কাছিমের হৃদয় নিয়ে কথা বলে না
বলে
কাছিমের বয়স।
অ্যাস্ট্রেসুখ
বিজনায় মন্থরস্রোত;
বাঁশের চালি নিয়া কেউ বিথঙ্গল যায় না
বাঁশসওদাগর নেই... পাইকার... পাইকার।
ঠ্যাংহীন পেটহীন স্বপ্নশিয়ালের ঝাঁক
তারা তো নমোল্লার বীজ বীজমোল্লার শীষ;
খালি মাথা
গুঞ্জন ছাতাবলা
ঝাঁকবেঁধে আর কী আসে-
কে কে যায়
তারা খালি কামড়ায়(!)
যে দূরে থাকে- দূরে চলে যায়
সে কি প্রতারিত?
একদিন বুকের ফাঁকে- না.. না.. বুকপকেটে
লুকিয়েছিলাম কী?
পরিজম পাতাটা শুকিয়ে যাক
পরে ল্যাখমুনে অথবা বিড়ি
তারপর লাগা'মু আগুন
তারও পরে শুধু অ্যাস্ট্রে- ছাই
পরে.. সাথে সাথেই কিচ্ছু নাই।
পরিজম আমার বুকে;
আমার বুকপশমে স্বপ্নশিয়ালের মুখ
সর্ষেফুল
ছাতাবলা
বুকপকেট কোন পাশে ছিল...
বুকপকেট....
কী ছিল... কী..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



