somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষকদের গুরুত্ব, প্রত্যাশা ও করণীয় (তিন)

২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উচ্চশিক্ষায় শিক্ষকদের করণীয়
পেশাগত দায়িত্ব সচেতন হওয়াঃ শিক্ষকরা যেন তাঁদের দায়িত্ব পালনে শতভাগ যত্নবান হন। পাশাপাশি সুশিক্ষা নিশ্চিতকরণে তাঁদের রয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষকতার মহান পেশায় মেধাবী ও দায়িত্বপরায়ণরাই আসবে এমনটিই আমাদের আশা। অথচ শিক্ষাছুটি শেষে কাজে যোগ না দিয়ে চাকরিবিধি লংঘন করেন, বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা নিয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে আর দেশে ফিরেন না, অননুমোদিত ছুটি ভোগ করে বেতন নেন, কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি করেন। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক নির্ধারিত সময়সূচি মেনে ক্লাস নেন না, অনেকে নির্ধারিত ৩০টি ক্লাসের জায়গায় ৫ থেকে ১০টি ক্লাস নিয়ে কোর্স শেষ করেন, অনেকে ব্যক্তিগত ব্যস্ততার কারণে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্লাস না নিয়ে ছুটির দিনে ছাত্র-ছাত্রীদের ক্লাসে আসতে বাধ্য করেন। এমন নীতিভ্রষ্টতা বা অপেশাদারিত্ব শিক্ষক সমাজের কাছে কখনই কাম্য হতে পারে না।

শিক্ষকদের গ্রুপিং বন্ধ করাঃ শিক্ষক রাজনীতি বা শিক্ষকদের গ্রুপিং এর কারণে অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ক্ষেত্রবিশেষে দেখা গেছে শিক্ষক রাজনীতি ও ছাত্র-রাজনীতি মিলে মিশে একাকার হয়ে গেছে। এছাড়া শিক্ষকরা অনেক সময় ছাত্রদেরকে ব্যবহারও করে থাকেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপাচার্য নির্বাচন, ডিন নির্বাচন, শিক্ষক সমিতির নির্বাচন, ফাইন্যান্স কমিটি নির্বাচনে ভোট কেনাবেচা করেন। এসব কারণে তাদের মধ্যে সৃষ্টি হয় অন্তকোঁন্দল, দলাদলি। যার প্রভাব শিক্ষার্থীদের উপর পড়ে। এছাড়া অনেক সময় দেখা যায় রাজনীতির সাথে সরাসরি জড়িত একজন শিক্ষক তার আদর্শের অনুসারী ছাত্রদেরকে ব্যবহার করেন, কিন্তু বিপক্ষ মতাবলম্বীকে বিভিন্নভাবে নাজেহাল করে থাকেন। ফলে শিক্ষকদের রাজনীতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শিক্ষাঙ্গনের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।

শেষ কথা
যদি বিরাজমান সঙ্কটগুলোর সমাধান করে সম্ভাবনার বিকাশের মাধ্যমে সরকারি-বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করে বিশ্বমানের জনসম্পদ তৈরি করা সম্ভব হয় তবে এ জাতির উন্নতি ও অগ্রগতি কেউ থামাতে পারবে না। বিশ্বায়নের এই যুগে পৃথিবীর বুকে বাংলাদেশ ও বাঙালি জাতিকে সম্মানজনক আসনে সমাসীন করতে শিক্ষা ও গবেষণায় গুরুত্ব বাড়ানোর কোনো বিকল্প পথ নেই। এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যোগ্য ও দক্ষ মানুষই পারবে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে প্রতিটি সেক্টরকে অপ্রতিরোধ্য গতিতে সামনে এগিয়ে নিতে। তাই দক্ষ, দেশপ্রেমী, সুনাগরিক গড়তে শিক্ষকতার মহান পেশার সাথে সংশ্লিষ্টদের জাতীয় স্বার্থে ব্যক্তিগত ও দলীয় ক্ষুদ্র স্বার্থ পরিত্যাগ করে জ্ঞান আহরণ, জ্ঞান বিতরণ এবং নতুন নতুন জ্ঞান সৃষ্টিতে নিবেদিত হওয়া সময়ের অনিবার্য দাবি। শিক্ষকদের ভূমিকার ওপরই নির্ভর করছে এ জাতির ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে গড়ে উঠবে। তাই শিক্ষকরা যথেষ্ট মূল্যায়ন পাবে এবং সর্বোচ্চ আন্তরিকতা-দরদ দিয়ে আলোকিত মানুষ গড়ে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- প্রত্যাশা এটাই।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একান্ত ভাবনা

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪০

একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×