শব্দ থেকে দৃশ্যতে ঢুকে পড়ি
যেন বাসে বসে আছি;
সারি সারি দৃশ্যকে পেছনে ফেলে
গন্তব্যের দিকে ছুটে চলা
অথবা দৃশ্যের পেছনে ফেলে যাওয়া।
সবগুলো ছবি একটানা মাথায় ঘুরে
ক্লান্ত পুকুর পাড়ে ছিপ হাতে
কিশোরীর পবিত্র উল্লাস;
তারপরেই দৃশ্যত ফাঁকা মাঠে
কাঁদামাখা ষাঁড়ের হুংকার-
বাতাসে নিজের গন্ধ পরিমাপ।
মূলত:
দৃশ্য থেকে শব্দ আলাদা করে ফেলে।
তখন শব্দতেই ঢুকে পড়ি আবার।
একটানা শব্দ- একটানা দৃশ্য;
ছেলেকে বুকে নিয়ে মায়ের
ঘুমপাড়ানোর প্রয়াস-
শুধু শব্দ আল্লাহু আল্লাহু।
তখন শব্দের চেয়ে দৃশ্য বড় হয়ে উঠে-
শব্দ থেকে দৃশ্যতে ঢুকে পড়ি।
12/06/2013
Dhaka

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




