এক হাজার এক রাত
হাজার রাতের সাধনা--
ভরাজ্যোৎস্না বুকে ধরে
আজও জেগে আছি।
গালে চাঁদের আদর নিয়ে
শুভ্র বসনে রক্ত তিলক কপালে লয়ে,
কাকনের রিনিঝিনি
মৃদু ছন্দ মাদকতায়
অবশ চেতনে আজ
কল্পকলা খেলা করে ।
পথভ্রষ্ট পা খুঁজে পথ
খুঁজে খুঁজে অবিরাম
চলে ঠিকানাহীন অনির্বচনীয় অন্তে /
আতংকের আর্তি নিয়ে
হেঁটে চলেছি অনেক দূর,
দেখেছি শ্মশানের পর শ্মশান,
শুনেছি করুন কান্নার মাতম
লাশ হয়ে শুয়ে আছে গোরে, মনন সৈনিকেরা
যারা পৃথিবীর মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ করে গেছে
মানবের মানবিক ঘুম ভাংগাতে--
ঘুম ভাংগেনি মানবের
দেখেছে শুধু ডোমের আর্ত উল্লাস।
তাই হৃদয়ের অন্ধকারে
সুর্যটাকে ডুবিয়ে
স্বপ্নভেলায় গা এলিয়ে
রাত্রি এখন খেলা করে
পুর্ণচাঁদ লয়ে।
তুমি বলেছিলে“আমার জন্য জাগতে পারবে, এক রাত?”
আমি বলেছিলাম “কত কত রাত জেগেছি এমন”
তুমি বললে “এক হাজার এক রাত!!!!!!”
হীম-শিতল নিস্পন্দন নিষ্কলঙ্ক
হাজার রাত কত জেগেছি আমি
কস্তরী নীল চাঁদের আলো আজ
শুধুই প্রগাঢ় প্রদাহ যন্ত্রনার !!!!!!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

