকেন ছিল,বৈদ্যুতিক ফ্যান নয় হাতপাখা ছিল
ট্যাঙ্ক,হরলিক্স,ওভালটিন ছিলনা,আখের গুড় আর লেবুর শরবত ছিল
খেজুরের রস, তালের রস, মধু ছিল; দুধ,মাছ,শাকসবজি,হাস মুরগি ছিল
ছিলনা ইটের দালান,ফ্রিজ,কম্পিউটার,টিভি;তবে আন্তরিকতা,ভালবাসা সুখশান্তি ছিল

বাতাসা-কদমা বিলানো,জুম্মা শেষে ঝাল খিচুরি ও মিস্টি ক্ষীরের মিশ্রণ-অতুলনীয়
আমার চাচ্চুর লেখা কবিতা পড়া, ছোটফুফুর কণ্ঠে তা শুনার অনুভূতি-স্মরণীয়
আমাকে সাতার শিখাতে ছোটকাকা ও ছোটফুফার পরিশ্রম,তাদের স্নেহ প্রীতি-বরণীয়
বড় ফুফার সাইকেলে পাথরঘাটা হয়ে বাসাইল;টাঙ্গাইলে বৃত্তি পরীক্ষা দিতে যাওয়ার কষ্ট অবণনীয়

যাদের সীমাহীন কষ্ট আর ত্যাগ আজকের আমার অস্তিত্বের সাথে মিশে আছে
পেরেছি কি তাদের মুখে প্রশান্তির হাসি ফোটাতে;দায়িত্ব কতব্যতো কিছু আছে
অকৃত্রিম স্নেহ মমতা দিয়ে যারা লালন পালন করেছে, তাদের ঋণ শুধ হবার নয়
প্রতিজ্ঞা করেছি-আমার জীবন দিয়ে হলেও যেন সেসব মানুষের কল্যাণ হয়
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×