somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালের ধ্বনন

০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রাম বাংলার শাশ্বত রূপের চিত্র ফুঁটে উঠে বর্ণাঢ্য ষড়
ঋতুর আবির্ভাবে। সেই রূপ সৌন্দর্য্যের রূপধা যেন হাতছানি দিয়ে ডাকে প্রতিনয়ত সবুজ সবুজাভ শ্যামলিমার রসধা নিয়ে। তারই টানে অনেকটা নিয়ম করে প্রতি বছরই রিয়া তার বাবা আফছান আহমেদ আর মা প্রিয়া আহমেদ এর সাথে গ্রামে বেড়াতে যেতো অবকাশ কালের সময় কাটানোর জন্য।বড় হয়ে আজ অবধি শহরের যান্ত্রিক জীবনের কোলাহল থেকে নিজেকে কিছু দিনের জন্য সবুজ প্রশান্তির হাতে সমর্পনের ইচ্ছায় ছুটে যায় তার নানা বাড়ি ---অচিন্ত্যপুর গ্রামে।

নানা বাড়ির পুকুর ঘাটটা রিয়ার খুবই প্রিয়। গ্রামে আসা মাত্রই বাড়ির প্রবেশ মুখেই এই পুকুর ঘাটে রিয়া ছুটে যেত দু'দন্ড বসার জন্য। যেই না বসা---অমনি বুকের ভিতর গুমড়ে কান্নার যন্ত্রণা হু হু করে উঠতো-----আর হারিয়ে যেত সেই সব দিনে---যখন রিয়া নিতান্তই ছোট ছিল।সময়ের স্রোতে ভেসে গেছে অনেক না বলা জীবন কথা। স্মৃতির গহবরে রয়ে গেছে শুধু নীলের যন্ত্রণা। সেই নীল যন্ত্রণার কষাঘাত ধর্মীয়ানুভূতিতে ঘা হানলেও সত্য মানুষের মনুষত্বের শিকড়ে আটকে আছে বাংলা মায়ের টান।হিন্দু-মুসলমানের বিভেদ চরমে উঠলেও আজো বাংলার মাটিকে আকড়ে ধরে আছে অনেক বাংলা প্রেমিক।

ধীরেন্দ্র পাল ছিলেন রিয়ার নানা বাড়ির পারিবারিক ডাক্তার। নিয়মিত আসতেন---কোন সমস্যা না হলেও নিজ মনে চলে আসতেন--এক নজর সবার খবর নিয়ে চলে যেতেন।রিয়ার নানী উনার দেখভাল করতেন পরম যত্ন সহকারে ।হাসি খুশি প্রানবন্ত ধীরেন্দ্র পাল অত্র গ্রামের একজন নামকরা ডাক্তার। উনার একমাত্র পুত্র উপেন্দ্র পাল ডাক্তারি পড়তে যায় কলিকাতায়। পড়া শেষ করে আর কখনো ফিরে আসেনি--ওখানেই প্র্যাকটিস শুরু করে দেয় ।এতে ধীরেন্দ্র পালের ভীষন কষ্ট--ভেবেছিলেন ছেলে তার দেশে ফিরে এসে মানুষের কাছাকাছি থাকবে, সেবা ব্রতী হয়ে---কিন্তু তা আর হলো না। মানসিক একটা যন্ত্রণা নিয়ে এ বাড়ি---ও বাড়ি করে চিকিৎসা সেবা দিয়ে নিজেকে ব্যস্ত রাখতে সচেষ্ট হন ধীরেন্দ্র। কিন্তু হিন্দু-মুসলমানের বিষয়টি তাকে দিনের পর দিন ব্যাতি-ব্যস্ত করে তুলছে।নিজেকে বুঝাতে পারে না কেন এই মানসিকতার আবির্ভাব।বাংলার সব শ্রেণীর মানুষের কাছে বাংলার মাটি একটি পরম আশ্রয়স্থল।এতদিন তাই বুঝেছিলেন ধীরেন্দ্র--কিন্তু এখন কেমন যেন সব কিছু উলোট-পালোট হয়ে যাচ্ছে। কোন অবস্থাতেই তার জন্মভূমি--এই পূন্যভূমি ছেড়ে যেতে চান না---বাপ দাদার চৌ্দ্দ পুরুষের ভিটাবাড়ির মাটি কামড়ে আকড়ে পড়ে আছেন---এই মাটিতেই শুঁয়ে শেষ নিঃশ্বাসটা নিতে চান।

একদিন রিয়ার নানী জিজ্ঞেস করলেন;
---কি করবে ধীরেন?---চলে যাবে আমাদের ছেড়ে?
ধীরেন্দ্র প্রায় চিৎকার করে বললো;
---আমার জীবন গেলেও না।
নানী খেদো্ক্তি করে বললেন;
---একে একেতো তোমার সব শেষ হয়ে গেলো---

ধীরেন্দ্র একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললো;
----হোক শেষ, প্রাণটাতো আছে এখনো বাংলার বাতাসতো বুক ভরে নিতে পারছি। আর আছি আপনাদের আদর ভালোবাসা নিয়ে-----এইটুকুই আমার সম্বল।

রিয়ার নানী বুঝেন না কেন এই হিন্দু-মুসলমানের অরাজকতা।দেশ বিভাগের পর এই অরাজকতা চরমে উঠতে লাগলো। দিক্-বিদিক জ্ঞ্যানশূন্য হিন্দুদের এদিক-ওদিক ছুটা-ছুটি দেখে রিয়ার নানী প্রা্যই কান্নায় ভেঙ্গে পড়তেন।কত কত আপনজন যে চলে যাচ্ছে প্রাণের টান ছেড়ে--কত শত বছরের পুরনো স্মৃতি পিছনে ফেলে রেখে।

রুটিন মাফিক ঋতু ভিত্তিক গ্রামে বেড়াতে যাওয়াটা রিয়ার পরিবারের সবার একটা অভ্যাসে পরিনত হলো---তার ব্যাতিক্রম হতে দেখেনি কেউ, রিয়ার বাবা--আফসান আহমদের মৃত্যুর আগ পর্যন্ত।রিয়া যখনি গ্রামে যেত তখনি দেখা হত এই ডাক্তার ধীরেন্দ্র পালের সাথে।দেখা হওয়া মাত্রই কোলে তুলে নিতেন পরম আদরে। রিয়ার মা'র নাম ছিল প্রিয়া---প্রিয়ার মেয়ে বলেই ডাকতেন ধীরেন্দ্র। কেন জানি রিয়া নামটা কখনই মুখে আনতেন না।কোথায় যেন এক পাথর চাঁপা যন্ত্রণা কুকড়ে কুকরে উঠছে।

অচিন্ত্যপুর গ্রামটি রিয়ার মা, প্রিয়া আহমদের পরম স্নেহের পূন্যভূমি।এ মাটিতে পা দেওয়ার সাথে সাথেই প্রিয়া আহমেদ যতটা না প্রাণোচ্ছল হতেন তার চেয়ে বেশী বিষন্নতায় উদাসীন হয়ে উঠতেন।বেশ কয়েকবারই লক্ষ্য করেছে রিয়া।উনি খুব কম কথা বলতেন।চুপ-চাপ এদিক--ওদিক তাকিয়ে থাকতেন আর আপন মনে ঘুরে বেড়াতেন। রিয়ার নানী প্রায়ই ডেকে ডেকে অস্থির হয়ে যেতেন।বাবা আফসান আহমেদ ও নিথর নিস্তব্ধ হয়ে সবকিছু নীরব দৃষ্টিতে অবলোকন করতেন।মা'য়ের এমন নিভৃতে চারন দেখে রিয়ার মনে প্রায়ই প্রশ্ন দেখা দিত।

সবুজে সবুজাভ নুঁয়ে আছে চারিদিক। গ্রামের সরু মেঠো পথ দিয়ে হাটতে হাটতে রিয়া ঘরে বেড়াতো আনমনে । হারিয়ে যেত সবুজ অরন্যে--বন-বাঁদাড়ে। নানার বাগান বাড়িটা ছিল অনেকটা প্রেতপূরির মত। বাচ্চারা ঐ বাড়িতে যেতে যত না ভয় পেত তার চেয়ে বেশী ভয় পেত বড়দের কড়া বারন।চারিদিকে সবুজ-শ্যাওলায় আবৃত দালানটিকে মনে হত ভূতরে বাড়ি---যেন শত বছরের রহস্য নিয়ে দাঁড়িয়ে আছে।

রিয়া প্রায়ই নানীকে জিজ্ঞেস করতো---
---এত বড় বাগান বাড়িটা এভাবে পড়ে আছে কেন?--কেন লোকজনের বসত নেই ওখানে?
নানী রহস্য করে বলতেন--
---ভূত-প্রেতরা থাকে তাই।
জাগতিক রহস্যকে ভেদ করে ভূত প্রেতের রহস্য রিয়াকে কখনো কাঁপায়নি।খুউব জানার আগ্রহটা দিনের পর দিন রিয়ার বাড়তে লাগলো।এমনি অতি আগ্রহের টানে সবার অলক্ষে চুপিসারে একদিন রিয়া হাটতে হাটতে চলে গেল ঐ বাগান বাড়িতে।সবুজ ঘন অরন্য ভেদ করে যখন রিয়া বাড়ির সামনে এসে দাঁড়ালো তখন গা'টা বেশ ছম ছম করে উঠলো।সবুজ আর অন্ধকার কালো ছায়া মিলে মিশে এক ভৌতিক পরিবেশ তৈরি হয়ে আছে। পাখীর কিচির-মিচির শব্দও অনেকটা ভীত সন্ত্রস্ত করে তুলছে রিয়ার ভিতরে ভিতরে।দালানটির খুব কাছে আসতেই রিয়া যেন একটু আঁতকে উঠলো---নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না।আরো কাছে আসতেই রহস্য যেন ঘনীভূত হতে শুরু করলো খুব দ্রুত গতিতে।দেখলো প্রিয়া আহমেদ পা এলি্য়ে সিড়ির উপর বসে আছেন নিষ্পলক নেত্রে এক দিকে তাকিয়ে। প্রকৃতির নীরব রহস্য ভেদ করে পড়ে আছে এক মানস কন্যা---যেন প্রকৃতিরই একটি অংশ। যা ছেয়ে আছে দালানটির আদিম রহস্যময়তাকে।বিস্ময়ের রেশ ধরে রিয়া তার মা'য়ের পাশে গিয়ে বসলো----একটু মৃদু লয়ে ডাক দিল,
---মা !!
প্রিয়া আহমেদ একটু হত-বিহবল হয়ে উঠলেন, অনেকটা ভড়কে অপ্রস্তুত হয়ে বললেন;----তুই , এখানে !!
রিয়া কেমন যেন নিথর প্রস্তরের মত হয়ে গেল---মুখ থেকে কোন শব্দ সড়ছে না---বাকযন্ত্রের ক্রিয়া প্রতিক্রিয়া বন্ধ হয়ে আসছে---যখন দেখলো প্রিয়া আহমদের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে।মা'র চোখে জল---!! বিষয়টা প্রচন্ডরকমে ধাক্কা দিল রিয়াকে।মা কেন কাঁদছে !! রিয়ার ভিতর হাজার প্রশ্নের তোলপাড়।ভাবলেশীনভাবে তাকিয়ে থাকতে থাকতেই মা'কে জিজ্ঞেস করলো;
----মা, তুমি কাঁদছো কেন?

প্রিয়া আহমেদ কোন কথা না বলেই উঠে দাঁড়ালেন। রিয়ার হাত ধরে বাগানের ভিতর হাটতে লাগলেন ধীর লয়ে।অনেক পর বললেন;
----তোর তো খুব ইচ্ছে এই বাগানটা দেখার। আয় তোকে ঘুরে ঘুরে দেখাই।
বাগানের ভিতর দিয়ে হাটছে রিয়া আর প্রিয়া আহমেদ। সবুজ ঘন অরন্য--কোথাও কোথাও ঘন অন্ধকার ছেয়ে আছে বন-বীথিকার ডাল-পালার অতি বাড়ন্তে।পাখীর কলরব আর ডাহুকের কর্কশ শব্দে পরিবেশটা আরো ভূতরে হয়ে উঠছে।বেশ কিছু দূর হাটতেই গভীর অন্ধকার বাগানের মাঝখানে রিয়া দেখতে পেলো এক সাঁন বাঁধা পুকুর।চারিদিকে সবুজের বেষ্টনি। তারি মাঝে জলের নিশ্চুপ নির্মলতা।সাঁন বাঁধা ঘাটটি পুকুরটির এক আভিজাত্য ভাবের চিত্র এনে দিলো।
পুকুর ঘাটের কাছে আসতেই রিয়া দেখতে পেলো নিশ্চুপ বসে আছেন ধীরেন্দ্র পাল। জলের দিকে তাকিয়ে আপন মনে ভাবছেন হয়তো । কারন ধীরেন্দ্র বুঝতে পারিনি কারা তার পাশে এসে দাঁড়িছে।কিছুক্ষন পর সম্ভিৎ ফিরে পেতেই অবাক হয়ে তাকিয়ে থাকলেন শুধু----রিয়া আর প্রিয়া আহমদের দিকে।প্রিয়া আহমেদ কিছু দূরে অন্য এক সিড়িতে গিয়ে বসলেন----কারো কোন কথা নেই।রিয়াও কিছুই বুঝে উঠতে পারছে না----এমন গুরু গম্ভির পরিবেশ----মাঝে মাঝে মনে হয় দম বন্ধ হয়ে আসছে।হঠাৎ নিঃশব্দের পতন হলো---ধীরেন্দ্র পাল সজোরে বলে উঠলেন;
----প্রকৃতির মাঝে বেঁচে থাকারও একরকম সুখ আছে---গাছ-পালাগুলো ও মানুষের কথা শুনে---আবার বুঝেও-----
কথা আর শেষ হলো না---তার আগেই আচমকা প্রিয়া আহমেদ উঠে দাঁড়ালেন---আবার রিয়ার হাত ধরে হাটতে শুরু করলেন। হাটতে হাটতে তারা চলে এলো বাগানের বাহিরে----মনে হলো হঠাৎ আলোর ঠিকানা খুঁজে পেলো রিয়া। এতক্ষন রিয়া যেন একটা ঘোরের মধ্যে ছিল। কিছু বুঝে উঠার আগেই প্রিয়া আহমেদ বললেন;---চল, নদীর পাড়ে যাই।

নানা বাড়ির এই নদীটাও একটা বিশেষ আকর্ষন। নদীর নাম ডাকাতিয়া----মেঘনার সাথে সংযোগ---এপাড়--ওপাড় ভেঙ্গে চরাচর করে দেয় বলেই এর নাম ডাকাতিয়া---যা নানীর কাছ থেকে শুনা।নদীর কাছে যেতেই এক অন্যরকম ভাল লাগা ছেয়ে গেলো। এক স্বস্তির নিঃশ্বাস ফেললো রিয়া।পানির কাছে এলেই মনটা কেমন হয়ে যায়----সব কিছু যেন ধুঁয়ে মুছে নিয়ে যায়---সব অন্তরদাহ নিমিষে প্রশান্তির ছোঁয়া পেতে থাকে। মা'র হাত ধরে হাটতে হাটতে নদীর পাড়ে এসে দাঁড়াতেই এমনটিই মনে হলো। পাল তোলা নৌকাগুলো যেন হাতছানি দিয়ে ডাকছে। ভাসতে ভীষন ইচ্ছে করছে নদীর বুকে।কিন্তু ইচ্ছাটা বুকের ভিতর দমন করে মা'য়ের সাথে নদীর পাড় ঘেষে হাটতে লাগলো।মাঝে মাঝে হঠাৎ করে মা'য়ের নীরব পথচলা রিয়ার ভিতরে বিদ্যুৎ চমকের মত কাঁপন ধরিয়ে দিচ্ছিলো। তবুও মাটির সোঁদা গন্ধ আর সবুজ ধানের ঢেউ খেলা দেখতে দেখতে হেটে চলা যেন এক মদিরো মাদকতায় আচ্ছন্ন হয়ে থাকা।




১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×